• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
তুলসী-হাসিনা বৈঠকেও রইল গোপনীয়তা! যে তিন কারণে তুলসী গ্যাবার্ড বাংলাদেশকে দিলেন চরম হুশিয়ারি

তুলসী-হাসিনা বৈঠকেও রইল গোপনীয়তা! যে তিন কারণে তুলসী গ্যাবার্ড বাংলাদেশকে দিলেন চরম হুশিয়ারি

administrator by administrator
1 year ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
90
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহাপরিচালক তুলসী গ্যাবার্ড ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে কড়া বিবৃতি দিলেন। যা নিয়ে বাংলাদেশি মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। বেশিরভাগ মিডিয়া দাবি করছে, ভারতের ভুল তথ্যের ভিত্তিতেই মার্কিন গোয়েন্দা প্রধান এহেন মন্তব্য করেছেন। সোমবার রাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টার দফতর থেকেও তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করা হয়েছে। ফেসবুকে একটি পোস্ট করে প্রধান উপদেষ্টার দফতর লিখেছে, “বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে”। পাশাপাশি গ্যাবার্ডের মন্তব্য কোনও নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি বলেও বাংলাদেশ সরকার ওই বিবৃতিতে দাবি করেছে। যেমনটা বলা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের করা ২৯ মিলিয়ন মার্কিন ডলারের মন্তব্য নিয়েও। সেবারও বাংলাদেশ সরকার সরাসরি ট্রাম্পের মন্তব্য খারিজ করে একই ভাষায় বিভ্রান্তিকর ও মিথ্যা বলে দাবি করেছিল। এবারও তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে একই ভাষায় খারিজ করলো বাংলাদেশ সরকার। এখন দেখার মার্কিন প্রশাসন সত্যিই কোনও পদক্ষেপ নেয় কিনা।

ADVERTISEMENT

এবার আসি আসল প্রসঙ্গে। আগে জেনে নেওয়া যাক বাংলাদেশ প্রসঙ্গে ঠিক কি কি বলেছেন তুলসী গ্যাবার্ড। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই ও এনডিটিভি-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বেশ কয়েকটি মন্তব্য করেন। যেখানে তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের “নিপীড়ন ও হত্যা” করা হচ্ছে বলে যেমন অভিযোগ করেন তেমনই ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা এবং খিলাফত স্থাপনের প্রচেষ্টা সম্পর্কেও বলেছেন। বাংলাদেশী মিডিয়ার একাংশ এবং ইউটিউবারদের একটা বড় অংশ দাবি করছে, তুলসী গ্যাবার্ড ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সুরেই এই বক্তব্য রেখেছেন। অর্থাৎ ভারত তাঁকে যে তথ্য দিয়েছে, তার ভিত্তিতেই তুলসী এই মন্তব্য করেছেন। কিন্তু আদৌ কি তাই? মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড, তাঁর অধীনে রয়েছে যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থা। ফলে তাঁর কাছে যে যা তথ্য দেবে আর তিনি সেই অনুযায়ী কথা বলবেন এটা কিভাবে সম্ভব? তুলসী গ্যাবার্ড ও অজিত ডোভালের মধ্যে যে একান্ত বৈঠকে হয়েছে, জানা যাচ্ছে সেখানে বাংলাদেশ প্রসঙ্গে নির্দিষ্ট তিনটি ইস্যু নিয়ে তথ্য আদান প্রদান হয়েছে এবং তা নিয়েই সুনির্দিষ্ট আলোচনা হয়েছে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এই তিনটি ইস্যুর প্রথমটি হল বাংলাদেশের জঙ্গি ও ধর্মীয় উগ্রবাদী সংগঠনগুলির ব্যাপক উত্থান। দ্বিতীয়টি হল এই ধর্মীয় উগ্রবাদী সংগঠনগুলি এবং জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে বিদেশী জঙ্গি সংগঠনের যোগাযোগ। সেই সঙ্গে কিছু বিদেশী রাষ্ট্রের ইন্ধন ও মদত। তৃতীয়টি হল ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও হত্যার বিষয়। জানা যাচ্ছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই তিনটি ইস্যুতে বেশ কিছু তথ্য প্রমাণ-সহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সার্বিকভাবে তুলে ধরেন। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ডও তার গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্য ভারতের হাতে তুলে দেন। সূত্রের খবর, সূত্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকায় অবস্থিত তাদের দূতাবাস থেকে বিস্তারিত রিপোর্ট হাতে পেয়েছে। গত ৭ মার্চ ঢাকায় হিজবুত তেহেরির ডাকে মার্চ ফর খিলাফত মিছিল নিয়ে ঢাকার মার্কিন দূতাবাস উদ্বেগজনক রিপোর্ট দিয়েছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশও যে জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে এই বিষয়ে সহমত প্রকাশ করেন দুই দেশের গোয়েন্দা প্রধানরা। সূত্র মারফত জানা যাচ্ছে, ২০ দেশের গোয়েন্দা প্রধানদের যে সম্মেলন হল তাতে অজিত ডোভাল ছাড়াও ভারতের তরফে উপস্থিত ছিলেন র-এর প্রধান এবং ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর। ইউনূসের সরকার যতই দাবি করুক বাংলাদেশে এখন আর সংখ্যালঘুদের উপর কোনও নির্যাতনের ঘটনা ঘটছে না, কিন্তু আদতে প্রকৃত সত্য অজিত ডোভাল উন্মোচন করেছেন তুলসী গ্যাবার্ডের সামনে। সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনার পুংখানুপুঙ্খ বিবরণ ও প্রমান দেওয়া হয় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানকে। অপরদিকে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসও বেশ কয়েকটি উদ্বেগজনক রিপোর্ট দিয়েছে। ফলে তুলসী গ্যাবার্ড যে ভারতের কথায় নাচলেন সেটা বলা যাবে না। ওয়াকিবহাল মহলের দাবি, ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতার ও বিনা বিচারে জেলে থাকার বিষয়টি নিয়েও আলোচনা হয় ডোভাল ও তুলসীর মধ্যে। ইসকনের ভক্ত তুলসী এই বিষয়টি গুরুত্ব দিয়েই বিচার করবেন এটা বলাই বাহুল্য। ফলে খুব শীঘ্রই মুহাম্মদ ইউনূসের ঘাড়ে বড় ধরণের বিপদ নেমে আসতে পারে। জানা যাচ্ছে, অতি শীঘ্র ঢাকায় যাবেন ট্রাম্প প্রশাসনের দক্ষিণ এশিয় বিষয়ক ক্যাবিনেট সদস্য পল কাপুর। অন্যদিকে খবর পাওয়া যাচ্ছে সোমবার রাতেই শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে মার্কিন গোয়েন্দা মহাপরিচালক তুলসী গ্যাবার্ডের। ফলে দ্রুতই বড় কোনও পদক্ষেপ দেখা যাবে বাংলাদেশের ওপর, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

রাখে হরি মারে কে! চরম বিপদের মুখ থেকে বাংলাদেশের সেনাপ্রধানকে যে ভাবে বাঁচাল ভারত

Next Post

১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে তছনছ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
83
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
62
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
86
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
83
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
49
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
34
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
48
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
59
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
100
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি