ঝাড়খণ্ড থেকে জল ছাড়ায় ক্রমশ জটিল হচ্ছে বাংলার পরিস্থিতি। ঝাড়খণ্ড থেকে জল ছাড়া এই জল ছাড়াকে কেন্দ্র করে ক্রমশ জটিল হচ্ছে বাংলার পরিস্থিতি। রাজ্যে বন্যার আশঙ্কা করছে নবান্ন। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বাংলায় বন্যার পরিস্থিতি রুখতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বললেন মমতা। তিনি ঝাড়খণ্ডের জল ছাড়ার বিষয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে নজর রাখতে অনুরোধ করেছেন।
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “ঝাড়খণ্ডের তেনুঘাট জলাধার থেকে লাগাতার জল ছাড়ার ফলে বাংলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এই নিয়ে আমি হেমন্ত সোরেনের সঙ্গে আলোচনা করেছি।” মুখ্যমন্ত্রীর কথায়, “ঝাড়খণ্ডের জল বাংলাকে প্লাবিত করছে। যা ‘ম্যানমেড’! তাই আমি হেমন্ত সোরেনকে বিষয়টি নজর রাখতে অনুরোধ করেছি।” মমতা আরো বলেন, “আমি ডিএমদের বিশেষভাবে সতর্ক থাকতে বলেছি এবং আগামী ৩-৪ দিনের মধ্যে বিপর্যয় পরিস্থিতির যথাযথ নজর নিতে বলেছি। কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছি।” নবান্ন সূত্রে খবর, বন্যার পরিস্থিতির মোকাবিলা করতে সব রকম প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সকল জেলাশাসকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। জেলা শাসিকদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, শনিবারই কেন্দ্র নিয়ন্ত্রিত ডিভিসি থেকে জল ছাড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল নবান্ন। রাজ্য সরকারের পক্ষ থেকে জানান হয়েছিল তাদের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। যা রাজ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। শনিবারের পরে রবিবারও জল ছেড়েছে ডিভিসি।
বাংলাদেশের সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...
Read more












Discussion about this post