আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফুচকা প্রেমী। এই গরমে মুচমুচে ফুচকা, সাথে ঝাল আলুর পুর ও টক জল খেতে কার না ভালো লাগে। গরমে একটু আধটু রসনাতৃপ্তি করতে সবারই ইচ্ছে হয়। ঠাণ্ডা ঘোল থেকে লস্যি, আইসক্রিম, শরবত সবকিছুই গরম কালেই আমরা খেয়ে থাকি। এতো আসলাম মুখের ঠাণ্ডা রসনা তৃপ্তি। কিন্তু যদি একটু অন্যরকম ভাবতে চায় মন, বিশেষ করে, বিকেল ও সন্ধ্যার সময় আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন তখন রাস্তার পাশে দেখলেন, লেবু ও তেতুল গোলা জলের তীব্র ঘ্রাণ , সাথে ঝাল ঝাল ফুচকা, মনটা সাথে সাথে মেতে ওঠে রসনা তৃপ্তিতে । কিন্তু জানেন কি এভাবে যদি আমরা বেশ কয়েকদিন ফুচকা খাই তবে বাড়তে পারে বিভিন্ন শরীরিক সমস্যা ।তাই দ্রুত বিশদে জেনে নিন, কোন কোন শারীরিক সমস্যার মুখে পড়তে পারেন।
গ্যাস, অ্যাসিডিটি, বদহজম
গরমে এমনিতেই আমাদের হজম ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। তার মধ্যে আপনি যদি নিয়মিত ফুচকা খান তাহলে অচিরেই পিছু নেবে গ্যাস-অ্যাসিডিটির মতো সমস্যা। তাই সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব এই খাবারটি খাওয়া কম করুন।তাহলেই সুস্থ থাকবেন ।
বমি , পায়খানার সমস্যা
গরমের সময় নিয়মিত ফুচকা খেলে রাতবিরেতে পিছু নিতে পারে পেটে ব্যথা। ফুচকার জল বেশি খেলে বমি-ডায়ারিয়া হওয়ার ভয় থাকে। শুধু তাই নয়, নিয়মিত ফুচকা খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্যের ফাঁদে পড়ারও আশঙ্কা বাড়ে। তাই এইসব জটিল অসুখের থেকে দূরত্ব বজায় রাখতে চাইলে যত দ্রুত সম্ভব ফুচকা খাওয়ার লোভ সামলতে হবে।
হার্টের রোগ বৃদ্ধি
যে কোনো ভাজা খাবারই রক্তের কোলেস্টেলের লেভেল কে বাড়িয়ে তোলে, আর রক্তে কোলেস্টেরল বাড়লে অচিরেই হার্টের অসুখে ভুগতে হবে এটাই স্বাভাবিক।সেই কারণেই বিশেষজ্ঞরা প্রায়দিন ফুচকা খেয়ে রসনাতৃপ্তি করতে বারণ করেন।
ডায়াবেটিসের সমস্যা বাড়বে
ফুচকা একটি তেল সমৃদ্ধ, ক্যালোরি জাতীয় খাবার। তার মধ্যে থাকে আলু। এই দুটি খাবারের সহযোগে এই খাবারটি হয়ে ওঠে সুগার সমৃদ্ধ খাবার। তাই ডায়াবেটিস রোগীরা ঘন ঘন ফুচকা খাবেন না।
বাড়তে পারে হাই ব্লাড প্রেসার
ফুচকার আলুতে প্রচুর পরিমাণে নুন মেশানো থাকে। আর অত্যধিক নুনের কারসাজিতেই বাড়তে শুরু করে ব্লাড প্রেশার। তাই উচ্চ রক্তচাপের মতো একটি অসুখের থেকে দূরত্ব বজায় রাখতে চাইলে নিয়মিত ফুচকা খাওয়ার লোভ সামলাতে হবে। তবে মাঝে মধ্যে খেতেই পারেন, তবে নিয়ম মাফিক খেলে আপনার শরীর সুস্থ থাকবে এবং রসনা তৃপ্তি ও হবে।











Discussion about this post