• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের রাজনীতিতে চর্চায় ‘ছাগল’। পিছু ছাড়লো না তারেক রহমানের।

বাংলাদেশের রাজনীতিতে চর্চায় ‘ছাগল’। পিছু ছাড়লো না তারেক রহমানের।

Rupendu Das by Rupendu Das
4 days ago
in bangladesh, অর্থনীতি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
10
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

প্রতিবেদনের সূত্রে হ-য-ব-র-লয়ের সেই ব্যাকরণ সিংয়ের কথা বলতেই হয়। সেই মূলত একটি ছাগল। নিজেকে সে খাদ্যবিশারদ বলে দাবি করে। এমন কিছু নেই যা সে খায়নি। তার গলায় ঝোলা সার্টিফিকেটে লেখা B.A। তাঁর গবেষণার মূল বিষয় খাদ্য। তাই তিনি নিজেকে গর্বের সঙ্গে খাদ্যবিশারদ বলে থাকেন। ছাগলে কি না খায় – এই প্রবাদ যে কতখানি মিথ্যে, তাই তার প্রতিবাদ্য বিষয়। গবেষণার খাতিরে তিনি টিকটিকি চেটে দেখেছিলেন। তবে খাবারের মতো কিছু তাতে পাননি। ছোটোখাটো কাগজপত্র খেলেও মজবুত বাঁধানো বই খাবার চেষ্টা করেননি। কিন্তু আস্ত সাবান খেয়ে তাঁর ছোট ভাইয়ের মৃত্যুর কথা বলতে গিয়ে ভ্যাঁ করে… থুড়ি ব্যা করে তিনি তাঁর বক্তৃতা থামান।

ADVERTISEMENT

বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ছাগল একটি চর্চার বিষয়বস্তু। শুরুটা হয়েছিল গান্ধিজির হাত ধরে। ১৯৪৬ সলালে তিনি নোয়াখালি এসেছিলেন। তাঁর সঙ্গে ছিল একটি ছাগল। নিরামিশাসী ছিলেন গান্ধিজি। দুধ খাবেন বলে ছাগলটিকে সঙ্গে নিয়ে আসেন। সেই ছাগলটি চুরি হয়। সেটা শুনে গান্ধিজির প্রতিক্রিয়া ছিল তিনি খুশি যে তাঁর ছাগল কারও কাজে এসেছে। বাংলাদেশের রাজনীতিতে ছাগল একবার নয়, একাধিকবার ঘুরে ফিরে এসেছে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসীন হয়। প্রধানমন্ত্রী পদে আসীন হন জিয়া। তিনি দারিদ্রদূর করতে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা শ্রেণিদের স্বনির্ভর করে তুলতে ব্ল্যাক বেঙ্গেল ছাগল বিতরণ করেন। এই প্রজাতির ছাগলেরা বছরে দুই বার বাচ্চা প্রসব করে। প্রতিবার দুই থেকে তিনটি বাচ্চার জন্ম দেয়। একটা ছাগল একটি পরিবারের আয়ের উৎস হয়ে ওঠে। বিতরণ করা কয়েক হাজার ছাগলের মধ্যে দু-একটির মৃত্যু হয়। বিষয়টি সেই সময় গণমাধ্যমের আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে।

RelatedPosts

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

বিএনপি ও তারেককে ফাঁসাতে বিস্ফোরক আসিফ মাহমুদ।

সেটাই শেষ নয়। আইন-বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের বাংলোয় দুটি ছাগল ছিল। গত বছর ডিসেম্বরের এক রাতে ছাগল দুটি হারিয়ে যায়। পরে জানা গেল ঠিক তাঁর পাশের বাংলোয় থাকতেন এক উপদেষ্টা। তাঁর বন্ধুরা মিলে ছাগল দুটি ধরে নিয়ে গিয়ে একটিকে জবাই করেছে। এই ছাগল অপারেশনের মাস্টারমাইন্ড ছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরুদ্দিন পাটওয়ারির। সহযোগি হিসেবে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা রিফাত রশিদ। বিষয়টি নিয়ে আশিফ নজরুলকে সরব হতে দেখা যায়। তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ তাঁকে একটি ছাগল কিনে দিতে চেয়েছিলেন। যদিও আইনি উপদেষ্টা তা ফিরিয়ে দেন।

এবার আসা যাক আরও একজনের ছাগল প্রেম নিয়ে। ইনি জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন সদস্য মতিউর রহমান। তাঁর ছেলে তৌফিকুর রহমান গত কোরবানি ঈদে ১৫ লক্ষ টাকা দিয়ে একটি ছাগল কিনেছিলেন। ছাগল কিনেছিলেন সাদিক অ্যাগ্রো থেকে। তিনি ছাগল কিনে তাঁর সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। বিষয়টি জাতীয় রাজনীতিতে চর্চার বিষয় হয়ে ওঠে। তার পর থেকে তাঁর বিলাসী জীবন-যাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা খবর ভাইরাল হতে থাকে। এক পর্যায়ে মতিউরকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করা হয়। সরিয় দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত সোনালি ব্যাংক থেকে। পরে সেখান থেকেও তাঁকে সরিয়ে দেওয়ায় হয়। ছাগল বৃত্তান্ত আরও আছে। সেই কাহিনী শোনাবার আগে আরও কিছু কথা। বিরোধীদলের নেতাদের কটাক্ষ করা, তাদের সমালোচনা করতে গিয়ে ব্যবহার শুরু হয় নতুন একটি শব্দের ছাগু। বাংলাদেশের রাজনীতি থেকে অনেকদিন হারিয়ে গিয়েছিল ছাগল। কোরবানি ঈদের আগে সেটি আবার ফিরে আসে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, হাসিনার পতনের সূত্রপাত ওই ছাগলকাণ্ড। এবারের ছাগল কাণ্ড কতদূর যাবে, তা জানা নেই। ব্যাকরণ সিং এবার কিন্তু ব্যা ব্যা করে কেঁদে ফেলবে।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: BNP Govt Tarique Goat Scam
Previous Post

খু*নের আসামী থেকে সড়কমন্ত্রী! কে এই বিএনপি নেতা রবিউল?

Next Post

সব হারিয়ে শেষ হচ্ছে আমেরিকার ট্রাম্পের দাদাগিরি

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

by Rupendu Das
March 27, 2026
0
0
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...

Read more

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

by Rupendu Das
March 27, 2026
0
4
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই...

Read more

বিএনপি ও তারেককে ফাঁসাতে বিস্ফোরক আসিফ মাহমুদ।

by Rupendu Das
March 27, 2026
0
7
বিএনপি ও তারেককে ফাঁসাতে বিস্ফোরক আসিফ মাহমুদ।

তদারকি সরকার যখন ক্ষমতায়, সেই সময় বারে বারে একটা অভিযোগ উঠছিল যে এই সরকারের সঙ্গে ডিপ স্টেটের একটা বোঝাপডা় আছে।...

Read more

ফেঁসে গেল জামায়াত বাতিল নিষেধাজ্ঞা। দেশে ফেরার পথে হাসিনা!

by Rupendu Das
March 27, 2026
0
9
ফেঁসে গেল জামায়াত বাতিল নিষেধাজ্ঞা। দেশে ফেরার পথে হাসিনা!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি আওয়ামী লীগ। দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আ. লীগ যাতে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা...

Read more

স্বাধীনতার ৫৫ বছরে আবারও গভীর সংকটে বাংলাদেশ। তারেকের শেষ ভরসা হাসিনা?

by Rupendu Das
March 26, 2026
0
12
স্বাধীনতার ৫৫ বছরে  আবারও গভীর সংকটে বাংলাদেশ। তারেকের শেষ ভরসা হাসিনা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশ। হাসিনার আমলে দেশ বেশ শক্ত অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়িয়ে ছিল। ইউনূস সরকারের...

Read more

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

by Rupendu Das
March 26, 2026
0
7
বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের  কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় কম্যান্ডো রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা না কি বাংলাদেশে অপারেশন চালিয়ে নীরবে ভারতে চলে যাচ্ছে। যদিও...

Read more

ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

by Rupendu Das
March 26, 2026
0
8
ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন...

Read more

তেলের পর বিদ্যুৎ সংকটে বাংলাদেশ। হাসিনার কথায় রক্ষা করবে ভারত

by Rupendu Das
March 26, 2026
0
14
তেলের পর বিদ্যুৎ সংকটে বাংলাদেশ। হাসিনার কথায় রক্ষা করবে ভারত

তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর রাজনৈতিক বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণী ছিল, তাঁকে একাধিক সমস্যার মুখোমুখি হতে হবে। তাদের এই ভবিষ্যদ্বাণী...

Read more

বাতিল ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি। হাসিনাকে ফেরাতে খেলা ঘোরালেন প্রধানমন্ত্রী তারেক?

by Rupendu Das
March 26, 2026
0
20
এখনও আতঙ্কে বাংলাদেশের গণতন্ত্র। মানুষ চাইছেন নেত্রী হাসিনাকে?

সরকার ঘোষণা করেছিল পালিত হবে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি।  আবার সেই সরকার থেকেই কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সিদ্ধান্ত...

Read more

নিজেকে বাঁচাতে মরিয়া ট্রাম্প। ইরান যুদ্ধে ভয়ংকর বিপদে বাংলাদেশ।

by Rupendu Das
March 26, 2026
0
7
১৯৭১ প্রসঙ্গে আমেরিকার নতুন খেলার প্যাঁচে বাংলাদেশ-পাকিস্তান

একদিকে,  আমেরিকা, ইজরায়েল এবং তাদের মিত্ররা। অপরদিকে, ইরান এবং তাঁর সহযোগি দেশ। এই দুই জাঁতাকলে পিষ্ট হচ্ছে বাংলাদেশ। ট্রাম্প মনে...

Read more
Next Post
সব হারিয়ে শেষ হচ্ছে আমেরিকার ট্রাম্পের দাদাগিরি

সব হারিয়ে শেষ হচ্ছে আমেরিকার ট্রাম্পের দাদাগিরি

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি