• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সিকিমে   কেন বারবার বিপর্যয়?

সিকিমে   কেন বারবার বিপর্যয়?

administrator by administrator
2 years ago
in স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

শিয়রে বিপদ! সাম্প্রতিক অতীতে হিমালয়ের কোলে ভারতের উত্তর-পূর্বের ছোট্ট রাজ্য সিকিমে বারবার প্রাকৃতিক বিপর্যয়ের খবর আসছে। কখনও হিমবাহ হ্রদ ফেটে হড়পা বান, কখনও প্রবল বৃষ্টিতে ধস, আবার কখনও তিস্তার জলস্তর বেড়ে জাতীয় সড়ক গ্রাস করে নেওয়া। বলা যায়, প্রকৃতির ভয়ানক রোষে পড়েছে সিকিম। কিন্তু কেন বারবার সিকিমেই বিপর্যয় ঘনিয়ে আসছে?  অনেক কারণের মধ্যে উঠে আসছে মানব সভ্যতার বাড়াবাড়ি।

ADVERTISEMENT

গত বছরের অক্টোবর মাসে সিকিমের লোনাক হ্রদের হিমবাহ ফেটে মহাবিপর্যয় নেমে এসেছিল সিকিমের বুকে। সেই সময় উত্তর সিকিমের একটা বিস্তৃর্ণ অংশে ভয়াল বন্যার স্মৃতি আজও টাটকা সিকিমবাসী এবং সেখানে আটকে থাকা পর্যটকদের কাছে। সেই স্মৃতি ফিঁকে হওয়ার আগেই ফের সিকিমে বিপর্যয় নেমে এসেছে। এবার জুন মাসের তীব্র গরমেই সিকিমে প্রাকৃতিক বিপর্যয়। বিশেষজ্ঞরাও তাজ্জব, অক্টোবরের প্রবল শীত হোক বা জুন মাসের গরম, সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের আবহ একই থাকল। এবার বিপর্যয়ের তীব্রতা আর ব্যাপ্তি আরও বেশি। গোটা সিকিমই কার্যত ধসের কবলে ভারতের বাকি অংশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জায়গায় জায়গায় ভূমি ধসের কারণে ভেঙে নদীর সঙ্গে মিশে গিয়েছে দশ নম্বর জাতীয় সড়ক। তিস্তার জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এখনও পর্যন্ত ছয় থেকে সাত জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এমনকি তিস্তার জল এখন সিকিম ছাপিয়ে পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় বন্যা পরিস্থিতি তৈরি করেছে। ফলে হাঁসফাঁস করা গরমের থেকে মুক্তি পেতে পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের অবস্থা এখন করুণ। কারণ দীর্ঘদিন ধরে হাজার হাজার পর্যটক সিকিমে আটকে রয়েছেন।

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

বিগত কয়েক বছর ধরেই সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের পরিমান বেড়ে চলেছে। গত বছরের শেষদিক থেকে আজ পর্যন্ত সিকিমের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। কিন্তু কেন বারবার সিকিমেই ঘনিয়ে আসছে বিপর্যয়ের কালো মেঘ?  বিশেষজ্ঞরা এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে বলে দাবি করছেন। যার মধ্যে অন্যতম গ্লোবাল ওয়ার্মিং। এই কারণেই গত বছর হিমবাহ হ্রদ ফেটে ভয়াল বন্যা হয়েছিল বলে দাবি করছেন। বিজ্ঞানীরা দাবি করছেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরে হিমালয়ের এই অঞ্চলে বিগত কয়েক বছরে ছোট ছোট হ্রদের সংখ্যা বেড়েছে। যা ক্রমাগত হিমবাহ গলা জলে পুষ্ট হচ্ছে। গলনের জেরে হিমবাহগুলি ক্রমাগত পিছনের দিকে সরে যাচ্ছে। আর এর ফলে সেই জায়গায় তৈরি হচ্ছে শূন্যতা। ফলে মাটির চাপ আলগা হয়ে যাচ্ছে। এর ফলস্বরুপ হিমবাহ ফেটে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। যেমন হয়েছিল গত বছর। ২০২৩ সালের ৩ অক্টোবর উত্তর সিকিমের লোনাক হ্রদের ওপর হিমবাহ ফেটে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল। আবার হিমালয়ের উত্তরপ্রান্তে অর্থাৎ ট্রান্স হিমালয়ান অঞ্চলে মেঘভাঙা বৃষ্টিও বিজ্ঞানীদের আতসকাঁচের নীচে রয়েছে। কারণ ওই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমান খুবই কম হওয়ার কথা। সেখানেও গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বারবার মেঘভাঙা বৃষ্টি হচ্ছে। তবে বিজ্ঞানীদের একাংশ আবার ভূমিকম্পপ্রবণ নেপালকেও দায়ি করছেন সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের জন্য। নেপালে বারবার ভূমিকম্পের জেরে হিমবাহগুলি নিজের স্থান পরিবর্তন করে নীচের দিকে নেমে আসছে, আর হ্রদের জায়গা দখল করছে। ফলে হ্রদ ফেটে বন্যার সৃষ্টি হচ্ছে।

সম্প্রতি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ন্যাশনাল রিমোর্ট সেন্সিং সেন্টার সিকিমের একাধিক ছবি তুলেছে কৃত্তিম উপগ্রহগুলি থেকে। সিকিমের ঘনঘন বিপর্যয়ের কারণ খুঁজতে ওই উপগ্রহ চিত্রগুলি খুবই কাজে এসেছে ছবিগুলি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা সহমত পোষণ করছেন যে, সিকিমের লোনাক হ্রদের আকার এবং চরিত্র ক্রমাগত পরিবর্তন হচ্ছিল। সেখানকার ভূমির চরিত্র বদলের জন্যই সম্ভবত হিমবাহ ফেটে বড় চাঁই নেমে আসে লোনাক হ্রদের উপর। যার ফলেই গত বছর সিকিমে ভয়াবহ বিপর্যয়।

এ তো গেল প্রাকৃতিক তত্ত্ব। কিন্তু বিজ্ঞানীমহলের একাংশ সিকিমের বিপর্যয়ের জন্য সরকারের নানা অপরিকল্পিত সিদ্ধান্তকেই দায়ি করছেন। নবীন হিমালয়ের ওপর দ্রুতগতিতে বাড়তে থাকা সভ্যতা এর জন্য দায়ি। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ বা সিকিম বরাবরই ধসপ্রবণ। তবুও এই অঞ্চলে দ্রুতগতিতে বাড়িঘর, হোটেল, রিসর্ট গড়ে উঠছে। রাস্তা চওড়া করার জন্য পাহাড়ের ঢাল কাটা হচ্ছে। নির্বিচারে কাটা হচ্ছে গাছও। আবার পাহাড় চিরে বড় বড় টানেল তৈরি হচ্ছে। আর সর্বপরি নদীগুলির স্বাভাবিক জলপ্রবাহ আটকে বাঁধ তৈরি হচ্ছে। প্রকৃতির ওপর মানবসভ্যতার এই খবরদারি একেবারেই মেনে নিতে পারছে না প্রকৃতি। ফলে সামান্য বর্ষাতেই পাহাড়ে ভূমিধস হচ্ছে। আর বিপর্যয়ের মুখে পড়ছে হিমালয়ের কোলে ছোট্ট রাজ্য সিকিম।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: CLOUD BLASTSIKIMWEATHER
Previous Post

হাথরস ট্র্যাজেডি: কে এই ভোলে বাবা

Next Post

হোয়াটসঅ্যাপে ‘মুশকিল আসান’ নীলচে-বেগুনি গোলাকার চিহ্ন

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by administrator
October 22, 2025
0
70
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by administrator
September 9, 2025
0
23
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by administrator
August 22, 2025
0
46
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by administrator
June 27, 2025
0
126
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by administrator
June 14, 2025
0
61
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by administrator
June 13, 2025
0
49
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
52
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by administrator
June 7, 2025
0
50
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by administrator
April 5, 2025
0
41
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by administrator
April 3, 2025
0
87
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি