• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
 রেল দুর্ঘটনার মাঝে বুলেট ট্রেন নিয়ে ‘বেশি’ ভাবিত ‘পার্ট টাইম রেলমন্ত্রী’

 রেল দুর্ঘটনার মাঝে বুলেট ট্রেন নিয়ে ‘বেশি’ ভাবিত ‘পার্ট টাইম রেলমন্ত্রী’

administrator by administrator
2 years ago
in Top Story, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
25
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গত দেড় মাসে পর পর রেল দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা, ডিব্রুগড়, হাওড়া-মুম্বই এক্সপ্রেস। এরপরেও রেলমন্ত্রী পদে বহাল অশ্বিনী বৈষ্ণব। কী ভাবে?  প্রশ্ন বিরোধীদের। পার্ট টাইম রেল মন্ত্রী বলে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীকে। রেল বাজেট কোথায়? কবচ ব্যবস্থার কি হাল?  মঙ্গলবার সকালে হাওড়া-মুম্বই এক্সপ্রেস দুর্ঘটনার পর আরও একবার প্রশ্নের সম্মুখীন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।  বর্তমান রেলমন্ত্রী অশ্নিনী অটলবিহারী বাজপেয়ীর আমলে ছিলেন আমলা, সমাজ মাধ্যমে বরাবর বেশ অ্যাক্টিভ। বিরোধীরা বলে থাকেন রিল বানাতেও তিনি বেশ করিৎকর্মা। অশ্বিনী বৈষ্ণব ভারতের ৩৯ তম রেলমন্ত্রী। বর্তমানে রেল সহ আরও ২ টি মন্ত্রকের দায়িত্বে তিনি রয়েছেন। তথ্য-সম্প্রচার মন্ত্রক ও ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি।

ADVERTISEMENT

 

RelatedPosts

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

গত দেড় মাসে পর পর তিনটি রেল দুর্ঘটনা ঘটেছে। কাঞ্চনজঙ্ঘা ও ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা। মঙ্গলবার সাম্প্রতিকতম সংযোজন হাওড়া-মুম্বই এক্সপ্রেস। কী ভাবে?  তাহলে রেলের সুরক্ষায় কোথাও কি গাফিলতি থেকে যাচ্ছে?  কবচ কোথায়? রেলের জন্য আলাদা বাজেট নেই কেন? বন্দেভারত, বুলেট ট্রেনের মতো বিষয়গুলিতে নজর দেওয়া হচ্ছে। কিন্তু রেলের নিরাপত্তা কোথায়? আধুনিক সিগন্যালিং ব্যবস্থা, নতুন রেল লাইন পাতা, কবচ ব্যবস্থাকে তরাম্বিত করা, যাত্রী স্বাচ্ছন্দের থেকে এই বিষয়গুলি কি গুরুত্বপূর্ণ নয়? পর পর রেল দুর্ঘটনার পর এই প্রশ্নগুলি ক্রমশই জোরাল হচ্ছে।  বলাবাহুল্য বিরোধীরা বিরোধিতা করার জন্য পরিসর পেয়ে যাচ্ছে।  এরই মাঝে সংসদে বুলেট ট্রেনের উন্নতি নিয়ে বিস্তারিত বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বণিকসভার একটি অনুষ্ঠানে দাবি করেছেন, তাঁর আমলে রেলে বরাদ্দ আট গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু প্রাক্তন রেলকর্তারা বরং অন্য কথাই ভাবছেন। তাঁদের অনেকের ধারনা কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে রেলসফর। যে কোনও দিন, যে কোনও সময়ে যে কোনও লাইনে দুর্ঘটনা ঘটতে পারে।  এই পরিস্থিতিতে অশ্নিনী বৈষ্ণবের হাতে যখন রেলের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক, তখন তাঁকে আরও দুটি মন্ত্রকের দায়িত্বে আনা হল কেন? শোনা যাচ্ছে শুধুমাত্র বিরোধী শিবির নয়। খোদ এনডিএ জোটের শরিকদের থেকেও এই প্রশ্ন উঠে আসছে। একের পর এক দুর্ঘটনার পরেও কেন অশ্বিনী বৈষ্ণবকে সরানো হচ্ছে না। উঠছে প্রশ্ন।

 

১৯৯৪ ব্যাচের প্রাক্তন আমলা অশ্বিনীর বিরুদ্ধে মূল অভিযোগ, রেলের সার্বিক পরিকাঠামো উন্নয়নের পরিবর্তে কসমেটিক সার্জারি বা রূপসজ্জার উপরে জোর দেন তিনি। তবে এই ভুল আগেও হয়েছে। তখন অবশ্য এক এক সময়ে রেলমন্ত্রকের দায়িত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও লালু প্রসাদ যাদবের মতো নেতারা। অভিযোগ এঁরা সকলেই রাজ্যে নতুন নতুন ট্রেন উদ্বোধন করে সস্তা জনপ্রিয়তা কুড়াতে চেয়েছিলেন। পরিকাঠামোগত উন্নয়নের দিকে নজর দেননি। দেশের বিভিন্ন শহরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস হয়তো চালু হয়েছে, কিন্তু গত তিন বছরে অশ্বিনীর আমলে প্রবল উপেক্ষিত হয়েছে রেলের সুরক্ষা ব্যবস্থা।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: RAIL ACCIDENTRAILWAY MINISTERTrain Accident
Previous Post

ভারত সফরে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন

Next Post

অলিম্পিক্সে ইতিহাস গড়ার অপেক্ষায় কলকাতার অনুষ‍‍

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
10
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
19
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
18
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
7
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
18
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

by Raja Majumder
December 3, 2025
0
23
সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

বাংলাদেশের ভবিষ্যত কি, ঠিক করবে ভারতই। আপনাদের মনে আছে নিশ্চই গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পরই...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
23
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
21
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more

ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

by Raja Majumder
November 8, 2025
0
11
ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

বাংলাদেশ নৌবাহিনী শনিবার চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে তাঁরা স্বাগত জানিয়েছে এফ-২২পি জুলফিকার-শ্রেণীর...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
28
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি