তাঁর বিরুদ্ধে অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ। তার জেরেই আটক করা হয়েছে বিজেপি নেতা সজল ঘোষকে। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।
বুধবার সারা রাজ্য জুড়ে বনধ ডেকেছে বিজেপি। বনধের দিন সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে মুচিপাড়া এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মুচিপাড়া এলাকায় বেশ কিছু দোকান খোলা থাকায় তা বন্ধের জন্য আর্জি জানান সজল ঘোষ। তারপরই কয়েকজনের সঙ্গে বাকবতন্ডায় জড়়িয়ে পড়েন তিনি।
এদিকে সজল ঘোষের অভিযোগ, সেই সময় এলাকার বেশ কিছু মানুষ নিজেদের স্থানীয় বাসিন্দা বলে দাবি করেন। কিন্তু তারা তৃণমূল সমর্থক বলে দাবি করেন সজল ঘোষ। ওরা প্রত্যেকেই দোকানপাট বন্ধের বিরোধিতা করে। তারপর হাতহাতিLS জড়িয়ে পড়েন। বিজেপি নেতাও বাড়ি চলে যান। তার কিছুক্ষণ পরই বিজেপি নেতা সজল ঘোষের বাড়ি ঘেরাও করে পুলিস। জানা গিয়েছে, জিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় পৌঁছন সেখানে।
প্রসঙ্গত, সকালে এলাকা পরিদর্শনে যান বিজেপি নেতা সজল ঘোষ। তিনি সেখানে পৌঁছে দোকানদারদের বলেন আজ বনধ। এই লড়াই একার নয়, প্রত্যেকের। সেইসময় বেশকিছু জন উপস্থিত হয়ে বনধের বিরোধীতা করে। সেখানেই বাকবিতন্ডা থেকে শুরু করে চলে হাতাহাতি। পরিস্থিতি সামলাতে নামতে হয় পুলিস আধিকারিকদের।
কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...
Read more












Discussion about this post