• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আর জি কর আন্দোলন কি বাংলাদেশের মতোই?

আর জি কর আন্দোলন কি বাংলাদেশের মতোই?

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
27
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

আমাদের প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবাদী ছাত্রদের এক আন্দোলনকে প্রতিহত করতে গিয়ে শেষ পর্যন্ত গদিচ্যুত হয়েছেন। শুধু তাই নয়, তাকে দেশ পর্যন্ত ছেড়ে পালাতে হয়েছিল। আপাতত শেখ হাসিনা ভারতের নিরাপদ আশ্রয় রয়েছেন। শেখ হাসিনার এরকম পরিণতি কেন হল, তা নিয়ে নানান বিশ্লেষণ চলছে। গণমাধ্যম ও সমাজ মাধ্যমের নানা বিশ্লেষণে উঠে আসছে শেখ হাসিনার স্বৈরাচারী মনোভাব এবং দমনমূলক পদক্ষেপের বিষয়টি। বাংলাদেশের প্রতিবেশী পশ্চিমবঙ্গ। ভূ-রাজনৈতিক সীমানা বিভেদ থাকলেও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে মিল অনেক। ঠিক যেমন এখন গোটা পশ্চিমবঙ্গেই এক আন্দোলন চলছে। এর সঙ্গে বাংলাদেশের ছাত্র আন্দোলনের মিল খোঁজার চেষ্টা ভুল। কিন্তু দুই আন্দোলন দমনের মধ্যে বিস্তর মিল রয়েছে। ঠিক যেন শেখ হাসিনার ছায়াই এখানে প্রতিফলিত হচ্ছে।

ADVERTISEMENT

বাংলাদেশের রাজধানী ঢাকাতে প্রথমদিকে অতি সাধারণ এক আন্দোলন শুরু হয়েছিল চাকরি ক্ষেত্রে কোটার বিরোধিতা নিয়ে। মূলত ঢাকা হাইকোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতেই এই আন্দোলনটা দানা বাঁধছিল। কিন্তু সেই আন্দোলন তীব্রতর হতে শুরু করে একটি ঘটনার পর। সেটা হল, আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্র লিগ মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর ঢুকে আন্দোলনরত পড়ুয়াদের নির্বিচারে মারধোর করে। এরপরই আন্দোলন তীব্র হয়েছিল এবং ঢাকা থেকে তা ছড়িয়ে পড়েছিল গোটা বাংলাদেশে। এখানেও যেন সেই ঘটনার পুনরাবৃত্তি। কলকাতায় আর জি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় ৯ আগস্ট সকালে। ঘটনার পর থেকেই কলকাতা পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে। খুনের ঘটনা প্রথমে আত্মহত্যার ঘটনা বলা, পরিবারকে দীর্ঘক্ষন বসিয়ে রাখা এবং তড়িঘড়ি ময়নাতদন্ত করা। জুনিয়ার ডাক্তারদের আন্দোলন ঠেকানোর মরিয়া প্রচেষ্টা ইত্যাদি কার্যকলাপ। এরপরও যখন গত ১৪ আগস্ট একটা শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনে নামে মহিলারা, সেইদিন রাতেই আর জি কর হাসপাতালে হামলা। ফলে আন্দোলন আরও বড় আকার নেয়। বিশেষজ্ঞদের কথায়, কোথাও যেন একটা মিল রয়েছে দুই দেশের আন্দোলন দমনে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আর জি কর হাসপাতালের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা দূরে সরিয়ে রেখেও কয়েকটি বিষয় নিয়ে বলা যায়। সেটা হল রাজ্য প্রশাসন ও কলকাতা পুলিশের অতি সক্রিয়তা। যেমন কলকাতা পুলিশ ১৪ আগস্ট রাতের ঘটনা নিয়ে একটি টুইট করেছিল যে কয়েকজন নির্দিষ্ট দলীয় পতাকা নিয়ে আক্রমণ হয়েছে। যদিও বিতর্কের পর সেই টুইট মুছে ফেলা হয়।

বাংলাদেশে পুলিশ ও প্রশাসনের মধ্যে শেখ হাসিনার ঘনিষ্ট একটি বাহিনী ছিল। বিশেষ করে ৱ্যাপিড একশন ব্যাটালিয়ন বা ৱ্যাব। অভিযোগ আন্দোলন দমন করতে শেখ হাসিনা এঁদের হাতে যথেষ্টই ক্ষমতা দিয়ে দিয়েছিলেন। ফলে যা হওয়ার তাই হয়েছে, আন্দোলন দমনের নামে নির্বিচারে গণহত্যার অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের অধিকাংশ মানুষ।

পশ্চিমবঙ্গে আর জি কর হাসপাতালে কর্মরত এক চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের অভিযোগে উত্তাল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওই নৃশংস হত্যাকান্ডের নিন্দা করছেন। তিনি নিজেও এর দ্রুত বিচার চাইছেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিস্তর ফারাক। পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ এটা মেনে নিতে পারছেন না। পাশাপাশি আচমকা একেকটা আন্দোলন মাথাচারা দিয়ে উঠছে। যাকে বর্তমান সমাজের পরিভাষায় “ফ্ল্যাস মব” বলা হয়। যে আন্দোলনের কোনও মাথা নেই, রাজনৈতিক রঙ বা পতাকা নেই। অথচ হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে পথে নামছেন। আর সেই আন্দোলন দমন করছে পুলিশ। আর এরপরই একটা ব্যাখ্যা সামনে আনা হয়েছে, সেটা হল এই আন্দোলন রাম-বামের চক্রান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমে এখানে বলেছেন, এই আন্দোলন করছে বিজেপি ও বামফ্রন্ট। ঠিক যেমনটা বলেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা নিয়ে তিনি বলেছিলেন চাকরি মুক্তিযোদ্ধার উত্তরাধিকাররা পাবে নাকি রাজাকারদের নাতিপুতিরা! ফলে আন্দোলন আরও তীব্রতর হল। কলকাতার আন্দোলনও প্রায় একই। যেখানে স্বতঃস্ফূর্ত আন্দোলন হচ্ছে, ঠিক অনেকটা ফ্ল্যাশ মব তৈরি হচ্ছে, প্রত্যেকেরই একই দাবি, আর জি করের বিচার চাই। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রশাসনিক প্রধান হয়ে এই একই দাবি তুলছেন, সেখানে একই দাবী তোলা আন্দোলনকারীদের তিনি দমন করছেন পুলিশ প্রশাসনের সাহায্যে। যে ভুলটা শেখ হাসিনা করেছিলেন, অনেকটা সেই একই বাংলার মুখ্যমন্ত্রী।

প্রথমে মহিলাদের রাত দখল কর্মসূচি, সেই রাতেই আর জি কর হাসপাতলে আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এটা বাম রামের চক্রান্ত।

বাইট – মমতা

এরপর ডার্বি ম্যাচ বাতিল নিয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের স্বতঃস্ফূর্ত আন্দোলন। এখানেও কোনও নেতা নেই কোনও দলীয় পতাকা নেই , আন্দোলন হল, রাস্তা দখল হল। কখনও চিকিৎসকরা আন্দোলন করছেন, কখনও টলিউডের অভিনেতারা, কখনো বার কাউন্সিল। কোন আন্দোলনেই নেই রাজনীতির পতাকা। কিন্তু সব আন্দোলনের রোখার চেষ্টা করছে পুলিশ। ঠিক যেমনটা হয়েছিল ঢাকায়, গোটা বাংলাদেশে। পড়শি দেশে আন্দোলনের প্রভাবে ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা। সেই একই ভুল করে চলেছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনে তার অধীনে থাকা আইপিএস, আইএএস আধিকারিকরা তাকে কি বোঝাচ্ছেন সেটাই এখন বড় প্রশ্ন। আরজি করের ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে ১০ দিন হয়ে গেল, আন্দোলন থামার নাম নেই, কোনও রাজনৈতিক দলের পতাকা নেই। নেই কোনও নেতৃত্ব। তবুও আন্দোলন চলছে। ঠিক যেমনটা চলেছিল পড়শী দেশ বাংলাদেশ

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

আর জি করের রেশ? বন্ধ দিদি নং 1 এর অডিশন

Next Post

গোয়েন্দা রিপোর্ট ব্যর্থ করেই যুবভারতীতে ইস্ট-মোহন প্রতিবাদ!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
35
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি