• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
এবার ১৩০০ যাত্রী নিয়ে বেলাইন সবরমতী এক্সপ্রেস, আশঙ্কা নাশকতার!

এবার ১৩০০ যাত্রী নিয়ে বেলাইন সবরমতী এক্সপ্রেস, আশঙ্কা নাশকতার!

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
37
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

আবারও দুর্ধটনার কবলে ট্রেন। এবার ১৩০০ যাত্রী নিয়ে বেলাইন হল সবরমতী এক্সপ্রেস। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কানপুরের কাছে। রেলসূত্রের খবর, সবরমতী এক্সপ্রেসের ইজ্ঞিন-সহ ২১টি কামরা লাইনচ্যুত হয়েছে। যদিও কোনও যাত্রী হতাহত হননি বলেই দাবি রেলের। ঘটনার পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রেল কর্তৃপক্ষ। রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণবও সোশ্যাল মিডিয়ায় অন্তর্ঘাতের প্রসঙ্গ উল্লেথ করেছেন।

ADVERTISEMENT

RelatedPosts

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বিগত কয়েক মাসে বেশ কয়েকটি বড়সড় রেল দুর্ঘটনার সাক্ষী হয়েছে দেশবাসী। ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা। এরপর গোণ্ডায় লাইনচ্যুত হয় চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। প্রতিটি ঘটনায় প্রাণহাণীর ঘটনা ঘটেছে। যার রেশ কাটতে না কাটতেই এবার উত্তরপ্রদেশের কানপুরের অদূরে ভীমসেন স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ল বারানসী থেকে আহমেদাবাদগামী সবরমতী এক্সপ্রেস। পরপর একাধিক রেল দুর্ঘটনায় উদ্বেগ বাড়ছে রেলযাত্রীদের মধ্যে। যদিও এবার আহমেদাবাদগামী সবরমতি এক্সপ্রেসের চালকের দাবি, দুর্ঘটনার আগে ইঞ্জিনের সঙ্গে বড় বোল্ডার জাতীয় কিছুর সঙ্গে ধাক্কা অনুভব করেন তিনি। জোরালো আওয়াজও পান তিনি।

The engine of Sabarmati Express (Varanasi to Amdavad) hit an object placed on the track and derailed near Kanpur at 02:35 am today.

Sharp hit marks are observed. Evidence is protected. IB and UP police are also working on it.

No injuries to passengers or staff. Train arranged…

— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) August 17, 2024

ঝাঁসি ডিভিশনের ডিআরএম দুর্ঘটনাস্থল থেকে বলেন, চালক বোল্ডার জাতীয় বড় কিছুর সঙ্গে ধাক্কা লাগার দাবি করেছেন। আমরা তদন্ত করে দেখছি। শনিবার সকালে দুটি ছবি শেয়ার করে রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব সামাজিক মাধ্যমে দাবি করেন, সবরমতী এক্সপ্রেসের ইঞ্জিন রাত ২টো ৩৫ মিনিট নাগাদ বড় কোনও বস্তুর সঙ্গে ধাক্কা খেয়ে বেলাইন হয়েছে। ট্রেনের ইঞ্জিনে ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। যাবতীয় তথ্য-প্রমান সংগ্রহ করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার তদন্ত শুরু করেছে ইন্টেলিজেন্স ব্যুরো এবং উত্তরপ্রদেশ পুলিশ। ওই ট্রেনের কোনও কর্মী এবং যাত্রী আহত হননি। অন্য একটি ট্রেনের ব্যবস্থা করে যাত্রীদের আহমেদাবাদ রওনা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় রেলমন্ত্রীর দেওয়া ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, সবরমতি এক্সপ্রেসের ইঞ্জিনের ক্যাটল গার্ড যথেষ্ট ক্ষতিগ্রস্থ হয়েছে ধাক্কার অভিঘাতে। অনেকটা অংশ বেঁকে ভেঙে গিয়েছে। কয়েক সপ্তাহ আগে উত্তরপ্রদেশের গোণ্ডায় ভোররাতেই বেলাইন হয়েছিল চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। সেই ঘটনাতেও ট্রেনচালক দাবি করেছিলেন দুর্ঘটনার ঠিক আগে তিনি জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছিলেন। এবারও ট্রেনচালক দাবি করলেন ভারী কোনও কিছুর সঙ্গে ধাক্কা লেগেছিল। ফলে অন্তর্ঘাত বা নাশকতার তত্ত্বই বারবার উঠে আসছে এ ক্ষেত্রে। যদিও রেলযাত্রীদের একাংশ বারবার ট্রেন দুর্ঘটনার জন্য রেলের অব্যবস্থাকেই কাঠগড়ায় তুলছেন।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: INDIAN RAILWAYSSABARMATI EXPRESSTrain Accident
Previous Post

বিরোধীদের ‘অক্সিজেন’ যোগাচ্ছেন তৃণমূলের সাংসদ!

Next Post

মানসিক ভাবে ভালো নেই শ্রীলেখা! কী জানালেন অভিনেত্রী?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

by Rupendu Das
March 27, 2026
0
13
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...

Read more

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

by Rupendu Das
March 27, 2026
0
19
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই...

Read more

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

by Rupendu Das
March 26, 2026
0
9
বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের  কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় কম্যান্ডো রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা না কি বাংলাদেশে অপারেশন চালিয়ে নীরবে ভারতে চলে যাচ্ছে। যদিও...

Read more

ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

by Rupendu Das
March 26, 2026
0
9
ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by Rupendu Das
March 24, 2026
0
13
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক। বন্ধুত্ব না কি দর কষাকষি ?

by Rupendu Das
March 24, 2026
0
13
চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক।  বন্ধুত্ব না কি দর কষাকষি ?

বদলে গিয়েছে বাংলাদেশ? বদল হয়েছে দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট। অনেকে বলছেন, দীর্ঘ ১৮ মাসের দুঃশাসন শেষ হওয়ার পর বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত...

Read more

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

by Rupendu Das
March 21, 2026
0
26
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

প্রতিবেদন শুরু করা যাক মির্জা ফখরুলের একটি ভাষ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব...

Read more

মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

by Rupendu Das
March 21, 2026
0
18
মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

প্রতিবেদন শুরু করা যাক কয়েকটি দৃশ্যপট তৈরির মধ্যে দিয়ে। টেক ওয়ান - নেতা দু’জন। দল একটি। সেই দলের একজন প্রধানমন্ত্রী...

Read more

ভারত-বাংলাদেশ টুকরো করে খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

by Rupendu Das
March 21, 2026
0
17
ভারত-বাংলাদেশ টুকরো করে  খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

ভারত-বাংলাদেশ ভেঙে কি সত্যি নতুন কোনও রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে? সম্প্রতি ভূ-রাজনৈতিক অঙ্গনে এই বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে।...

Read more

খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

by Rupendu Das
March 20, 2026
0
8
খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে  মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আমেরিকার বিশ্বাস ছিল, এটা দীর্ঘস্থায়ী হবে না। তারা কম সময়ের মধ্যে ইরানকে কবজা করবে। বাস্তবে দেখা গেল...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি