• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ক্ষমতা পাওয়ার লোভে  রাজপথে নামছে জামায়াত

ক্ষমতা পাওয়ার লোভে রাজপথে নামছে জামায়াত

Rupendu Das by Rupendu Das
1 week ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
11
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের নির্বাচন শুরু হওয়ার আগে বেশ কয়েকটি সংস্থা তাদের জনমত সমীক্ষা প্রকাশ করে। কিছু কিছু সমীক্ষায় দেখানো হয়েছিল যে জামায়াত ক্ষমতায় আসতে চলেছে। কোনও কোনও জনমত সমীক্ষায় দেখানো হয় জামায়াত বনাম বিএনপির কাঁটে কি টক্কর। দলটি যাতে বাংলাদেশের শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসীন হতে পারে, তার জন্য আমেরিকাও কম চেষ্টা চালায়নি। তাদের একটা স্বার্থ ছিল। এখানে আরও একটি বিষয় স্পষ্ট করা দরকার। পোস্টাল ব্যালট গণনায় দেখা দিয়েছে, বহু ক্ষেত্রে তারা বিএনপির থেকে এগিয়ে। কিন্তু জামায়াত ক্ষমতায় আসীন হতে পারেনি। তারা বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ করেছে। সরকারের উদ্দেশ্যে তারা হুমকিও দিয়েছে। তারেক সরকারের বিরুদ্ধে তাদের বার্তা – সংবিধান সংস্কার পরিষদের সভা ডেকে সংবিধান সংস্কার না করলে তারা ইদের পর রাস্তা নামার হুমকি দিয়েছে। দেশের সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ইস্যু সংবিধান সংস্কার পরিষদ। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে তাদের অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, “ মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন ডেকেছেন। সংস্কার পরিষদের অধিবেশন তো আহ্বান করেন নাই। আমরা জাতীয় সংসদের অধিবেশনে এখন অংশগ্রহণ করছি সাংবিধানিকভাবে। ” স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “ জুলাই জাতীয় সংসদ (সংবিধান সংস্কার পরিষদ) এর সদস্য হিসেবে কেউ কেউ শপথ নিয়েছেন। এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। বিষয়টি বর্তমানে বিচারাধীন। রুল জারি করা হয়েছে। সেটা জুডিশিয়ারির বিষয়। তবে সাংবিধানিকভাবে সেরকম কোনও পরিষদের অস্তিত্ব আমাদের সামনে নেই। ” গণভোটের রায় অনুসারে এই পরিষদ গঠন বা বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যদি গণভোটের রায় অনুসারে সেটা ধারণ করতে হয় সংবিধানে। সেটা সংবিধানের আগে সংশোধনী হতে হবে। সেটা নিয়ে সংসদে আলাপ-আলোচনা হবে। সংবিধান সংশোধন হলে সেই মতে সেটা সংবিধানে ধারণ করতে হবে। তারপরে যদি পরিষদ হয়, তার পরে যদি ফর্ম হয়, যদি শপথগ্রহণ করতে হয়, সেটা তার পরের ব্যাপারে।” তাঁর এই বক্তব্য পছন্দ করছে না জামায়াত। পছন্দ করছে না অন্য বিরোধী দলগুলিও। তারা এখন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর দ্বারস্থ হয়েছে। এখন প্রশ্ন অন্যত্র। ইদের পর জামায়াত যদি রাস্তায় নামে, তাহলে তারেক সরকার কি সেই আন্দোলন প্রতিহত করতে পারবে।

ADVERTISEMENT

জামায়াত কেন সরকারের বিরুদ্ধে এতো সুর চড়াচ্ছে? বাংলাদেশের রাজনৈতিকমহলের একাংশের মতে, কথা ছিল নবনির্বাচিত জনপ্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সবাই শপথ নেবেন। তারা সংবিধান সংস্কার করবেন। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারা কিন্তু সম্পূর্ণ ১৮০ ডিগ্রি ঘুরে যায়। সালাহউদ্দিন আহমেদ শপথগ্রহণের দিন জানিয়ে দেন, তাদের দলের কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথগ্রহণ করবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য চটিয়ে দেয় জামাতকে। প্রশ্ন উঠছে জামায়াত যেটা করছে বা দেখাচ্ছে, সেটা কি সত্যি ঘটনা? না কি তারা জামায়াতের সঙ্গে গোপনে কোনও সমঝোতা করছে?

RelatedPosts

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

বিএনপি ও তারেককে ফাঁসাতে বিস্ফোরক আসিফ মাহমুদ।

জামায়াতের রাগের কারণ তারা বিএনপির কাছে ১২টি মন্ত্রক দাবি করেছিল। তাদের যুক্তি ছিল, আওয়ামী সরকারের আমলে জাতীয় পার্টি যদি বিরোধী দল থেকে মন্ত্রক পেতে পারে, তাহলে তারা কেন পাবে না? তারাও এখন শেখ হাসিনার ফর্মূলায় চলতে চাইছে। এই জামায়াত ইউনূস আমলে প্রশাসনের ওপর তাদের প্রভাব খাটিয়েছিল। এখন তারা তারেক রহমান সরকারের ওপর প্রভাব খাটাতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, জামায়াত ক্ষমতায় থাকার স্বাদ পেয়ে গিয়েছে। তাই, পূর্বতন সরকারে আমলে তারা যেমন সরকারের ওপর প্রভাব খাটিয়েছিল, তারা তারেক রহমান সরকারের ওপরেও প্রভাব খাটাতে চাইছে।

সংসদ অধিবেশনের শুরু হয় গত ১২ মার্চ। সংবিধানের ৭২ নম্বর ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ওই দিন সংসদে ভাষণ দেন। পরে রবিবার বেলা ১২টা পর্যন্ত সভা মুলতুবি ঘোষণা করা হয়। গত শনিবার কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত আসে। সেদিন সংবিধান পরিষদ গঠনের দাবি জানিয়ে জামায়াতের নেতৃত্বে বিরোধী জোট আন্দোলনে নামার হুমকি দেয়।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Tags: Jamaat Power politics BNP Govt
Previous Post

জামিন হলেও মিলছে না মুক্তি! তারেকের রাজত্বে নতুন আতঙ্ক

Next Post

ইটভাটাকাণ্ডে সংঘর্ষে হাসনাত-মণিরুল। উত্তপ্ত সংসদ

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

by Rupendu Das
March 27, 2026
0
0
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...

Read more

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

by Rupendu Das
March 27, 2026
0
4
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই...

Read more

বিএনপি ও তারেককে ফাঁসাতে বিস্ফোরক আসিফ মাহমুদ।

by Rupendu Das
March 27, 2026
0
7
বিএনপি ও তারেককে ফাঁসাতে বিস্ফোরক আসিফ মাহমুদ।

তদারকি সরকার যখন ক্ষমতায়, সেই সময় বারে বারে একটা অভিযোগ উঠছিল যে এই সরকারের সঙ্গে ডিপ স্টেটের একটা বোঝাপডা় আছে।...

Read more

ফেঁসে গেল জামায়াত বাতিল নিষেধাজ্ঞা। দেশে ফেরার পথে হাসিনা!

by Rupendu Das
March 27, 2026
0
9
ফেঁসে গেল জামায়াত বাতিল নিষেধাজ্ঞা। দেশে ফেরার পথে হাসিনা!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি আওয়ামী লীগ। দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আ. লীগ যাতে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা...

Read more

স্বাধীনতার ৫৫ বছরে আবারও গভীর সংকটে বাংলাদেশ। তারেকের শেষ ভরসা হাসিনা?

by Rupendu Das
March 26, 2026
0
12
স্বাধীনতার ৫৫ বছরে  আবারও গভীর সংকটে বাংলাদেশ। তারেকের শেষ ভরসা হাসিনা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশ। হাসিনার আমলে দেশ বেশ শক্ত অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়িয়ে ছিল। ইউনূস সরকারের...

Read more

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

by Rupendu Das
March 26, 2026
0
7
বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের  কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় কম্যান্ডো রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা না কি বাংলাদেশে অপারেশন চালিয়ে নীরবে ভারতে চলে যাচ্ছে। যদিও...

Read more

ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

by Rupendu Das
March 26, 2026
0
8
ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন...

Read more

তেলের পর বিদ্যুৎ সংকটে বাংলাদেশ। হাসিনার কথায় রক্ষা করবে ভারত

by Rupendu Das
March 26, 2026
0
14
তেলের পর বিদ্যুৎ সংকটে বাংলাদেশ। হাসিনার কথায় রক্ষা করবে ভারত

তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর রাজনৈতিক বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণী ছিল, তাঁকে একাধিক সমস্যার মুখোমুখি হতে হবে। তাদের এই ভবিষ্যদ্বাণী...

Read more

বাতিল ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি। হাসিনাকে ফেরাতে খেলা ঘোরালেন প্রধানমন্ত্রী তারেক?

by Rupendu Das
March 26, 2026
0
20
এখনও আতঙ্কে বাংলাদেশের গণতন্ত্র। মানুষ চাইছেন নেত্রী হাসিনাকে?

সরকার ঘোষণা করেছিল পালিত হবে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি।  আবার সেই সরকার থেকেই কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সিদ্ধান্ত...

Read more

নিজেকে বাঁচাতে মরিয়া ট্রাম্প। ইরান যুদ্ধে ভয়ংকর বিপদে বাংলাদেশ।

by Rupendu Das
March 26, 2026
0
7
১৯৭১ প্রসঙ্গে আমেরিকার নতুন খেলার প্যাঁচে বাংলাদেশ-পাকিস্তান

একদিকে,  আমেরিকা, ইজরায়েল এবং তাদের মিত্ররা। অপরদিকে, ইরান এবং তাঁর সহযোগি দেশ। এই দুই জাঁতাকলে পিষ্ট হচ্ছে বাংলাদেশ। ট্রাম্প মনে...

Read more
Next Post
ইটভাটাকাণ্ডে  সংঘর্ষে হাসনাত-মণিরুল। উত্তপ্ত সংসদ

ইটভাটাকাণ্ডে সংঘর্ষে হাসনাত-মণিরুল। উত্তপ্ত সংসদ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি