• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
টাকার খনি ঢাকার সচিবালয়! দুর্নীতির মাথায় আসিফ নজরুল

টাকার খনি ঢাকার সচিবালয়! দুর্নীতির মাথায় আসিফ নজরুল

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
46
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ক্ষমতায় আসে মুহাম্মদ ইউনূসের একটি অন্তর্বর্তী সরকার। ইউনূস সেই বছরের ২৮ আগস্ট দুই বছরের চুক্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ‍হিসেবে নিয়োগ করে মোখলেস উর রহমানকে। তিনি অতিরিক্ত সচিব হিসেবে সরকারি চাকরি থেকে সদ্য অবসর নিয়েছিলেন। তাঁর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। কিন্তু হাসিনা আমলের কাউকে গুরুত্বপূর্ণ পদে রাখা যাবে না, তাই নিজেদের পছন্দের লোকজনকে সচিবালয়ের উচ্চ পদগুলিতে নিয়ে আসার কাজ শুরু হয়। আর এই সুযোগেই বাংলাদেশের সচিবালয়ে কোটি কোটি টাকার পদোন্নতি বাণিজ্যের সূত্রপাত। মোখলেস উর রহমান, যাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করা হয়েছিল, তিনি দায়িত্ব পাওয়ার পর প্রশাসনে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলে অভিযোগ উঠতে শুরু করে। তাঁর বিরুদ্ধে দাবি ওঠে,কোটি কোটি টাকার বিনিময়ে উচ্চ পদে বদলি ও পদোন্নতি করেছেন তিনি। ডিসি পদে নিয়োগে অর্থ লেনদেন নিয়ে একটি পত্রিকা সংবাদ প্রকাশ করেছিল। তারপর মোখলেস উর রহমানের বিরুদ্ধে একটা লোকদেখানো তদন্ত হয়। কিন্তু সেই তদন্ত রিপোর্ট আর প্রকাশ্যে আনা হয়নি। পরে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য এবং সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়েছে। কিন্তু ভিতরের খবর হল, এই মোখলেস উর রহমান হলেন চুনোপুঁটি। মূলত রাঘব বোয়ালদের আড়াল করতেই তাঁকে বলির পাঁঠা করা হল।
মুহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশ প্রশাসনের শীর্ষ পদগুলো ক্রমেই পরিণত হচ্ছে লাভজনক বাণিজ্যের পণ্যে। মেধা বা অভিজ্ঞতার ভিত্তিতে নয়, বরং বিপুল অঙ্কের টাকার বিনিময়ে সচিব-সহ গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি হচ্ছে, এমন অভিযোগ উঠছে বিগত এক বছর ধরেই। যদিও কোনও এক অজ্ঞাত কারণে অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কার্যত কানে তুলো গুঁজে বসে ছিল। এর আগে চাঞ্চল্যকর অভিযোগটি উঠেছিল বাণিজ্য সচিব মাহবুবুর রহমানকে ঘিরে। অভিযোগ ছিল, অতিরিক্ত সচিব থেকে বাণিজ্য সচিব হতে তিনি ৩৫ কোটি টাকা, এরপর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হতে ৬০ কোটি টাকা এবং সবশেষে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের চেয়ারম্যান হতে ৩০০ কোটি টাকার চুক্তি করেছেন। সবমিলিয়ে প্রায় ৩৯৫ কোটি টাকা খরচ করতেও তিনি পিছপা হননি। প্রশ্ন উঠছে, এই বিপুল অর্থ তিনি কাকে দিয়েছেন? বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, চুক্তিগুলোর নেপথ্যে রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এরমধ্যে “মেসার্স আর্মি বিডি কনসালটেন্সি” নামের একটি রহস্যময় প্রতিষ্ঠানের নামও উঠে আসছে। সূত্র বলছে, সচিবালয়ে নিয়োগ ও পদোন্নতির এই সিন্ডিকেটকে নেতৃত্ব দিচ্ছেন তিন প্রভাবশালী ব্যক্তি। প্রশাসনে তারা ‘তিন পান্ডব’ নামে পরিচিত। তারা হলেন—প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও আরেকজন প্রভাবশালীর নাম উঠে আসছে। তিনি হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনিও কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন বলে কানাঘুঁষো বাংলাদেশে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই প্রভাবশালীদের আড়াল করার যাবতীয় প্রচেষ্টা করছে বলেও অভিযোগ। এই মুহূর্তে বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করেন প্রেস সচিব শফিকুল এবং এনসিপির নেতারা। ফলে বাংলাদেশের সংবাদমাধ্যম কোনও তদন্তমূলক খবর প্রকাশ করতে পারছে না। যে দুই একটা সংবাদ মাধ্যম এই ধরণের খবর সামনে নিয়ে আসছে, তাতেই কয়েকশো কোটির দুর্নীতির পর্দাফাঁস হয়েছে। প্রথমে, বাণিজ্য সচিব মাহবুবুর রহমানকে ঘিরে দুর্নীতি এবং এবার নপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে ঘিরে খবর। কিন্তু এদের নেপথ্যে থাকা আসিফ নজরুলদের নাম আর প্রকাশ্যে আসছে না।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

তৃণমূল নেতার বাড়িতে বো*মা ফাটালেন তৃণমূল নেতাই। ভোটের আগে গোষ্ঠী কোন্দল জেরবার শাসক শিবির

Next Post

বহরমপুরে অভিনব থিম ‘ভূত বাংলোয় দশভূজা’

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
68
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
70
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
41
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
30
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
35
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
47
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
81
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
31
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বহরমপুরে অভিনব থিম ‘ভূত বাংলোয় দশভূজা’

বহরমপুরে অভিনব থিম 'ভূত বাংলোয় দশভূজা'

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি