• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দেশ-অর্থনীতি ধ্বংসের পথে। গভীর সংকটে ইউনূসের বাংলাদেশ।

দেশ-অর্থনীতি ধ্বংসের পথে। গভীর সংকটে ইউনূসের বাংলাদেশ।

Rupendu Das by Rupendu Das
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের বর্তমান অবস্থা অনেকটা জগাখিচুড়ির মতো। চরম নৈরাজ্য বললে কম বলা হবে। আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতি। দেশের অর্থ ব্যবস্থা তলানিতে চলে গিয়েছে। এই অবস্থায় তদারকি সরকার প্রধান মুহম্মদ ইউনূস জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারিতে হবে জাতীয় সংসদ নির্বাচন। যদিও এই নির্বাচন নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। কোনও কোনও প্রান্ত থেকে বলা হচ্ছে, নির্বাচন বানচাল করে দিতে চাইছে একটি স্বার্থাণ্বেষী গোষ্ঠী। তাঁদের উদ্দেশ্য, দেশ এখন যেভাবে চলছে, সে ভাবেই চলুক। তদারকি সরকার প্রধানের দায়িত্ব রয়েছেন ইউনূস। তাঁকে ওই পদে রেখে তারা নিজেদের আখের গুছিয়ে নেওয়ার কাজ চালিয়ে যেতে চাইছে।
অপরদিকে, বাহিনীর বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা এবং কর্মরত সেনাকর্মকর্তাদের মানবতাবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় তোলা হয়েছে। এই নিয়ে বাহিনীর মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। সেনাপ্রধান ওয়াকার বেশ চাপে পড়ে গিয়েছেন। নানা ইস্যুতে বাংলাদেশ সংকটে। এই পরিস্থিতিতে জুলাই সনদ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। বলা ভালো জুলাই সনদের বাস্তবায়নের আদেশকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই জটিলতা।
এই জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন যে সব সুপারিশ দিয়েছে সেই সুপারিশে বিএনপিসহ একাধিক দল অসন্তোষ প্রকাশ করেছে। এনসিপি জানিয়ে দিয়েছে, জুলাই সনদ স্বাক্ষরের নামে প্রতারণা করা হয়েছে। শনিবার দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেন। তিনি বলেন,‘বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত করার আগেই জুলাই সনদ সাক্ষরের নামে দেশবাসীর প্রতারণা করা হয়েছে। দলের তরফ থেক জাতীয় ঐকমত্য কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছিল জুলাই সনদ কীভাবে বাস্তবায়িত হবে, সেই পদ্ধতির বিষয়ে সরকার থেকে কোনও কিছু ঘোষণা না করা পর্যন্ত আমরা সই করব না। ’ ঘুরিয়ে বিএনপিকে খোঁচাও দিয়েছেন সারোয়ার তুষার। তিনি বলেন, একটি বড় রাজনৈতিকদল জুলাই সনদ নিয়ে না ভোটের জন্য প্রচার করছে। তাদের ৩০ শতাংশ ভোট না ভোটের পক্ষে গেলেও বাকি ভোট পড়বে এই সনদের পক্ষে। তখন তারা আয়নায় নিজেদের মুখ দেখাতে পারবে না।
এদিকে, গত ২৮ অক্টোবর জুলাই সনদ কীভাবে কার্যকর করা যায়, তার একটি পন্থাপদ্ধতি বা সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সুপারিশে গণভোটের উল্লেখ করা হয়েছে। তবে গণভোট ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন হবে নাকি, তার আগে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের ওপর ছেড়ে দিয়েছে কমিশন। সুপারিশে দুটি বিকল্প প্রস্তাবের কথা বলা হয়েছে। দুটি প্রস্তাবের মূল বিষয় একটাই। সরকার জুলাই সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করবে ; সাধারণ নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ গঠিত হবে ; এবং সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। যার সাংবিধানিক বিষয়ে মূল ক্ষমতা প্রয়োগের অধিকার থাকবে। যদিও বিএনপি-য়ের তরফে বলা হয়েছে, জুলাই সনদ নিয়ে দলের তরফ থেকে দেওয়া সংশোধনী কার্যকর করতে হবে। আর জামায়াতের দাবি, জুলাই সনদ দ্রুত কার্যকর করতে হবে। এনসিপি আবার সনদে সই করেনি। এই সব পরিস্থিতি বাংলাদেশের আসন্ন নির্বাচনকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ইউনূসের ইচ্ছা উৎসবের পরিবেশে ভোট হোক। কিন্তু জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন এবং সরাকের মধ্যে যে ঠাণ্ডা লড়াই শুরু হয়েছে, তাতে নির্বাচন আদৌ হবে কি না, সেটাই লাখ টাকার প্রশ্ন।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

ADVERTISEMENT
Previous Post

বাংলাদেশে বড় খেলা সফরে আসছেন পল কাপুর। মার্কিন-বাংলাদেশ নীতিতে বিরাট পরিবর্তন

Next Post

ইউনূসের বাংলাদেশে বারুদের গন্ধ। ঢাকায় পাকিস্তানের আইএসআই কার্যালয়। ভারতের অ্যাকশনের মুখে বাংলাদেশ।

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
31
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনূসের বাংলাদেশে বারুদের গন্ধ। ঢাকায় পাকিস্তানের আইএসআই কার্যালয়। ভারতের অ্যাকশনের মুখে বাংলাদেশ।

ইউনূসের বাংলাদেশে বারুদের গন্ধ। ঢাকায় পাকিস্তানের আইএসআই কার্যালয়। ভারতের অ্যাকশনের মুখে বাংলাদেশ।

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি