• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ছিঃ ছিঃ ‘মহাকাশে’ এত্তা জঞ্জাল!

ছিঃ ছিঃ ‘মহাকাশে’ এত্তা জঞ্জাল!

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

তৃতীয় বিশ্বৈর দেশগুলির যে কোনও ছোট-বড় শহরে ঢুকলেই দেখা যায় রাস্তার পাশেই জঞ্জাল বা আবর্জানার স্তুপ। মানব সভ্যতা যতই এগোচ্ছে, এই আবর্জনা ততই বিপদ হিসেবে চিহ্নিত হচ্ছে। তবে শুনলে আশ্চর্য হবেন, শুধু পৃথিবীতেই নয়, জঞ্জাল ছড়িয়ে পড়ছে মহাকাশেও। যা এক বড় বিপদ বয়ে আনছে মানব সভ্যতার জন্য।
ভাবতে পারছেন, অসীম মহাকাশ আজ আবর্জনায় ভরছে। আর এর জন্য দায়ি আমরা, অর্থাৎ মানবজাতি। সভ্যতার অগ্রগতি যতই হচ্ছে, ততই মহাকাশ গবেষণা উচ্চতর পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এখন ছোটখাটো দেশও মহাকাশে কৃত্তিম উপগ্রহ পাঠাচ্ছে। ফলে আমাদের পৃথিবীর চারদিকে চাঁদ ছাড়াও চর্কি কাটছে হাজার হাজার স্যাটেলাইট বা কৃত্তিম উপগ্রহ। আবার প্রায় প্রতিদিনই কেউ না কেউ মহাকাশে নিয়ম করে রকেট পাঠাচ্ছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, বর্তমানে বহু বেসরকারি সংস্থা রকেট বা স্যাটেলাইট পাঠাতে শুরু করেছে। একদিকে এর সুফল যেমন মানবজাতি পাচ্ছে, তেমনই কুফল ভোগ করছে মহাকাশ। কারণ দিনে দিনে মহাকাশ ভরে উঠছে আবর্জনা বা জঞ্জালে। এখনই সদর্থক কোনও ব্যবস্থা গ্রহন না করলে অদূর ভবিষ্যতে এর ফল ভুগতে হবে মানুষকে।
গত সপ্তাহেই রাশিয়ার একটি স্যাটেলাইট ভেঙে টুকরো টুকরো হয়ে মহাকাশে ছড়িয়ে পড়েছে। রেসার্স পি-১ নামে ওই রাশিয়ান পৃথিবী পর্যবেক্ষণ মহাকাশযানটি প্রায় ১০০-র বেশি টুকরো হয়েছে বলে জানা যাচ্ছে। এই মহাকাশযানটি ২০২২ সালেই পাঠিয়েছিল রাশিয়া। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট কমান্ড স্টেশন স্বীকার করেছে রাশিয়ার ওই ধ্বংসপ্রাপ্ত ওই স্যাটেলাইটের টুকরো থেকে ক্ষতি হতে পারতো আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস)। সেই আশঙ্কায় আন্তর্জাতিক স্পেস স্টেশনের মহাকাশযাত্রীদের এক ঘণ্টার বেশি সময়ের জন্য নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। আইএসএস যদি ক্ষতিগ্রস্থ হয় তাহলে মহাকাশচারীরা নিরাপদে বেরিয়ে আসতে পারেন। যদিও সেরকম কোনও ঘটনা ঘটেনি, স্বস্তির নিঃশ্বাস ফেলেন মহাকাশচারীরা।
অপরদিকে, গত এপ্রিল মাসের প্রথম দিকে আমেরাকার ফ্লোরিডা শহরের এক বাড়িতে অপ্রত্যাশিতভাবে মহাকাশ আবর্জনার একটি বড় টুকরো এসে পড়ে। ওই বাড়ির ছাদ ফুটো করে একেবারে ঘরের ভিতর ঢুকে যায়। যদিও সেই ঘটনায় কোনও হতাহত হয়নি। জানা যায়, গত ৪ মার্চ প্রায় ৩,৬৩০ কিলো ওজনের মহাকাশ আবর্জনা পৃথিবীর বায়ুমণ্ডলে নিক্ষেপ করা হয়েছিল। বিজ্ঞানীরা আশা করেছিলেন, সেই মহাকাশ আবর্জনার অংশটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। কিন্তু আদতে তা হয়নি। স্মার্টফোনের আকারের একটি ছোট টুকরো সজোরে আছড়ে পড়ে ফ্লোরিডার নেপলস এলাকার একটি বাড়িতে। ওই বাড়ির মালিক আলেজান্দ্রো ওটেরো জানান, বিশাল শব্দ করে কিছু একটা তাঁর বাড়ির ছাদ ফুটো করে অন্দরমহলে এসে পড়ে। এমনকি মেঝেতেও ছিদ্র করে ওই বস্তুটি। তিনি অন্য ঘরে থাকায় প্রাণে বেঁচে যান। পরে জানা যায়, ওই বস্তুটি মহাকাশ থেকে উড়ে এসে তাঁর বাড়িতে পড়েছে।
বিজ্ঞানীদের দাবি, ঘণ্টায় প্রায় সাড়ে সতেরো হাজার কিমি গতিবেগে ছুটে বেড়ায় মহাকাশের আবর্জনা। বেশিরভাগেরই দৈর্ঘ্য এক সেন্টিমিটার বা তার কিছুটা বেশি। এই মহাকাশ আবর্জনার টুকরো অনেকসময়ই স্যাটেলাইটগুলিতে আছড়ে পড়ে ক্ষতিগ্রস্থ করে। বিজ্ঞানীদের ধারণা, মহাকাশে বর্তমানে প্রায় দশ লক্ষ আবর্জনার টুকরো ঘুরে বেড়াচ্ছে। আগামীদিনে এর পরিমান আরও বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে, এই মহাকাশ আবর্জনা কি। মহাকাশবিজ্ঞানীরা এই আবর্জানাকে কয়েকটি বিভাগে ভাগ করেছেন। প্রথমটি হল কার্যক্ষমতাহীন বা খারাপ হয়ে যাওয়া স্যাটেলাইট, যা লাল রঙে চিহ্নিত করা হয়। দ্বিতীয়টি হল রকেটের থেকে বিচ্ছিন্ন হওয়া দেহাংশ, যা হলুদ রঙে চিহ্নিত করা হয়েছে। তৃতীয়টি হল, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া মহাকাশযানের ধ্বংসাবশেষ, যা নীল রঙে চিহ্নিত করা হয়। নাসা জানিয়েছে, ২০২২ সালেই প্রায় ১৬০০ টুকরো মহাকাশ আবর্জনা পৃথিবীতে ফিরে এসেছে। ফলে এখনই এই মহাকাশ আবর্জনা পরিস্কার করার উদ্যোগ নেওয়া না হলে আগামীদিনে আমাদের প্রভুত বিপদ, এ কথা বলাই বাহুল্য।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

মুড়িগঙ্গায় হচ্ছে সেতু, এবার গঙ্গাসাগর বারবার

Next Post

নিজের কেন্দ্রের বড় সমস্যা সমাধানে তৎপর সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

by Rupendu Das
March 27, 2026
0
13
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...

Read more

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

by Rupendu Das
March 27, 2026
0
19
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই...

Read more

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

by Rupendu Das
March 26, 2026
0
9
বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের  কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় কম্যান্ডো রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা না কি বাংলাদেশে অপারেশন চালিয়ে নীরবে ভারতে চলে যাচ্ছে। যদিও...

Read more

ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

by Rupendu Das
March 26, 2026
0
9
ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by Rupendu Das
March 24, 2026
0
13
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক। বন্ধুত্ব না কি দর কষাকষি ?

by Rupendu Das
March 24, 2026
0
13
চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক।  বন্ধুত্ব না কি দর কষাকষি ?

বদলে গিয়েছে বাংলাদেশ? বদল হয়েছে দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট। অনেকে বলছেন, দীর্ঘ ১৮ মাসের দুঃশাসন শেষ হওয়ার পর বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত...

Read more

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

by Rupendu Das
March 21, 2026
0
26
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

প্রতিবেদন শুরু করা যাক মির্জা ফখরুলের একটি ভাষ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব...

Read more

মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

by Rupendu Das
March 21, 2026
0
18
মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

প্রতিবেদন শুরু করা যাক কয়েকটি দৃশ্যপট তৈরির মধ্যে দিয়ে। টেক ওয়ান - নেতা দু’জন। দল একটি। সেই দলের একজন প্রধানমন্ত্রী...

Read more

ভারত-বাংলাদেশ টুকরো করে খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

by Rupendu Das
March 21, 2026
0
18
ভারত-বাংলাদেশ টুকরো করে  খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

ভারত-বাংলাদেশ ভেঙে কি সত্যি নতুন কোনও রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে? সম্প্রতি ভূ-রাজনৈতিক অঙ্গনে এই বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে।...

Read more

খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

by Rupendu Das
March 20, 2026
0
8
খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে  মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আমেরিকার বিশ্বাস ছিল, এটা দীর্ঘস্থায়ী হবে না। তারা কম সময়ের মধ্যে ইরানকে কবজা করবে। বাস্তবে দেখা গেল...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি