হেরে এবারের আইপিএলের অভিযান শেষ হলো মুম্বাই ইন্ডিয়ান্স এর। শুক্রবার ওয়াংখাড়ে স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টস এর কাছে হার ১৮ রানে । ফলে ১৪ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে লাস্ট বয় শেষ করল মুম্বাই ।১৪ পয়েন্ট পেয়ে বিদায় লখনৌয়ের। আজ বিধ্বংসী মেজাজে দেখা গেল নিকোলাস পুরানকে । মরশুমের শেষ ম্যাচে ২৯ বলে ৭৫ রানে ঝোড়ো ইনিংস খেললেন তিনি । মারলেন পাঁচটি চার ,আটটি ছক্কা। তার বিরুদ্ধে বল করতে এসে বড় সমস্যায় পড়েন শচীন পুত্র অর্জুন তেন্ডুলকার । প্রথম দুই বল গ্যালারির আপার টায়ারে পাঠান পুরান । অর্জুন তারপরে খোঁড়াতে খোঁড়াতে মাঠ থেকে বেরিয়ে যান । এই দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। আজ কিন্তু অর্জুন মাত্র ২.২ওভার বল করেন। প্রথম দুই ওভারে মাত্র ১০ রান দিয়েছিলেন। কিন্তু তৃতীয় ওভারে বল করতে এসে চোট পেয়ে যান। প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ছয় উইকেটে ২৪১ রান তোলে লখনৌ সুপার জায়েন্টস। ৪১ বলে ৫৫ রান ওপেনার কে এল রাহুলের।
জবাবের রোহিত শর্মার দুরন্ত শুরু সত্ত্বেও হেরে আইপিএল মরশুম শেষ করল মুম্বাই ইন্ডিয়ান্স। মাত্র আটাশ বলে অর্ধশত রান করে ফেলেছিলেন রোহিত। সমাজ মাধ্যমে অনেকেই আলোচনা করছিল এটাই হয়তো মুম্বাই জার্সিতে শেষ ম্যাচ ভারতীয় অধিনায়কের। ৩৮ বলে ৬৮ রান করে আউট হন রোহিত। ২৮ বলে অপরাজিত ৬২ রান করেন নমন ধীর। ১৯৬-৬ স্কোরে আটকে যায় মুম্বাই । লখনৌ জেতে ১৮ রানে। ম্যাচ শেষে নিকোলাস পুরান বলেন ,খুব ভালো উইকেট ।শুরুর দিকটা একটু ধরে খেলতে পারলে আরো রান উঠতো। মুম্বাইয়ের পিচে রান তুলতে সমস্যা হয় না। মাঠ ছোট ,বল দ্রুত ব্যাটে আসে সহজে শট খেলা যায়। তিনি আরও বলেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে খেলতে পোক্ত হয়ে গিয়েছি। আমাদেরও তো নতুন শট খেলতে হবে । মুম্বাই অধিনায়ক হার্দিক বলেছেন, ম্যাচের ফল নিয়ে ভাবি না কি মনোভাব নিয়ে খেলছি সেটা আমার কাছে জরুরী।।












Discussion about this post