• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
জেনে নিন বন্দে ভারত স্লিপার ট্রেনে কি কি বৈশিষ্ট রয়েছে

জেনে নিন বন্দে ভারত স্লিপার ট্রেনে কি কি বৈশিষ্ট রয়েছে

Raja Majumder by Raja Majumder
2 years ago
in স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
39
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ভারতীয় রেলের ট্র্যাকে নামতে চলেছে বহু প্রতিক্ষিত বন্দে ভারত স্লিপার ভার্সন। এই ট্রেন নিয়ে সাধারণ রেল যাত্রীদের মধ্যে তুমুল কৌতূহল রয়েছে। শোনা যাচ্ছে আগামীদিনে এই বন্দে ভারত স্লিপার ট্রেন রাজধানী এক্সপ্রেসের বিকল্প হবে। আসুন জেনে নেওয়া যাক এই নতুন ট্রেনের কিছু বৈশিষ্ট, যা রাজধানী এক্সপ্রেসকেও টেক্কা দিতে চলেছে।

বন্দে ভারত এক্সপ্রেস এখন ভারতীয় রেলের ষ্টার। রেল সূত্রে খবর, বর্তমানে একশোটির বেশি বন্দে ভারত এক্সপ্রেস চলছে বিভিন্ন রুটে। তবে এই ইঞ্জিনবিহীন সেমি হাইস্পিড ট্রেন এখন স্বল্প দূরত্বে চলাচল করে। বর্তমান বন্দে ভারতে পুরোপুরি চেয়ার কার কামরা যুক্ত করা রয়েছে। কারণ এই ট্রেন স্বল্প দূরত্বে চলাচল করে। কিন্তু এবার পুরোপুরি স্লিপার কামরা-সহ বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে আসছে ভারতীয় রেল। ফলে যাত্রীরা আরও আরামে এবং স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবেন। রেল চাইছে বেশি দূরত্বের দুটি শহরের মধ্যে বন্দে ভারত স্লিপার চালু করতে। এও জানা যাচ্ছে, এটি আগামীদিনে রাজধানী এক্সপ্রেসের বিকল্প হয়ে উঠবে। এবার আসুন নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের কিছু বৈশিষ্ট, যা রাজধানী এক্সপ্রেসকেও টেক্কা দেবে।

গতি

ADVERTISEMENT

নতুন বন্দে ভারত স্লিপার ভার্সনও সেমি হাইস্পিড ইঞ্জিনবিহীন ট্রেন-সেট। ফলে এই ট্রেন পরিচালনায় ঝক্কি অনেক কম। অত্যন্ত হালকা বডি এবং লোকমোটিভ না থাকার কারণে এই ট্রেন-সেট দ্রুত গতি তুলতে এবং হ্রাস করতে পারে। ফলে ট্রেনের মধ্যবর্তী সময় অনেকটাই কমে যাবে। এছাড়া নতুন বন্দে ভারত স্লিপার স্বচ্ছন্দে ঘন্টায় ১৬০ কিমি গতিতে ছুটতে সক্ষম। যেখানে রাজধানী এক্সপ্রেসের গতি ঘন্টায় ১৩০ কিমিতে সীমাবদ্ধ। ফলে এই ট্রেন রাজধানী এক্সপ্রেস ট্রেনের তুলনায় সামগ্রিক ভ্রমণের সময় কমিয়ে দেবে।

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

লোকোমোটিভ লাগবে না

বর্তমান বন্দে ভারতের মতোই স্লিপার ভার্সানও স্বচালিত ট্রেন-সেট। এর প্রতিটি প্রান্তে ড্রাইভার কেবিন যুক্ত রয়েছে। ফলে রাজধানী এক্সপ্রেসের মতো আর এতে আলাদা করে লোকোমোটিভ যুক্ত করতে হবে না। যার ফলে ট্রেনগুলির ট্রানঅ্যারাউন্ড সময় কমিয়ে দেওয়া যাবে। অর্থাৎ, কোনও স্টেশনে বা লাল সিগনালে ট্রেনগুলি দ্রুত দাঁড়াতে পারবে এবং ছাড়তে পারবে। এতে অনেকটাই সময় বাঁচবে।

ঝাঁকুনি-মুক্ত যাত্রা

বন্দে ভারত এক্সপ্রেসের মতোই এই ট্রেন-সেট এমনভাবে তৈরি হয়েছে যাতে ঝাঁকুনি একেবারেই হয় না। অত্যন্ত হালকা এই ট্রেন-সেটের কাপলার এবং ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যে দ্রুতগতিতে চলার সময়ও রেললাইনের ঘর্ষণে কোনও ঝাঁকুনি অনুভব হয় না যাত্রীদের। বন্দে ভারত স্লিপার ট্রেন-সেট এলএইচবি রাজধানী এক্সপ্রেসের থেকেও অনেক ভালো মানের হবে বলে দাবি রেল কর্তাদের।

