হায়দ্রাবাদের বৃষ্টিতে এক বল ও খেলা হলো না। ম্যাচ ভেসে যাওয়ার সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্স দুটো টিমে পেল এক পয়েন্ট করে । ১৪ ম্যাচের শেষে গুজরাটের পয়েন্ট গিয়ে দাঁড়ালো ১২তে । কাজেই এই পয়েন্ট পেয়ে তাদের কোনো লাভ হল না।
তবে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পৌঁছে গেল হায়দ্রাবাদ। আগেই প্লে অফের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল শেষ দুবারের ফাইনালিস্ট গুজরাটের। এখানেই শেষ নয়, প্লে অফে দুই টিম হিসাবে একুশে মে কোয়ালিফায়ার ওয়ানে খেলার সুযোগ থাকছে প্যাট কামিন্সের অরেঞ্জ ব্রিগেডের। তারা রবিবার শেষ ম্যাচ খেলবে পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে ,সেখানে জিতলে দুই নম্বর টিম হিসাবে খেলবে হায়দ্রাবাদ। এক নম্বর টিম হিসেবে আগেই জায়গা নিশ্চিত করেছে কলকাতার নাইট রাইডার্স ।
হায়দ্রাবাদ হল তিন নম্বর দল, যারা অফিস ছাড়পত্র পেয়ে গেল। এর আগে উঠে গিয়েছিল কেকেআর এবং রাজস্থান রয়েলস। এক নম্বর স্থানে কেকেআর নিশ্চিত হয়ে গেল, দ্বিতীয় স্থানে কে থাকবে এখনো ঠিক হলো না। চার নম্বর দল হওয়ার দৌড়ে রয়েছে চেন্নাই সুপার কিংস এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাই জিতলেই প্লে অফের শেষ দল হিসেবে জায়গা করে নেবেন ধোনির, আরসিবি জিতলে রান রেটের অঙ্ক এসে যাবে । তবে ব্যাঙ্গালোরে ১৮ তারিখ ধোনি বনাম বিরাট দ্বৈরথেও বৃষ্টির আশঙ্কা আছে। অবশ্য খাতায় কলমে সুযোগ রয়েছে লখনৌ সুপার জায়েন্টসেরও। তবে এইদিন ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস।।












Discussion about this post