দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন থেকে তারা ঘুঁটি সাজাতে শুরু করে। জিয়ার প্রয়াণের খবর পাওয়ার পরে পরেই সে দেশে পাঠিয়ে দেওয়া হয় এস জয়শঙ্কর এবং স্পিকার ওম বিড়লাকে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ করেছিলেন। কিন্তু ব্যক্তিগত কাজ থাকার কারণে তাঁর পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয়নি। তবে পাঠিয়েছিলেন প্রতিনিধি। ইসলামাবাদ টের পেয়ে গিয়েছে, যে ভারত তারেক রহমানের সঙ্গে কাজ করতে আগ্রহী। ফলে, তারা আর সে দেশের মাটি থেকে ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যেতে পারবে না। তাই, এখন কীভাবে সে দেশকে অস্থির করে তোলা যায়, তারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের বিমানবাহিনীর এক সদস্য গ্রেফতার হওয়ায় তাদের সেই পর্দা ফাঁস হয়ে গিয়েছে।
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি ও ইসলামাবাদে তথ্য পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সুমিত কুমার (৩৬)। সে বিমানবাহিনীতে কাজ করলেও অসম স্টেশনে তিনি বেসামরিক কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। রাজস্থান গোয়েন্দা সংস্থা রবিবার (২২ মার্চ) জানিয়েছে, অসমের ভারতীয় বিমানবাহিনী স্টেশনে কর্মরত একজন বেসামরিক কর্মচারীকে পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
গত ১৪ মার্চ গোয়েন্দা সূত্রে সন্দেহজনক গতিবিধির খবর পায় গাজিয়াবাদের কৌশাম্বী থানা। খবর মেলে, উত্তরপ্রদেশের ভোভাপুরে রেলস্টেশন ও সেনাঘাঁটির ছবি-ভিডিয়ো তুলছে একদল যুবক। তারপর সেই তথ্য পাঠানো হচ্ছে পাকিস্তানে। তদন্তে নেমে এক মহিলা সহ ছ’জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মোবাইল খতিয়ে দেখতেই তদন্তের মোড় ঘুরে যায়। ফোনের গ্যালারিজুড়ে শুধুই সেনা সংক্রান্ত তথ্য। সঙ্গে সঙ্গে পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ সহ বিভিন্ন বিভাগের সদস্যদের নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। ধৃতদের জেরা করে জানা যায়, চরচক্রের নিয়ন্ত্রণ রয়েছে পাক হ্যান্ডলারদের হাতে। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মেসেজিং অ্যাপের মাধ্যমে চক্রে নিয়োগ করা হত। রেলস্টেশন সহ বিভিন্ন এলাকার ভিডিয়ো তোলার কৌশল শিখিয়ে দেওয়া হত। এর জন্য মিলত ৫ হাজার থেকে ২০ হাজার টাকা। কর্মকর্তারা জানিয়েছেন, জেরায় সুমিত স্বীকার করে নিয়েছেন, যে তিনি ২০২৩ সাল থেকে পাক গোয়েন্দা সংস্থার এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। টাকার বিনিময়ে গোপন তথ্য সরবরাহ করছিলেন। তাকে জেরা করার জন্য জয়পুরের একটি কেন্দ্রীয় জেরা কেন্দ্রে আনা হয়েছে। সেখানে একাধিক সংস্থা তাকে যৌথভাবে জিজ্ঞাসাবাদ করেছে। অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট, ১৯২৩ এবং ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এই প্রসঙ্গে আরও একটি বিষয় তোলা যেতে পারে। সেটা হল পাকিস্তানের আগ বাড়িয়ে মধ্যপ্রাচ্যের সংকট মেটাতে আগ্রহ প্রকাশ। হঠাৎ কী এমন হল যে কারণে ইসালমাবাদ এই যুদ্ধ থামাতে তারা আগ্রহ প্রকাশ করেছে। সূত্রের খবর, ইসলামাবাদে চলতি সপ্তাহে ইরানের বেশ কয়েকজন পদস্থকর্তার সঙ্গে বৈঠক হবে বেশ কয়েকজন মার্কিন কর্তার সঙ্গে। এদিকে, আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দাবি, তার সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদপেজেস্কিয়ানের সঙ্গে তাঁর কথা হয়েছে। পশ্চিম এশিয়া শান্তি ফিরিয়ে আনার জন্য তিনি না কি পাকিস্তানকে সব দিক দিয়ে সাহায্য করতে প্রস্তুত। তাদের মধ্যে না কি ঈদ এবং রমজানেও কথা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
আসলে পাকিস্তান ভয়াবহ জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছে। বর্তমানে পাকিস্তানে উচ্চক্ষমতাসম্পন্ন জ্বালানির দাম ১০০ পাকিস্তানি রূপি থেকে বেড়ে হয়েছে প্রতিলিটার ৩০০ পাকিস্তানি রূপি। আসলে পাকিস্তান নানা সমস্যার জেরবার। দেশ শুধু জ্বালানি সংকটের মুখোমুখি হয়নি। পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবিতে বেশ কয়েকটি প্রদেশ সরব হয়েছে। রাজনৈিতক বিশ্লেষকদের একাংশ বলছে, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের উত্থান থেকে বিশ্বের নজর ঘোরাতে পাকিস্তান এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইতি টানার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের এই প্রস্তাব আসলে একটি রাজনৈতিক কৌশল। তারা তাদের অবস্থানকে আরও শক্ত করতে চাইছে।












Discussion about this post