ঠান্ডা জল আর বরফের চাহিদা গরমেই বেশি।হাঁসফাঁস করা গরমে শরবতে দু কুচি বরফ দিয়ে খেতে মন্দ লাগেনা।ফ্রিজ থেকে বরফ বের করার পর আবার বরফ বসাতে ভুলে যান অনেকেই।যাদের এই সমস্যা রয়েছে তাদের জন্য রয়েছে একটি উপায়।খুব কম সময় বরফ বানানো যায়।মাত্র 15 মিনিটেই আপনার বরফ তৈরী হয়ে যাবে।তার জন্য এক বিশেষ পদ্ধতিতে বরফ জমাতে হবে।
সাধারণত নরমাল জল দিয়েই আমরা বরফ জমাই।কিন্তু যদি গরম জল দিয়ে বরফ জমাতে দেন তাহলে আরো তাড়াতাড়ি বরফ জমবে।শুনে নিশ্চই অবাক লাগছে।গরম জল দিয়ে কিভাবে বরফ হবে!আসুন আজকের প্রতিবেদনে বিস্তারিত জানাই।
বরফে গরম জল দিলেই দ্রুত গলে যায়,আবার গরম জলেই দ্রুত বরফ জমে।
কি পদ্ধতিতে করবেন?
জল অল্প ফুটিয়ে নিন।বরফের ট্রে পরিষ্কার করে তাতে জল ঢেলে দিন।ফ্রিজারে রাখার আগে তাপমাত্রা দেখে নেবেন।তাপমাত্রা যত কম থাকবে বরফ ততই তাড়াতাড়ি জমবে।
আইস ট্রে তে এই ভাবে হালকা গরম জল দিয়ে 15 মিনিট ফ্রিজে রাখলেই বরফ তৈরী।এই বরফ শরবতে দিয়েও খাওয়া যাবে আবার কোথাও চোট আঘাত লাগলে তার ওপর দিতে পারবেন।এভাবে চট জলদি বরফ বানিয়ে নেওয়া যায়।












Discussion about this post