• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মাইকে ঘোষণা দিয়ে র‌্যাবের কর্মকর্তাকেই হ’ত্যা!  ভোটের আগে এটা কোন বার্তা দিচ্ছে?

মাইকে ঘোষণা দিয়ে র‌্যাবের কর্মকর্তাকেই হ’ত্যা! ভোটের আগে এটা কোন বার্তা দিচ্ছে?

Raja Majumder by Raja Majumder
2 weeks ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
2
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের আমলে জঙ্গলরাজ চলছিল। এবার নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। কেউ কেউ এটাকে “মহাজঙ্গলরাজ” আখ্যা দিচ্ছেন। এবার দুষ্কৃতিদের হাতে নিহত হলেন স্বয়ং এক র‍্যাব কর্মকর্তা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান চালাতে গিয়েছিলো র‍্যাব সদস্যদের একটি দল। তাঁদের নেতৃত্বে ছিলেন মোতালেব হোসেন ভূঁইয়া নামের  ওই র‍্যাব কর্মকর্তা। অভিযোগ, রীতিমতো মাইকে ঘোষণা দিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলা হয়। সেই হামলায় অন্তত ৪০০ থেকে ৫০০ জন অংশ নিয়েছিল বলেই দাবি। এই ভয়ানক ঘটনার কয়েকটি ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে শিউরে উঠতে হয়। অনেকেই প্রশ্ন তুলছিলেন আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ হবে কিনা। এদিনের ঘটনা সেই প্রশ্ন আরও উস্কে দিল। যদি বাংলাদেশ পুলিশের সবচেয়ে প্রশিক্ষিত র‍্যাব সদস্যরাই নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষদের নিরাপত্তা কে দেবে?

ADVERTISEMENT

বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সন্ধ্যায় জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনাটি ঘটেছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় ৪৩ জন র‌্যাব সদস্য দুটি মাইক্রোবাসে করে বিশেষ অভিযানে গিয়েছিলেন। মূলত অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতেই এই অভিযান হচ্ছিল বলে দাবি, র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেনের। তিনি আরও বলেন, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ দুষ্কৃতকারী র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া-সহ র‍্যাবের চারজন সদস্য গুরুতর আহত হন। পরে স্থানীয় পুলিশ কোনও রকমে ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত ও আহত র‍্যাব সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে। আহতদের চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন।

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

ওয়াকিবহাল মহল বলছে, যাদের বিরুদ্ধে অভিযান হচ্ছিল তাঁদের কাছে আগেভাগেই খবর পৌঁছে গিয়েছিলো। তাই তাঁরা প্রস্তুত হয়েই বসেছিল। ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, র‍্যাবের দুটি মাইক্রোবাস ওই এলাকায় পৌঁছতেই কয়েকশো মানুষ লাঠিসোঁটা, রড নিয়ে ধাওয়া করেন এবং অবাধে ভাঙচুর চালায়। ওই ফুটেজে স্পষ্ট শোনা যাচ্ছে ওই এলাকায় মাইকে ঘোষণা দেওয়ার শব্দ। কেউ একজন মাইকে ক্রমাগত র‍্যাবের মাইক্রোবাসে হামলা চালানোর নির্দেশিকা দিয়ে চলেছেন। এর থেকেই বোঝা যায় কতটা পরিকল্পিত এই হামলা। স্থানীয় সূত্রের খবর, প্রায় চার দশক ধরে চট্টগ্রামের পাহাড় কেটে জঙ্গল সলিমপুর অঞ্চলে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখন পাহাড় কেটে চলছে প্লট–বাণিজ্য। এখানকার ভূমিদস্যুদের দাপট এতটাই যে তাঁরা ওই এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। বেআইনি অস্ত্রের ভাণ্ডার গড়েছে। এমনকি ওই এলাকায় সবসময় সশস্ত্র পাহারায় থাকে এই  সন্ত্রাসবাদীরা। পুলিশের মতে, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এখানে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা গড়ে উঠেছে। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনীতির পটপরিবর্তনের পর এই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, খুনাখুনির ঘটনা ঘটেই চলছে। কিন্তু এখন তা নিয়ন্ত্রণের বাইরে। ওই সন্ত্রাসীদের দাপট এতটাই যে তাঁরা মাইকে ঘোষণা করে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়।  বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করতেই এই পরিকল্পিত হামলা। কারণ র‍্যাব বাংলাদেশের সবচেয়ে প্রশিক্ষিত বাহিনী। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর বাছাই করা সদস্যদের নিয়ে গঠিত হয় র‍্যাব। যার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর পদাধিকারীরাই থাকেন। এই বাহিনীতে মব সৃষ্টি করে হামলা, এবং একজন কর্মকর্তাকে গুলি করে হত্যা আসলে বাংলাদেশ পুলিশ ও আইনশৃঙ্খলাবাহিনীকে স্পষ্ট বার্তা দেওয়া। সেটা হল, জঙ্গি, সন্ত্রাসীদের মহাজঙ্গলরাজ চলছে বাংলাদেশে, আইনশৃঙ্খলাবাহিনী নিপাত যাও। মুহাম্মদ ইউনূস আর কত লুকোবেন?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

নিজের পায়ে নিজেই কুড়াল মারলো জামাত!

Next Post

শীতঘুম ভাঙলো জেনারেল ওয়াকারের? নাকি আবারও বিভ্রান্ত করলেন জনগণকে!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
21
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
শীতঘুম ভাঙলো জেনারেল ওয়াকারের?  নাকি আবারও বিভ্রান্ত করলেন জনগণকে!

শীতঘুম ভাঙলো জেনারেল ওয়াকারের? নাকি আবারও বিভ্রান্ত করলেন জনগণকে!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি