আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা বাংলা। আঁচ পড়েছে দেশের বিভিন্ন প্রান্তেও। প্রতিবাদ সরব হয়েছে বিদেশও। এদিকে আগামীকালই নবান্ন অভিযান ডাক দিয়েছে ছাত্র সমাজ। তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের বার্তা, ‘আন্দোলন যেখান থেকে শুরু হোক শেষটা হোক সিজিও কমপ্লেক্সে, সেটা নবান্ন হতে পারে না।’আন্দোলনকারীদের উদ্দেশ্যে তাঁর আর্জি, “আন্দোলনকারীদের অনুরোধ, আবেগ যুক্তিসঙ্গত। তবু বলব, দয়া করে কর্মবিরতি তুলে নিন। আন্দোলন চালান, প্রতিবাদ চালান। কিন্তু কর্মবিরতি রাখবেন না।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে কুণাল ঘোষের আক্রমণ, “গোটা দেশে দৈনিক ৯০টি ধর্ষন, শ্লীলতাহানির ঘটনা ঘটছে। আপনার দেশ নিয়ে লজ্জিত হওয়া উচিত।” এদিকে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকদের চড়া প্রসঙ্গে তৃণমূল নেতার প্রতিক্রিয়া, “সন্দীপ ঘোষের বাড়িতে কারা গিয়েছে, কেন গিয়েছে তিনি বলতে পারবেন, তিনি দোষী হলে শাস্তি হবে। তাঁর আইনজীবী উত্তর দেবে।” কুণালের পাল্টা তোপ, “অনেক বিজেপি নেতা আছে যাঁদের বাড়ি সিবিআই খুঁজে পায় না।”
আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...
Read more












Discussion about this post