• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
যে পাঁচ তরুণী এবার সাংসদ হয়ে নজির গড়লেন

যে পাঁচ তরুণী এবার সাংসদ হয়ে নজির গড়লেন

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
62
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

রাজনীতি নাকি বুড়োদের জন্য। তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ। এমনই দাবি করে আসছেন রাজনীতির কারবারিরা। যে কয়েকজন অল্প বয়সে রাজনীতিতে যোগ দিয়ে পরিচিতি পেয়েছেন, তাঁরা সকলেই পারিবারিক সূত্রে অথবা উত্তরাধিকার সূত্রে রাজনীতির মসনদে প্রবেশ করেছেন। উদাহরণ হিসেবে বলা যায়, রাহুল গান্ধি, অখিলেশ যাদব বা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও সেই ট্রেন্ড বজায় রেথে আরও কয়েকজন সংসদে প্রবেশ করলেন, যাদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরা এই বয়সে হয় পড়াশোনা করেন, না হয় সদ্য কর্মজীবনে প্রবেশ করেন। কিন্তু সদ্য সমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচনে এই পাঁচ তরুণী ভোটে লড়েছেন। এবং ভোটে জিতে সাংসদও হয়েছেন। আসুন জেনে নেওয়া যাক তাঁদের পরিচয় এবং উত্থানের বর্ণময় কাহিনী।

ADVERTISEMENT

সম্ভাবী চৌধুরী, বিহার
এই তালিকায় প্রথমেই যার নাম আসে তিনি হলেন সম্ভাবী চৌধুরী। ২৫ বছরের এই তরুণী এবার বিহারের সমস্তিপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁকে এনডিএ জোটের সবচেয়ে কনিষ্ঠ প্রার্থী হিসেবে উল্লেখ করেছিলেন। সম্ভাবী বিহারের লোকজনশক্তি পার্টির টিকিটে সমস্তিপুর আসনে দাঁড়িয়ে কংগ্রেস প্রার্থীকে হারিয়েছেন ১ লক্ষ ৮৭ হাজার ভোটে। সম্ভাবী সোশিওলোজিতে মাস্টার ডিগ্রি করে টাইমস অফ ইন্ডিয়া পক্রিকায় শিক্ষানবীশ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। সেই সঙ্গে বিহারের মগধ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন। এরপরই তিনি রাজনীতিতে প্রবেশ করেন। যদিও সম্ভাবীর পরিবার রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর বাবা অশোক চৌধুরী নিতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের প্রভাবশালী নেতা এবং বিহারের মন্ত্রী। কিন্তু সম্ভাবী রামবিলাশ পাসওয়ানের লোকজনশক্তি পার্টিতেই যোগ দেন। এবং কনিষ্ঠতম প্রার্থী হিসেবে লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছেন।

RelatedPosts

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

ইকরা চৌধুরী, উত্তরপ্রদেশ
উত্তরপ্রদেশের কাইরানা লোকসভা কেন্দ্র থেকে এবার সমাজবাদী পার্টির প্রার্থী ইকরা চৌধুরী জিতে বড় চমক দিয়েছেন। মাত্র ২৯ বছর বয়েসেই সাংসদ হয়ে নজির গড়লেন লন্ডন থেকে আন্তর্জাতিক পলিটিক্স আইনে এমএসসি করা ইকরা। উল্লেখ্য এবারই প্রথম ভোটে লড়লেন তিনি। যদিও তাঁর পরিবার বিগত দুই প্রজন্ম ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত। দাদু এবং বাবা সাংসদ ছিলেন। বাবার মৃত্যুর পর ইকরার মা উপনির্বাচন জিতে সাংসদ হয়েছেন। এবার ইকরা সেই জায়গা দখল নিল। ইকরার দাদা সমাজবাদী পার্টির টিকিটে তিনবারের বিধায়ক। এবারের লোকসভা নির্বাচনে ২৯ বছরের ইকরা সমাজবাদী পার্টির কনিষ্ঠতম সদস্য হিসেবে টিকিট দিয়েছিলেন অখিলেশ যাদব। অকরা কিয়ারানা লোকসভায় বিজেপির প্রার্থীকে প্রায় ৭০ হাজার ভোটে হারিয়ে অখিলেশকে ভরসা জুগিয়েছেন।

সঞ্জনা জাটভ, রাজস্থান
অষ্টাদশ লোকসভায় ভারতের কনিষ্ঠতম সাংসদের মঘ্যে অন্যতম রাজস্থানের ভরতপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সঞ্জনা জাটভ। মাত্র ছয়মাস আগেই যিনি বিধানসভা ভোটে হেরেছিলেন, সেই তিনিই লোকসভায় অসাধ্য সাধন করলেন। সাধারণ গৃহবধূ সঞ্জনা জাটভের বয়স মাত্র ২৫ বছর। তিনি রাজস্থানের ভরতপুর আসন থেকে বিজেপির বিদায়ী সাংসদ প্রার্থীকে ৫১ হাজারের বেশি ভোটে হারিয়ে চমক দিলেন। মাত্র এক বছর আগে কংগ্রেস নেতা সচীন পাইলটের হাত ধরেই রাজনীতিতে প্রবেশ করেন সঞ্জনা। ছয়মাস আগেই বিধানসভা ভোটে রাজস্থানের আলওয়ার আসনে মাত্র ৪০০ ভোটে হেরে যান সঞ্জনা। এরপর তিনি শ্বশুরবাড়ি ভরতপুরে এসে কংগ্রেসের সংগঠনের দায়িত্ব নেন। এবং ভরতপুর আসনে সচিন পাইলট তাঁকেই প্রার্থী করেন। সঞ্জনা রাজস্থানের মহারাজা সুরজমল ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন সবে। সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য হল, সঞ্জনার পরিবার এর আগে রাজনীতিতে কোনও যোগ ছিল না।

প্রিয়া সরোজ, উত্তরপ্রদেশ
মাত্র ২৫ বছর বয়েসে সাংসদ হয়ে সকলের নজর কেড়েছেন প্রিয়া সরোজ। উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্রে সমাজবাদী পার্টির টিকিটে তিনি জিতেছেন। প্রিয়ার বাবা তুফানি সরোজ সমাজবাদী পার্টির তিনবারের সাংসদ ছিলেন। উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্রের প্রথম মহিলা সংসদ হয়ে নজির গড়লেন প্রিয়া, সেই সঙ্গে বিরোধী ইন্ডিয়া জোটের কনিষ্ঠতম সাংসদও হয়েছেন। প্রিয়া ২০১৯ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে, নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি লাভ করেন। ২০২৪ সালে মাত্র ২৫ বছর বয়েসে লোকসভা ভোটে লড়ে তিনি হারিয়ে দিলেন বিজেপির বিদায়ী সাংসদকে।

প্রিয়াঙ্কা জার্কিহোলি, কর্ণাটক
এরপরেই আসছে যার নাম তাঁর বয়সও মাত্র ২৭ বছর। মোটা বেতনের চাকরির হাতছানি এড়িয়ে বাবার পদাঙ্ক অনুসরণ করে রাজনীতিতে প্রবেশ করেন প্রিয়াঙ্কা জার্কিহোলি। কর্ণাটকের চিক্কোডি লোকসভা কেন্দ্রে ২৭ বছরের আদিবাসী তরুণী প্রিয়াঙ্কার ওপরই ভরসা রেথেছিল কংগ্রেস নেতৃত্ব। কর্ণাটকের বেলগাভির বিখ্যাত বিশ্বেশ্বরা টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে এমবিএ করে একটি নামী সংস্থায় যোগ দেন প্রিয়াঙ্কা। পড়ে নিজেই একটি বিজনেস ফার্ম খুলেছেন। সেই সঙ্গে বাবার হাত ধরে রাজনীতিতে প্রবেশ। উল্লেখ্য, প্রিয়াঙ্কা জার্কিহোলি হলেন প্রথম আদিবাসী মহিলা সাংসদ, যিনি স্বাধিনতার পর কর্ণাটকের কোনও অসংরক্ষিত আসনে জিতেছেন। আরও একটি উল্লেখযোগ্য তথ্য হল, কর্ণাটকে একমাত্র প্রিয়াঙ্কার কাছেই হেরেছে বিজেপি। কারণ দক্ষিণের এই রাজ্যে একমাত্র চিকোড্ডি লোকসভা আসন বাদে সবকটিতেই জিতেছে বিজেপি।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

গণ জামাইষষ্ঠীর আয়োজনে মদন

Next Post

বাগদা উপনির্বাচনে প্রার্থী করতে হবে মতুয়া সম্প্রদায়ের !

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
10
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
19
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
18
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
7
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
18
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

by Raja Majumder
December 3, 2025
0
23
সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

বাংলাদেশের ভবিষ্যত কি, ঠিক করবে ভারতই। আপনাদের মনে আছে নিশ্চই গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পরই...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
23
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
21
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more

ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

by Raja Majumder
November 8, 2025
0
11
ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

বাংলাদেশ নৌবাহিনী শনিবার চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে তাঁরা স্বাগত জানিয়েছে এফ-২২পি জুলফিকার-শ্রেণীর...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
28
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি