• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হোয়াটসঅ্যাপে ‘মুশকিল আসান’ নীলচে-বেগুনি গোলাকার চিহ্ন

হোয়াটসঅ্যাপে ‘মুশকিল আসান’ নীলচে-বেগুনি গোলাকার চিহ্ন

Raja Majumder by Raja Majumder
2 years ago
in স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
7
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বর্তমান প্রজন্ম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে ডুবে থাকে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইলের খোঁজ পড়ে সবার আগে। আবার অনেকে সকালবেলা খবরের কাগজটাও মোবাইলেই পড়ে নেন এখন। বলাই যায় মোবাইল এখন মানুষের গুরুত্বপূর্ণ সাথী হয়ে উঠেছে। এমনই একরদিন মোবাইলের হোয়াটসঅ্যাপ ঘাঁটতে গিয়ে দেখলেন একটি নীলচে-বেগুনি গোলাকার চিহ্ন জুড়ে গিয়েছে চ্যাটবক্সে। চমকে ওঠার আগে জানুন নতুন এই ফিচার্স সম্পর্কে।

ADVERTISEMENT

নীলচে-বেগুনি গোলাকার এক চকচকে চিহ্ন। যা এখন সকলের নজর কাঁড়ছে। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের চ্যাটবক্স খুললেই জ্বলজ্বল করছে ওই চিহ্নটি। ফলে সকলেরই কৌতুহল, কী এই চিহ্ন?  তাঁর কাজটাই বা কী? আসলে আমরা সকলেই জানি বর্তমানে কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে খুব চর্চা চলছে গোটা বিশ্বজুড়েই। এই কৃত্তিম বুদ্ধিমত্তা চলে আসায় নাকি মানুষের গুরুত্ব কমে যাবে। অর্থাৎ গোটা একটা মানুষের বিকল্প হতে চলেছে এই এআই। মনের মতো মানুষ পাচ্ছেন না, আপনার সঙ্গী হতে পারে এআই। আবার গুরুত্বপূর্ণ কোনও তথ্য বা খবর খুঁজছেন, আপনার মুসকিল আসান হতে চলেছে এআই। আর্থাৎ, আপনার পছন্দ এবং অপছন্দের একটা তালিকা হোয়াটঅ্যাপ চ্যাটবক্সে থাকা নীলচে-বেগুনি গোলাকার চিহ্নকে জানিয়ে দিলেই কেল্লাফতে। আপনার চাহিদা পূরণ করে দেবে এআই। আসলে এই কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এক্কেবারে রক্ত মাংসের মানুষের মতোই কথা বলবে।

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

গত কয়েকমাস ধরেই কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছিল মেটা। মূলত ভারতের গ্রাহকদের জন্য তাঁদের আলাদা চিন্তাভাবনা ছিল। দীর্ঘ পরীক্ষার পর অবশেষে হোয়াটসঅ্যাপ চ্যাটবক্সে মেটা এআই চালু করে দেওয়া হল। ফেসবুক-হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা তাঁদের এআই-এর ট্যাগলাইনও অনেক ভেবেচিন্তে দিয়েছে। “ASK META AI ANYTHING” এই ট্যাগলাইন পড়ে নিশ্চই বুঝতে পারছেন কতটা গুরুত্বূপর্ণ হতে চলেছে মেটা এআই। আসলে বিশ্বব্যাপী সার্চ ইঞ্জিন গুগলের বিকল্প হতে এলন মাস্কের মেটা এবার কৃত্তিম বুদ্ধিমত্তাকেই হাতিয়ার করতে চাইছে।

আসুন এবার জেনে নেওয়া যাক কী ভাবে কাজ করে এই মেটা এআই।

যাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ চ্যাটবক্সে মেটা এআই আপডেট হয়ে গিয়েছে তাঁরাই একটি নীলচে-বেগুনি গোলাকার চিহ্ন দেখতে পাবেন। সেটা শুধু হোয়াটসঅ্যাপ নয়, ফেসবুকেও দেখতে পাবেন। তবে এখনই সকলের মোবাইলে এই আপডেট আসবে না। কারণ মেটা এই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ করতে পারেনি। যাদের মোবাইলে এই আপডেট এসে গিয়েছে তাঁরা চাইলে মেটা এআইকে আপনার মনের মতো করে ব্যবহার করতে পারেন। ধরুণ ফেসবুকে এমন একটি পোস্ট আপনি দেখলেন, যা নিয়ে আপনার আরও কিছু জানার কৌতুহল তৈরি হল। আপনি অবলীলায় মেটা এআই-কে সেই সম্পর্কিত তথ্য চাইতে পারেন। মেটা এআই-এর সঙ্গে আপনি চ্যাটবক্সে কথাও বলতে পারবেন। আবার চাইলে সেই সংক্রান্ত ছবি, ভিডিও আপনাকে সরবরাহ করবে মেটা এআই। এমনকি আপনার স্ত্রী বা প্রেমিকার মানভঞ্জনের পথও বাতলে দেবে মেটা এআই।

কিন্তু যদি আপনি মেটা এআই ব্যবহার করতে না চান তাহলেও কোনও সমস্যা নেই। আপনাকে কেউ বাধ্য করবে না। হোয়াটসঅ্যাপ বা ফেসবুক চ্যাটবক্সের এক কোনায় পড়ে থাকবে সেই নীলচে-বেগুনি গোলাকার চিহ্ন। আর একান্তই যদি আপনি সেই চিহ্ন দেখতে না চান, তাহলে আপনাকে সেটিংসে ঢুকতে হবে। হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক সেটিংসে গিয়ে শো মেটা এআই বাটন-এর সুইচটি অফ পজিশনে পাঠিয়ে দিলেই হবে। একইভাবে ইনস্টাগ্রামের সেটিংসেও এই অধিকার দেওয়া হয়েছে। আবার যদি আপনি মেটা এআই চালু করতে চান, একইভাবে ওই সুইচটি অন পজিশনে পাঠিয়ে দিলেই নীলচে-বেগুনি গোলাকার চিহ্নটি চলে আসবে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: METAMETA AI
Previous Post

সিকিমে   কেন বারবার বিপর্যয়?

Next Post

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে নতুন জার্সি ভারতীয় দলের

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by Raja Majumder
October 22, 2025
0
23
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by Priyanka Bharati
September 9, 2025
0
9
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by Priyanka Bharati
August 22, 2025
0
29
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by Raja Majumder
June 27, 2025
0
112
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by Ritu Saha
June 14, 2025
0
46
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by Ritu Saha
June 13, 2025
0
27
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
43
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by Raja Majumder
June 7, 2025
0
31
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by Raja Majumder
April 5, 2025
0
32
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by Raja Majumder
April 3, 2025
0
78
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি