• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
গোয়েন্দা রিপোর্ট ব্যর্থ করেই যুবভারতীতে ইস্ট-মোহন প্রতিবাদ!

গোয়েন্দা রিপোর্ট ব্যর্থ করেই যুবভারতীতে ইস্ট-মোহন প্রতিবাদ!

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, কলকাতা, খেলাধুলা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
24
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

রবিবারের বিকেলে হওয়ার কথা ছিল ঐতিহ্যের ডার্বি। কিন্তু বিধাননগর পুলিশের অবিশ্বাস্য এক দাবিতে ডুরান্ড কমিটি বাতিল করে দেয় ডার্বি ম্যাচ। বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকার প্রথমে এক সাংবাদিক সম্মেলন করে দাবি করেন, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের দিন গ্যালারিতে হামলা হতে পারে। দুটি অডিও ক্লিপ শেয়ার করে গ্যালারিতে হামলার ছক কষা হচ্ছে।

ADVERTISEMENT

যুযুধান দুই দলের সমর্থকদের দাবি ছিল, প্রতিবাদের ভয়েই ডার্বি বাতিল করা হয়েছে। কারণ আর জি কর কাণ্ড নিয়ে, দুই দলের সমর্থকরাই তৈরি হয়েছিলেন গ্যালারিতে একযোগে আওয়াজ তুলবেন। ম্যাচ বাতিল হওয়ার তা ভেস্তে দেওয়া যাবে। কিন্তু এতকিছুর পরও দমানো যায়নি দুই দলের সমর্থকদের। ঠিক হয় যুবভারতীর বাইরেই প্রতিবাদে সামিল হবেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা। যদিও এরপরেও সেই কর্মসূচিকে দমানোর একাধিক চেষ্টা হয়েছিল। দুই দলেরই সমর্থকদের অভিযোগ, ভয় দেখিয়ে পুলিশের পক্ষ থেকে অসংখ্য ফোন গিয়েছে যাতে রবিবার যুবভারতীতে জড়ো না হয়। কিন্তু রবিবাসরীয় সন্ধ্যে দেখল এক অভিনব প্রতিবাদ।

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

১৬ আগস্ট ঘটা করে খেলা হবে দিবস পালন করল শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের জেলা স্তরের নেতারা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করলেন এই কর্মসূচি। এর ঠিক একদিন পরই অর্থাৎ ১৮ আগস্ট ছিল ঐতিহ্যর ডার্বি। ঐতিহাসিক ডুরান্ড কাপের একটি ম্যাচে সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে হওয়ার কথা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগানের খেলা। কিন্তু অবিশ্বাস্য কারণ দেখিয়ে ওই ম্যাচের আয়োজন করা নিয়ে আপত্তি জানায় বিধাননগর কমিশনারেট। যুবভারতীর আশেপাশে দন্ড সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়, অর্থাৎ পূর্বতন ১৪৪ ধারা। তবুও দমানো যাইনি ইস্ট-মোহন সমর্থকদের। আরজি করে কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে সামিল হতে রবিবার বিকেল থেকেই জড়ো HOTE শুরু করেন হাজার হাজার সমর্থক। মাস খানেক আগেই মোহন-ইস্ট ডার্বির শততম ম্যাচটি হয়েছে। আবার ঐতিহাসিক এই প্রতিদ্বন্দ্বিতার এটা ১০০ বছরও বটে। আর এই বছরই গোটা বিশ্ব দেখলো এক অদ্ভুত মেলবন্ধন। যাবতীয় প্রতিদ্বন্দ্বিতা ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে যুবভারতীর দিকে এগিয়ে চলেছে একের পর এক মিছিল। কারও গায়ে ইস্টবেঙ্গলের লাল-হলুদ জার্সি, হাতে মোহনবাগানের সবুজ মেরুন পতাকা, আবার মোহনবাগানের জার্সি পড়া যুবকের কাঁধে চেপে বসেছেন লাল হলুদ জার্সি পড়া ইস্টবেঙ্গল সমর্থক। এই ধরণের দৃশ্য বিগত ১০০ বছরেও কেউ দেখেনি।

