চার চাকা হোক কিংবা দু-চাকা। পছন্দের গাড়ি, তাই একটু সুন্দর করে নানা রকমের আলো দিয়ে সাজিয়ে তুলেছেন আপনি। আর রাস্তা সাধের গাড়িকে নিয়ে বের হলেই, গাড়ির সঙ্গে সকলের নজর পড়ে আপনার উপর। মুহূর্তটা দারুন লাগে। তবে সাবধান! এবার সাধের সাজানো গাড়ি নিয়ে রাস্তায় বের হলেই গুনতে হবে জরিমানা। কারণ গাড়ি চালকদের জন্য জারি হয়েছে নতুন নিয়ম। নিয়ম না মানলেই চালান কাটবে ট্রাফিক পুলিশ। শুনে আবাক হলেন তো ?
সম্প্রতি, গুজরাতের আহমেদাবাদের কমিশনারেট অফ ট্রান্সপোর্টের তরফে চালু করা হয়েছে এই নিয়মের। সর্বভারতীয় ইংরেজী পত্রিকার রিপোর্ট অনুযায়ী, আহমেদাবাদ পুলিশ ইতিমধ্যেই অভিযান শুরু করেছে। কিন্তু কেনই বা গুনতে হবে টাকা। জানা যায়, বাজার থেকে আলাদা করে সাদা এল.ই.ডি আলো কিনে গাড়িতে হেডলাইটে লাগান, তাহলেই গুনতে হবে জরিমানা। কারণ আহমেদাবাদে এই মডিফাই সম্পূর্ণ ভাবে বেআইনি ঘোষণা করেছে। যদি এমন আলো কোনও গাড়ির চালক গাড়িতে ব্যবহার করেন, তাহলেই চালান কাটা যাবে আপনার । কেনই বা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন ? সাদা রঙের এই উজ্জ্বল এলইডি আলো বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছ। কেনার সময় আগে থেকেই গাড়িতে হেডলাইট লাগানো থাকে। অনেকে আবার সেই আলোর জায়গায় বাজার থেকে এলইডি আলো কিনে মডিফাই করেন। যা সড়কের নিরাপত্তার জন্য একেবারেই অনুপযোগী।
কারণ, রাত্রিবেলা দ্রুতগতিতে গাড়ি চালানো সময় অন্যপ্রান্ত থেকে আসা গাড়িকে স্পষ্ট দেখা যায় না। ফলে দুর্ঘটনার মতো ঘটনা প্রায়ই লেগে থাকে। বিপদ এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে আহমেদাবাদ প্রশাসন। পাশাপাশি যে সমস্ত দোকানে এই সাদা এলইডি আলো বিক্রি হচ্ছে সেই দোকানগুলিকে ক্র্যাকডাউন করা শুরু করেছে প্রশাসন। তবে গাড়ি চালকের কাছ থেকে কত টাকা জরিমানা করা হবে তা, এখনও জানা যায়নি। গুজরাটের মত দেশের অন্যান্য রাজ্যে এই নিয়ম লাগু হবে কিনা, সেটাও এখনও স্পষ্ট নয়। তবে এই নিয়মের জেরে শহরে গাড়ি দূর্ঘটনা অনেকটাই কমে যাবে আশাবাদী আহমেদাবাদ পুলিশ।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...
Read more












Discussion about this post