তৃণমূলের গোষ্ঠী কোন্দলে চললো একের পর এক চকলেট বোম। যা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত। দলের অন্দরে শাসকদলের এই গোষ্ঠী কোন্দল জায়গায় জায়গায় দেখতে পাওয়া যায়। যা নিয়ে দলের পুরোনো নেতৃত্বরা মনে করছেন, অভিষেক ঘনিষ্ট যারা দলে দায়িত্ব পেয়েছে তারা বেশি বাড়বাড়ন্ত দেখাচ্ছে।
তৃণমূল বনাম তৃণমূল। সাংগঠনিক পদের রদ বদল হতেই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব কালনার দুই ব্লকে। তৃণমূলের বুথ সম্পাদক অর্জুনা গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের বাড়ি লক্ষ্য করে শব্দবাজি, চকলেট বোমা ফাটানোর অভিযোগ দলীয় যুব নেতৃত্ব ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করায় বাড়ির মহিলাদের অশ্রাব্য ভাষায় কথা ও হুমকি দেয়ার অভিযোগ দলেরই কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় দু পক্ষের বচসায় উত্তেজনা ছড়ালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রিনে আনে। অভিযোগ জানানো হয় কালনা থানায়। ঘটনার বিষয়ে ব্লক, জেলা ও রাজ্য নেতৃত্বে জানানো হয়। ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। স্থানীয় বাসিন্দা শেখ সামিরুদ্দিন জানান, আধিপত্য বজায় রাখার জন্যই এই দলীয় কোন্দল। অভিযোগকারী আব্দুল জলিল জানান, গ্রামে একটি মিছিল করা হয় এবং তার বাড়ির সামনে এসে মাইকিং করে অসম্মানজনক কথা বলা হয়। বাড়িতে চকলেট বোমা ছোড়ে।বিরোধীরা বারবার বলে খুনের রাজনীতি করে তৃণমূল। তাহলে কি আসলেই তাই হচ্ছে?https://www.youtube.com/watch?v=Y_AQztI5UY0












Discussion about this post