যুবভারতী স্টেডিয়ামের বাইরে পুলিশবাহিনীর মোতায়েন ছিল অভূতপূর্ব। পুলিশি নিরাপত্তার কারণ দেখিয়ে যেখানে ডার্বি ম্যাচ বাতিল হল, সেখানে কয়েক হাজার পুলিশ, RAF সাজসজ্জা সহ দাঁড়িয়ে। অপরদিকে সবাইকে অবাক করে ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকদের পাশে এসে দাঁড়িয়েছে একঝাঁক মহমেডান স্পোর্টিং ক্লাবের সমর্থক, তাঁদের হাতেও সাদা-কালো পতাকা। সবমিলিয়ে এক অভূতপূর্ব দৃশ্য তখন যুবভারতী স্টেডিয়ামের আশেপাশে। স্তব্ধ হয়ে গিয়েছে গোটা ইএম বাইপাস। শান্তিপূর্ণভাবেই এগোছিল মিছিল। পুলিশ আটকায় ১৬৩ ধারা জারি রয়েছে এই অজুহাতে। কিন্তু প্রতিবাদে অনড় ফুটবলপ্রেমী জনতা। তাঁদের ক্ষোভ, এত পুলিশ কোথা থেকে এল? এত পুলিশ যদি ছিলই তখন ম্যাচ কেন বাতিল করা হল? এরপরই লাঠি উচিয়ে সমর্থকদের তাড়া করে পুলিশ। বেশ কয়েকজনকে আটক করা হয়। তবুও দমানো যায়নি, কিছুক্ষনের মধ্যেই ফের মিছিল করে এগোতে থাকেন প্রতিবাদে মুখর ফুটবল সমর্থকরা। তখন অঝোরে বৃষ্টি নেমেছে। বৃষ্টি ভিজেই চলল বিক্ষোভ। স্তব্ধ ইএম বাইপাস তখন ইস্ট-মোহন ও মহমেডান সমর্থকদের দখলে। সমবেত কণ্ঠে কখনও জাতীয় সঙ্গীত গাইছেন, তো কখনও আর জি করের জন্য বিচার। পিছু হঠে পুলিশবাহিনী। চার ঘন্টার বেশি ইএম বাইপাস আটকে চলে বিক্ষোভ।

বিধাননগর পুলিশ যদিও দাবি করেছিল, গোপন সূত্রে মাঠে হামলা হওয়ার খবর এসেছিলো। তাই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ম্যাচ আয়োজন করা নিয়ে আপত্তি জানানো হয়েছিল। ম্যাচ বাতিল হওয়ার পরও যখন দুই দলের সমর্থকরা যুবভারতী চত্বরে জড়ো হওয়ার তোড়জোড় করছেন, সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন। তখনই অভিযোগ আসে, বিধাননগর পুলিশ, আসানসোল-দুর্গপুর পুলিশ, ব্যারাকপুর পুলিশের তরফে বহু ফোন গিয়েছে জমায়েত না করার জন্য। এমনকি পুলিশের তরফে হুমকিও দেওয়ার অভিযোগ করেছেন দুই দলের সমর্থকরা। এখানেই প্রশ্ন উঠছে গোয়েন্দা রিপোর্ট নিয়ে। দুটি অডিও ক্লিপেরে ওপর ভিত্তি করে বিধাননগর পুলিশ দাবি করেছিল জমায়েতে হিংসা হতে পারে। পুলিশ দুজনকে গ্রেফতারও করেছে। এরপরেও কেন এই প্রতিবাদ কর্মসূচি আটকানোর এত প্রচেষ্টা? যেখানে শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ হল, তবুও একচুল বিশৃঙ্খল আচরণ করেননি ইস্টবেঙ্গল বা মোহনবাগান সমর্থকরা। বরং কাঁধে কাঁধ মিলিয়ে তাঁরা আর জি কর কাণ্ডের প্রতিবাদ করলেন বৃষ্টি মাথায় নিয়ে। তবে কী গোয়েন্দা রিপোর্ট ভুল ছিল? নাকি অন্য কোনও কারণ? এখন এই প্রশ্নের উত্তর খুঁজছেন ফুটবলপ্রেমী জনতা।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

আর জি কর আন্দোলন কি বাংলাদেশের মতোই?

Next Post

দু’নম্বর ওয়ার্ডের আয়োজনে পালিত হল রক্তদান উৎসব

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by Rupendu Das
March 20, 2026
0
19
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
11
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
21
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
26
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
19
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
24
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
21
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
11
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
20
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
18
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি