নিরাপত্তার স্বার্থে গত রবিবার ডার্বি বাতিল করেছিল রাজ্য প্রশাসন। কলকাতা থেকে ডুরান্ড কাপ প্রতিযোগিতার গোটাটাই সরিয়েও নেয়া হয়েছে। এরপর যৌথভাবে কলকাতা তিন প্রধান দলই আবেদন জানাল, ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল যেন কলকাতার বুকে আয়োজিত হয়। আর জি করের তরুণী চিকিৎসক যেন সুবিচার পান,দোষীর যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়,সেই দাবিতেও এক যোগে বিবৃতি দিয়েছেন ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান। উল্লেখ্য আর জি কর কাণ্ডের প্রতিবাদ আবহে নিরাপত্তা লঙ্ঘিত হতে পারে সেই কারণেই ডুরান্ড কাপের ডার্বি বাতিল করা হয়। গত রবিবার বহু প্রতীক্ষিত ডার্বিতে আরজিকর কান্ডের প্রতিবাদে গ্যালারিতে প্রতিবাদী টিফো নামানোর পরিকল্পনা ছিল ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের ।এর মধ্যে আচমকা ‘বড় ম্যা’চ বাতিল করে বিধাননগর কমিশনারেট। জানানো হয় পুলিশি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এর মাঝে ভালো খবর ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল হবে যুবভারতীতে ।কলকাতা থেকে ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল ।কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ দুটি সেমিফাইনাল এবং ফাইনাল যুবভারতীতে আয়োজন করার অনুমতি দিল ।এর আগে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল সমর্থকরা। তাই এমন বিতর্কের আবাহে আর ডুরান্ডের বাকি ম্যাচগুলি বাতিলের পথে হাঁটলোনা পশ্চিমবঙ্গ পুলিশ।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post