আরও ভালো আসন

বন্দে ভারত স্লিপার ট্রেনে আরও উন্নত এবং ভালো মানের আসন দেওয়া হচ্ছে। বর্তমান রাজধানী বা দুরন্ত এক্সপ্রেসের থেকেও এই ট্রেনের বার্থগুলিতে ভানো মানের গদিযুক্ত কুশন ব্যবহার করা হচ্ছে। এমনকি বার্থের পাশেও কুশন দেওয়া হচ্ছে যাতে রাতে আরামে যাত্রীরা ঘুমোতে পারেন।

স্বয়ংক্রিয় দরজা

ভারতে একমাত্র  তেজস রাজধানী বাদে কোনও রাজধানী বা দুরন্ত এক্সপ্রেসেই স্বয়ংক্রিয় দরজা নেই। কিন্তু বন্দে ভারত স্লিপার ভার্সনে স্বয়ংক্রিয় দরজা রয়েছে। যা ড্রাইভার বা গার্ড নিয়ন্ত্রন করবে। ট্রেন চলাকালীন দরজা বন্ধই থাকবে, স্টেশন এলে তা খুলে দেওয়া হবে। ফলে যাত্রীদের নিরাপত্তা আরও সুনিশ্চিত হবে।

ভালো পরিবেশ

বন্দে ভারতের সবচেয়ে বড় বৈশিষ্ট হল ধুলোমুক্ত পরিবেশ। বন্দে ভারত চেয়ারকার ভার্সানের মতোই স্লিপার ভার্সানে সিল করা গ্যাংওয়ে থাকছে। এবং আরও উন্নতমানের শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র বসানো হয়েছে। ফলে ধুলোবালি একেবারেই ট্রেনের ভিতর প্রবেশ করতে পারে না। এই ধরণের গ্যাংওয়ে যা বর্তমান রাজধানী বা দুরন্ত এক্সপ্রেসগুলিতে নেই। গ্যাংওয়ে হল দুটি কামরার সংযোগস্থল।

যাত্রী সুবিধা

যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বন্দে ভারত স্লিপার কামরায় দুর্দান্ত ডিজাইন করা সিঁড়ি দেওয়া হয়েছে। যাতে আপার এবং মিডল বার্থে আরও সহজে ওঠা যায়। এছাড়া শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। প্রতিটি বার্থেই থাকছে মোবাইল চার্জিং, রিডিং লাইটের সুবিধা।

অগ্নি নিরাপত্তা

রাজধানী, দুরন্তের থেকে আরও উন্নতমানের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়েছে নতুন বন্দে ভারত স্লিপার ভার্সানে। ফায়ার সেফটি সিস্টেমটি EN 45545 HL3 ফায়ার সেফটি স্ট্যান্ডার্ড পূরণ করবে, সমস্ত নন-মেটালিক উপাদানগুলিও এই স্ট্যান্ডার্ড মেনে চলে। এছাড়া লাগেজ ভ্যানও ফায়ার বেরিয়ার ওয়াল সেট করা হয়েছে। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার হাত থেকে ট্রেনটিকে রোধ করবে।

দুর্ঘটনা রোধ করার ক্ষমতা

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে নতুন বন্দে ভারত স্লিপার ভার্সানে দুর্ঘটনারোধী নানান উপকরণ দেওয়া হবে। যা বর্তমান রাজধানী এবং দুরন্ত এক্সপ্রেসের থেকেও অনেক উন্নত। এই ট্রেন-সেটের সামনে এবং মধ্যবর্তী ক্র্যাশ বাফার, ডিফর্মেশন টিউব এবং মধ্যবর্তী কাপলারগুলি বিশ্বমানের। ফলে কোনও রকম দুর্ঘটনার সময় অনেক বেশি নিরাপত্তা প্রদান করবে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: VANDE BHARATVANDE BHARAT SLEEPER
Previous Post

অনন্ত আম্বানির এই হাতঘড়ির দাম শুনলে আঁতকে উঠবেন আপনিও

Next Post

দায় আছে দায়িত্ব নেই, রোগী নিখোঁজ, ভ্রুক্ষেপ করল না হাসপাতাল

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by Raja Majumder
October 22, 2025
0
23
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by Priyanka Bharati
September 9, 2025
0
9
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by Priyanka Bharati
August 22, 2025
0
29
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by Raja Majumder
June 27, 2025
0
112
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by Ritu Saha
June 14, 2025
0
46
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by Ritu Saha
June 13, 2025
0
27
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
43
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by Raja Majumder
June 7, 2025
0
31
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by Raja Majumder
April 5, 2025
0
32
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by Raja Majumder
April 3, 2025
0
78
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি