• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
“লেখাপড়া করে যে, অনাহারে মরে সে”  পশ্চিমবঙ্গ এখন সেই “হীরক রাজার দেশ”!

“লেখাপড়া করে যে, অনাহারে মরে সে” পশ্চিমবঙ্গ এখন সেই “হীরক রাজার দেশ”!

Raja Majumder by Raja Majumder
10 months ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশ নিশ্চই দেখেছেন? আজকের পশ্চিমবঙ্গ ঠিক যেন সেই গল্পের প্রেক্ষাপট। ন্যায্য চাকরি হারিয়েও শিক্ষকরা পুলিশের লাঠি খাচ্ছেন। নির্বিকার মুখ্যমন্ত্রী, দায় ঠেলছেন বিরোধীদের! উদয়ন পণ্ডিতের কথা আপনাদের মনে আছে? ওই যে সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি হীরক রাজার দেশে সিনেমার এক চরিত্র। সেই উদয়ন পণ্ডিত একজন শিক্ষক ছিলেন। রূপকের আশ্রয় নিয়ে ওই চলচ্চিত্রটিতে কিছু ধ্রুব সত্য ফুটিয়ে তুলেছিলেন সত্যজিৎ রায়। সেটা ছিল আশির দশক, আর চলচ্চিত্রের প্রেক্ষাপট আরও পুরোনো। সেই সিনেমায় হীরক রাজা এক মগজ ধোলাই যন্ত্রে সকল পড়ুয়াদের ঢুকিয়ে শিখিয়েছিলেন কয়েকটা মন্ত্র। যেমন, “লেখাপড়া করে যে, অনাহারে মরে সে” বা “জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই”। পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা, সেই হীরক রাজার দেশের মতোই বলা যায়। এক ধাক্কায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে। এত বড় দুর্নীতির নজির স্বাধীন ভারতে খুব কমই রয়েছে। ভারতের দুর্নীতির অভাব নেই কিন্তু শিক্ষক-শিক্ষিকা নিয়োগে দুর্নীতির পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি স্তরেই অভিযোগ উঠেছে। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক প্রায় সব স্তরেই অভিযোগ রয়েছে। এই ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের। আদালতে বিচারাধীন প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা, সেখানেও বড়সড় ধাক্কা খেতে পারে রাজ্য সরকার, বাতিল হতে পারে কয়েক হাজার শিক্ষকের নিয়োগ। ব্যাপারটা ঠিক একইরকম “লেখাপড়া করে যে অনাহারে মরে সে”। যারা যোগ্য যারা দুর্দান্ত ফল করে প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাও আজ চাকরিহারা। যারা ঘুষ দিয়ে তৃণমূলের দাদা দিদিদের লেজ ধরে শিক্ষক-শিক্ষিকার চাকরি আদায় করেছিলেন, সেই অযোগ্যদের সঙ্গে একই আসনে আজ মেধাবী ও যোগ্য চাকরি প্রার্থীরা। তাদের ন্যায্য দাবি নিয়ে দল বার করতে গেলে খেতে হচ্ছে পুলিশের লাঠি, লাথি-জুতো। হীরক রাজার দেশের সেই মন্ত্র ২০২৫-এ এসে সামান্য বদলে গিয়েছে, “লেখাপড়া করে যে লাঠি পেটা খায় সে”।

ADVERTISEMENT

দায়ী কে? ব্যাপক দুর্নীতি যে হয়েছে সেটা আদালতেই প্রমাণ হয়েছে। দেশের শীর্ষ আদালতও তাতে সায় দিয়েছে। কেউ সাদা কথা জমা দিয়ে চাকরি পেয়েছেন কেউ দু-চারটে প্রশ্নের উত্তর দিয়ে চাকরি পেয়েছেন কেউ নিয়োগ প্রক্রিয়া বন্ধের পরেও চাকরি পেয়েছেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিবিআইয়ের দাবি, অন্তত সতেরো ধরনের উপায়ে দুর্নীতি হয়েছে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। এটা ভাবতেই অনেকের গায়ে কাঁটা দেবে, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের সামনে অনর্গল মিথ্যা আশ্বাস দিয়ে গেলেন। পাশাপাশি তাঁর দাবি, বাম ও বিজেপি ষড়যন্ত্র করে এই শিক্ষক-শিক্ষিকাদের চাকরি কেড়ে নিয়েছে। অর্থাৎ তাঁর দলের কোনও দোষ নেই। এদিকে দুর্নীতির অভিযোগে তাঁর অধীনস্ত পূর্বতন শিক্ষামন্ত্রী-সহ পুরো শিক্ষা দফতরটাই কার্যত জেলে রয়েছে। কিন্তু চোরের মায়ের বড় গলা, তাই তিনি নেতাজি ইনডোরে দাঁড়িয়ে অবলীলায় মিথ্যা আশ্বাস দিয়ে গেলেন।

RelatedPosts

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

কোন পথে হাসিনা! ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

হীরক রাজা যেমন নিজের মতো করে তাঁর রাজ্য শাসন করতেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রীও ঠিক তেমন। তাঁর কাছে আমলা, মন্ত্রী, পুলিশ কর্তা সবাই সমান। তিনিই প্রশাসন, তিনিই শাসক। ফলে একদিকে তাঁর দলের নেতা মন্ত্রীরা ঘুষ নিয়ে, কাটমানি নিয়ে নিজেদের পকেট ভরাচ্ছেন। এর মধ্যে কিছু টাকা হয়তো দলের তাহবিলে যায়। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বা দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি কিছুই জানেন না। “যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান”। এখানেও ঠিক তাই। চাকরি চলে যাচ্ছে শিক্ষকদের, অথচ প্রতিবাদ করা যাবে না। তাহলেই পিঠে পড়বে পুলিশের লাঠি ও লাথি।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

শিলিগুড়ি করিডোরে মোতায়েন ব্রহ্মোস, এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম আকাশে উড়ছে রাফাল, তবে কি এবার যুদ্ধের প্রস্তুতি ভারতের?

Next Post

হাতে মারার আগে ভাতে মারা শুরু ভারতের? যাও ইউনূস যাও চিন-পাকিস্তান

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন? নাকি এটা গভীর ষড়যন্ত্র!

by Raja Majumder
February 2, 2026
0
10
তারেক রহমান কি সত্যিই মাহফুজকে মন্ত্রী  বানানোর প্রস্তাব দিয়েছেন?  নাকি এটা গভীর ষড়যন্ত্র!

২০২৪ সালে বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে যাকে গোটা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।...

Read more

কোন পথে হাসিনা! ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

by Raja Majumder
February 2, 2026
0
11
কোন পথে হাসিনা!  ভারতের তরফে কী কোনও সামরিক পদক্ষেপের ইঙ্গিত?

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকা থেকে কার্যত পালিয়ে নয়া দিল্লি চলে আসেন। এক তথাকথিত গণঅভ্যুত্থানের...

Read more

জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

by Raja Majumder
February 2, 2026
0
11
জয়শঙ্করের হুঁশিয়ারিতে ট্রাম্প কেন চুপ? কীভাবে ভয়ঙ্কর মোড় নিল ভারত-মার্কিন সম্পর্ক!

বিশ্বের সর্বাধিক শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য হাঁকপাঁক করছেন। কিন্তু তিনিই একসময়...

Read more

ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

by Raja Majumder
February 2, 2026
0
2
ইউনূসের জন্য খুব একটা শুভ ইঙ্গিত নয়… জরিপে কেন এত ভোট ‘না’-এর পক্ষে?

আাগমী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। একই সঙ্গে সেদিন বহুল চর্চিত গণভোটও হবে। ওই গণভোটে 'হ্যাঁ'...

Read more

‘আপনাদের বাবার জমি নাকি’ বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

by Raja Majumder
February 2, 2026
0
12
‘আপনাদের বাবার জমি নাকি’  বাংলাদেশকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলছে ভারত?

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই কার্যত উত্তপ্ত বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষমূলক মন্তব্য এই আবহকে আরও উত্তপ্ত করছে। এখানেই...

Read more

“বাবার জমিদারি না কি?” চিকেন-নেকে দাঁড়িয়ে ইউনূসকে টার্গেট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

by Rupendu Das
February 2, 2026
0
1
“বাবার জমিদারি না কি?” চিকেন-নেকে দাঁড়িয়ে ইউনূসকে টার্গেট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহি হুঙ্কার। সেই হুঙ্কারে উত্তাল পদ্মা। সীমান্তের ওপারে থাকা শশ্রুগুম্ফহীন নেতাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইতে শুরু করেছে। ভয়ে...

Read more

সেনাপ্রধান-ইউনূস বিরোধ চরমে। অস্ত্র সম্ভার বাড়াতে মরিয়া ইউনূস।

by Susanta Khan
February 2, 2026
0
6
সেনাপ্রধান-ইউনূস বিরোধ চরমে। অস্ত্র সম্ভার বাড়াতে মরিয়া ইউনূস।

পাকিস্তান চীন তুরস্কই শুধু নয়, বাংলাদেশের বর্তমান সরকার মরিয়া হয়ে উঠেছে, যে তারা এখন ইউরোপ, দক্ষিন কোরিয়া, যুক্তরাষ্ট্র সহ সব...

Read more

পাকিস্তানের ফাঁদে পা দিয়ে বিশ্বকাপ বয়কটের মূল্য ৬০০ কোটি! ধ্বংস বাংলাদেশ ক্রিকেট!

by Gopa Dutta
February 2, 2026
0
6
পাকিস্তানের ফাঁদে পা দিয়ে বিশ্বকাপ বয়কটের মূল্য ৬০০ কোটি! ধ্বংস বাংলাদেশ ক্রিকেট!

আন্তর্জাতিক ক্রিকেট মহলে সব থেকে বেশী আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর ICC-র প্রায় ৬০০ কোটির জরিমানা। মুস্তাফিজুর রহমান ভালো খেলায়াড়।...

Read more

বার্তা খুব স্পষ্ট দিল্লিতে হাসিনার মেগা বৈঠক

by Gopa Dutta
February 2, 2026
0
2
বার্তা খুব স্পষ্ট  দিল্লিতে হাসিনার মেগা বৈঠক

ভারতে আছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে ৫ অগস্ট দেশ ছাড়ার পর থেকে তিনি ভারতেই আছেন। কিন্তু কেমন...

Read more

আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব বাড়ছে। জব্দ ক্ষমতালোভী ইউনূস!

by Rupendu Das
February 2, 2026
0
6
আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব বাড়ছে। জব্দ ক্ষমতালোভী ইউনূস!

বাংলাদেশের ভোটের আবহে বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করা যাক। ঢাকায় পৌঁছে গিয়েছে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। গত ১২ জানুয়ারি...

Read more
Next Post
হাতে মারার আগে ভাতে মারা শুরু ভারতের? যাও ইউনূস যাও চিন-পাকিস্তান

হাতে মারার আগে ভাতে মারা শুরু ভারতের? যাও ইউনূস যাও চিন-পাকিস্তান

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি