• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
রয়েছে অনেক কিংবদন্তি, প্রচন্ড ঠান্ডাতেও জমে না সিকিমের এই হ্রদ!

রয়েছে অনেক কিংবদন্তি, প্রচন্ড ঠান্ডাতেও জমে না সিকিমের এই হ্রদ!

administrator by administrator
2 years ago
in স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

ভ্রমণপিপাসু পর্যটকদের কাছে এই হ্রদ অবশ্যই বাকেট লিস্টে থাকে। বরফাকীর্ণ পাহাড়ের কোলে স্বচ্ছ-টলটলে জলের এই হ্রদের আকর্ষণ দূর-দূরান্তের পর্যটকদের টেনে আনে। কিন্তু সাম্প্রতিক সময়ে হিমবাহ ফেটে ভয়াবহ ধস এবং মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত এখানে যাওয়ার রাস্তা। ফলে পর্যটকদের জন্য আপাতত বন্ধ জনপ্রিয় এই পর্যটনস্থলটি। আমরা কথা বলছি সিকিমের গুরুদংমার লেক নিয়ে। হ্যাঁ ঠিকই শুনছেন, এই গরমে যারা সিকিম বেড়াতে যাচ্ছেন, তাঁদের জন্য দুঃসংবাদ। খারাপ রাস্তা এবং আবহাওয়ার জন্য কোনও ঝুঁকি না নিয়ে সিকিম সরকার আপাতত বন্ধ রেখেছে গুরুদংমার লেক দর্শন। কিন্তু এই হ্রদ নিয়ে যে নানান কিংবদন্তি রয়েছে, এই ফাঁকে সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। যাতে আগামীদিনে যারা গুরুদংমার বেড়াতে যাবেন, অসাধারণ প্রাকৃতিক নিস্বর্গের পাশাপাশি এই হ্রদের আধ্যাত্মিক মাহাত্ম্য এবং গল্পগাথা জানা থাকে।
বাঙালির কাছে এতদিন পাহাড় বলতে ছিল দার্জিলিং। কিন্তু ইদানিং সিকিমের জনপ্রিয়তা অনেকটা বেড়েছে। এর অন্যতম কারণ সিকিমের পর্যটন সার্কিটের আধিক্য। উত্তর সিকিম, পূর্ব সিকিম, দক্ষিণ সিকিমে একেকবার গিয়ে একেক ধরণের ভ্রমণ বৈচিত্র পেয়ে যাবেন। ঠিক যেমন সিকিমের মঙ্গান জেলার চিন-তিব্বত সীমান্ত লাগোয়া গুরুদংমার লেক। এটি বিশ্ব তথা ভারতের দ্বিতীয় উচ্চতম হ্রদ। উচ্চতা প্রায় ১৭,৮০০ ফুট। ফলে এত উচ্চতায় কোনও হ্রদ এমনিতেই এক অত্যাশ্চর্য ব্যাপার। পাশাপাশি এই উচ্চতায় ভ্রমণ করাও একটা অ্যাডভেঞ্চার। কারণ এখানে অক্সিজেনের অভাবের জেরে অনেক পর্যটকই পৌঁছতে পারেন না। তবে যারা গিয়েছেন, তাঁরাই জানেন এখানকার নৈসর্গিক দৃশ্য। নীল আকাশের ব্যকড্রপে তুষারশুভ্র পাহাড় শৃঙ্গের প্রতিচ্ছবি ফুটে ওঠে গুরুদংমার স্বচ্ছ জলে।
শুধু মাত্র গরমকালেই এই অঞ্চলে যাওয়ার ছাড়পত্র থাকে। গুরুদংমার হ্রদ যেতে গেলে সিকিমের পাহাড়ি গ্রাম লাচেনে একরাত থাকতে হয়। এখান থেকে গুরুদংমার লেক প্রায় ৪-৫ ঘণ্টার রাস্তা। কিন্তু শীত পড়লেই গুরুদংমারের রাস্তা বন্ধ হয়ে যায়। কারণ শীতকালে এই অঞ্চলের তাপমাত্রা নেমে যায় মাইনাস ২০ ডিগ্রি পর্যন্ত। তখন পুরু বরফের চাদরে ঢেকে যায় সবকিছু। কিন্তু মজার বিষয় হল, এত বরফ পড়লেও গুরুদংমার হ্রদের একটি অংশ কখনও জমাট বাঁধে না। জমে না বরফ। এর পিছনে রয়েছে একটা কিংবদন্তি।
সিকিমের স্থানীয় কিংবদন্তি অনুযায়ী, গুরুদংমার খুবই পবিত্র এক হ্রদ। বৌদ্ধ, শিখ এবং হিন্দুদের কাছে এই হ্রদ অত্যন্ত পবিত্র। বৌদ্ধ কিংবদন্তি অনুযায়ী, অষ্টম শতাব্দীতে গুরুদংমার হ্রদে এসেছিলেন বৌদ্ধ মহাগুরু পদ্মসম্ভব, যিনি রিন-পো-চে নামেও পরিচিত ছিলেন। তিনি তিব্বত থেকে ফেরার পথে এই হ্রদের কাছে আসেন। সেই সময় গুরুদংমার সারা বছরই বরফে জমাট থাকতো। ফলে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তিব্বতী মেশপালকরা পানীয় জলের জন্য হাহাকার করতেন। বৌদ্ধ মহাগুরু পদ্মসম্ভবকে কাছে পেয়ে তাঁরা এই সমস্যার কথা জানান। তিনি স্থানীয়দের এই কাতর আর্জি শুনে কষ্ট পেয়েছিলেন এবং গুরুদংমার হ্রদের কাছে গিয়ে একটি অংশে নিজের আঙ্গুল স্পর্শ করেন। কিংবদন্তি অনুসারে এর পর থেকে গুরুদংমার হ্রদের সেই অংশ আজও প্রবল শীতে বরফ জমাট বাঁধে না। ফলে এই হ্রদটি আজও বৌদ্ধদের কাছে অতি পবিত্র।
অপরদিকে, শিখ ধর্মাবলম্বীদের কাছেও অত্যন্ত পবিত্র গুরুদংমার হ্রদ। শিখদের বিশ্বাস, এক সময় এই হ্রদ পরিদর্শনে এসেছিলেন গুরু নানক। তিনি এখানে কিছুদিন তপস্যাও করেন। সেই বিশ্বাস থেকেই গুরুদংমার লেক শিখদের কাছে অতি পবিত্র তীর্থস্থান। ভারতীয় সেনাবাহিনীর শিখ রেজিমেন্ট গুরুদংমার লেকের পাশে একটি গুরুদ্বার তৈরি করেছে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

জানেন কেন এই মন্দিরের নাম হয়েছিল রাখাল রাজা…

Next Post

ভোটের দিনগুলি জেলে বসে কী করছেন পার্থ-জ্যোতিপ্রিয়?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by administrator
October 22, 2025
0
64
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by administrator
September 9, 2025
0
23
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by administrator
August 22, 2025
0
43
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by administrator
June 27, 2025
0
126
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by administrator
June 14, 2025
0
61
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by administrator
June 13, 2025
0
47
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
51
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by administrator
June 7, 2025
0
50
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by administrator
April 5, 2025
0
41
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by administrator
April 3, 2025
0
87
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি