• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
এবার দিঘা হয়ে নতুন রেলপথে পুরী! সময় কমবে তিন ঘণ্টা

এবার দিঘা হয়ে নতুন রেলপথে পুরী! সময় কমবে তিন ঘণ্টা

Raja Majumder by Raja Majumder
2 years ago
in ভ্রমণ, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
11
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাঙালির কাছে ঘুরতে যাওয়া মানেই দি-পু-দা। অর্থাৎ, দিঘা-পুরী-দার্জিলিং। কিন্তু আগামীদিনে যদি এক ট্রেনে চেপে দিঘা হয়ে সোজাসুজি পুরী যাওয়া যায় তবে কেমন হবে? দিঘা-শঙ্করপুর মৎস ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ পর্যটক এবং পূর্ব মেদিনীপুরের বাসিন্দাদের একটা বড় অংশ উপকৃত হবে। সম্প্রতি রেল মন্ত্রক, দিঘা থেকে চন্দনেশ্বর হয়ে ওড়িশার জলেশ্বর পর্যন্ত নতুন রেলপথের সমীক্ষার কাজ শুরু করেছে।

ADVERTISEMENT

পশ্চিমবঙ্গের অন্যতম প্রিয় পর্যটনকেন্দ্র তথা সৈকত শহর দিঘা। অপরদিকে বাঙালির অতি প্রিয় তীর্থস্থান তথা সৈকত শহর পুরীও রয়েছে তালিকায়। জনপ্রিয় পর্যটনকেন্দ্র হওয়ার পাশাপাশি দিঘার একটি আলাদা অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। সেটি হল এখানেই আছে পূর্ব ভারতের সবচেয়ে বড় মৎস বন্দর তথা মৎস নিলাম কেন্দ্র। দিঘা-শঙ্করপুর মোহনা থেকেই প্রতিদিন বিপুল পরিমান মাছ দেশ-বিদেশের নানা প্রান্তে রফতানি হয়। ফলে সাধারণ পর্যটক থেকে মৎস ব্যবসায়ী প্রায় সকলেই রেল পরিষেবার ওপর নির্ভরশীল, এ কথা বলাই বাহুল্য। দিঘা থেকে সহজেই হাওড়া বা কলকাতা আসা যায়। কিন্তু দক্ষিণ বা পশ্চিম ভারতের দিকে যেতে হলে হাওড়া হয়েই যাতায়াত করতে হল সকলকে। এতে যেমন সময় বেশি লাগে, তেমনই খরচ সাপেক্ষ। যা একটা বড় সমস্যা পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকার বাসিন্দাদের। দিঘা থেকে ওড়িশার জলেশ্বর পর্যন্ত একটি নতুন রেলপথের তাই দীর্ঘদিনের দাবি দিঘা-শঙ্করপুরের মৎস ব্যবসায়ীদের। সূত্রের খবর, এবার তা পূরণ হতে চলেছে শীঘ্রই।

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

পশ্চিমবঙ্গের দিঘা থেকে ওড়িশার জলেশ্বরের দুরত্ব মাত্র ৭২ কিলোমিটার। এই সামান্য অংশ রেলপথে জুড়ে গেলে সমাজের একটা বিপুল অংশের মানুষ উপকৃত হবে। পাশাপাশি, হাওড়া থেকে দক্ষিণ এবং পশ্চিম ভারতগামী ট্রেন খড়গপুর-বালেশ্বর ব্যস্ত রেলপথ এড়িয়ে আরও কম সময়ে যেতে পারবে। সব দিক থেকেই দিঘা-জলেশ্বর রেল প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও বিগত দুই দশকের বেশি সময় এই দাবি বাস্তবায়িত হয়নি। কাঁথির সাংসদ শিশির অধিকারী দীর্ঘদিন ধরেই রেল মন্ত্রককে এই রেলপথ নির্মানের প্রস্তাব দিয়ে আসছেন। তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর নিজে রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণবকে চিঠি দিয়েছিলেন। অবশেষে রেলমন্ত্রী এই প্রকল্পকে গ্রীণ সিগনাল দিয়েছেন বলেই খবর। তিনিও জানিয়ে দিয়েছেন, খুব শীঘ্রই এই প্রকল্প বাস্তবায়িত হবে।

রেল সূত্রের খবর, বহুদিন আগেই দিঘা-জলেশ্বর রেলপথ সম্প্রসারণের প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু জমিজটের কারণে এই কাজ থমকে যায়। মোট ৭২ কিলোমিটার রেলপথ সম্প্রসারণের জন্য প্রয়োজন ৫০৭ একর জমি। এর মধ্যে ওড়িশার মধ্যে পড়ছে ৩৭০ একর এবং পশ্চিমবঙ্গে ১৩৭ একর জমি। রেলের দাবি, পশ্চিমবঙ্গ সরকারের ঢিলেমির কারণেই জমি অধিগ্রহণ করা যায়নি। তবে সম্প্রতি জমিজটের সমস্যার সমাধান অনেকটাই হয়েছে। রেল সূত্রে খবর, রেল বোর্ডের অনুমোদন পেয়ে এই প্রকল্পের চুরান্ত সমীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, দিঘা থেকে জলেশ্বর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কাজ অনুমোদন হয়েছিল সেই ২০১১-১২ সালে। বরাদ্দ হয়েছিল প্রায় ১৫৮৪ কোটি টাকা। কিন্তু পশ্চিমবঙ্গে জমিজটের কারণে এই প্রকল্প আর এগোয়নি। এবার জোর কদমে কাজ শুরু হয়েছে।

আসুন জেনে নেওয়া যাক দিঘা – জলেশ্বর রেলপথ সম্প্রসারণ হলে কি কি সুবিধা পাওয়া যাবে

  • প্রথমেই বলে রাখি, পর্যটকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রস্তাবিত রেলপথটি। দিঘার সমুদ্র সৈকত যেমন আছে, তেমনই চন্দনেশ্বর মন্দির, ভুসান্দেশ্বর মন্দির, তালসারি-উদয়পুর সৈকত, বিচিত্রাপুর ম্যানগ্রোভ অভয়ারণ্য, বালাসোরের আশেপাশের অনাঘ্রাত সমুদ্র সৈকতগুলি এবং চাঁদিপুর ঘুরতে যাওয়া অনেক সহজ হয়ে যাবে।
  • হাওড়া থেকে পুরী অথবা দক্ষিণ ভারতগামী ট্রেনের সময় কমবে প্রায় তিন ঘণ্টা। বর্তমানে পুরী বা দক্ষিণ ভারতগামী ট্রেন হাওড়া থেকে খড়গপুর, জলেশ্বর হয়ে যায়। এই রুট খুবই ব্যস্ত ট্রাফিক থাকায় বেশিরভাগ সময় ট্রেন লেট করে। নতুন রেলপথে. হাওড়া থেকে পাঁশকুড়া, তমলুক, কাঁথি, দিঘা হয়ে চন্দনেশ্বর হয়ে জলেশ্বরে গিয়ে হাওড়া-চেন্নাই মেন লাইনে গিয়ে মিশবে। ফলে বিকল্প রুটে বহু ট্রেন চালিয়ে হাওড়া-খড়গপুর-জলেশ্বর মেন লাইনে চাপ কমবে।
  • দিঘা-শঙ্করপুর মৎস ব্যবসায়ীরা অনেক কম সময়ে এবং সহজে দক্ষিণ ও পশ্চিম ভারতে মাছ পাঠাতে পারবেন। পূর্ব মেদিনীপুরের কৃষিপণ্য এবং জলজ পণ্য অনেক সহজেই নতুন রেলপথে দক্ষিণ ভারতে পাঠানো যাবে। ফলে এলাকার বাসিন্দারা অপেক্ষায় আছেন, দিঘা-জলেশ্বর নতুন রেলপথ নিয়ে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: DIGHAINDIAN RAILWAYSNEW RAILLINEPURI
Previous Post

বিরোধী দলনেতা রাহুল গান্ধি কী কী ক্ষমতা পেলেন?

Next Post

T20 WORLD CUP: সামনে ইংল্যান্ড, সেমিতে নতুন ভাবনা ভারতের

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by Raja Majumder
October 22, 2025
0
23
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by Priyanka Bharati
September 9, 2025
0
9
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by Priyanka Bharati
August 22, 2025
0
29
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by Raja Majumder
June 27, 2025
0
112
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by Ritu Saha
June 14, 2025
0
46
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by Ritu Saha
June 13, 2025
0
27
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
43
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by Raja Majumder
June 7, 2025
0
31
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by Raja Majumder
April 5, 2025
0
32
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by Raja Majumder
April 3, 2025
0
78
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি