• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের মধ্যে দিয়ে যাবে ভারতের ট্রেন!

বাংলাদেশের মধ্যে দিয়ে যাবে ভারতের ট্রেন!

Raja Majumder by Raja Majumder
2 years ago
in অর্থনীতি, ভ্রমণ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
40
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

স্বাধীনতার আগে ‘লিজেন্ড্রি’ দার্জিলিং মেল চলাচল করতো অধুনা বাংলাদেশের মধ্য দিয়ে। সেই ১৮৭৮ সালে প্রথম যাত্রা শুরু করেছিল দার্জিলিং মেল। সেই সময় শিয়ালদা থেকে ছেড়ে ট্রেনটি বর্তমান ভারতের ব্যারাকপুর, রানাঘাট হয়ে বর্তমান বাংলাদেশের দর্শনা, চুয়াডাঙা, পোড়দহ হয়ে দামুকদিয়া ঘাটের কাছে যাত্রা শেষ করতো। এরপর যাত্রীদের ট্রেন থেকে নেমে ফেরিতে পদ্মানদী পেরিয়ে ফের মিটারগেজ লাইনে দাঁডিয়ে থাকা অন্য দার্জিলিং মেল ধরতে হতো। সেটি নাটোর, হিলি, পার্বতীপুর, নীলফামারি হয়ে বর্তমান ভারতের হলদিবাড়ি, জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি ঢুকতো। ফিরতি পথেও এভাবে আসতো দার্জিলিং মেল। পরবর্তী সময় পদ্মানদীতে হার্ডিঞ্জ সেতু নির্মান এবং সাঁড়াঘাট-শিলিগুড়ি ব্রডগেজ লাইন হয়ে যাওয়ায় বিরতিহীনভাবে দার্জিলিং মেল শিয়ালদা-শিলিগুড়ি যাতায়াত করে। ফলে উত্তরবঙ্গে যাওয়ার জন্য দার্জিলিং মেল ভারতের স্বাধীনতার পরও বেশ কয়েক বছর তৎকালীন পূর্ব পাকিস্তান হয়ে যাতায়াত করেছে। কিন্তু ১৯৬৫ সালে ভারত-পাক যুদ্ধের পর থেকে বন্ধ হয়ে যায় দার্জিলিং মেলের চলাচল। ভারত-বাংলাদেশ মিলিয়ে দার্জিলিং মেলের এই রুটটিকে বলা হতো গোল্ডেন রুট। এবার সেই রুটেই ভারত থেকে বাংলাদেশ হয়ে উত্তরবঙ্গ অভিমুখে ট্রেন চালাতে চায় ভারতীয় রেল।

ADVERTISEMENT

সাম্প্রতিক খবর অনুযায়ী, বাংলাদেশের মধ্যে দিয়ে উত্তরবঙ্গ অভিমূখে ট্রেন চালানোর জন্য প্রস্তাব দিয়েছে ভারতীয় রেল। সূত্রের খবর, ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গেদে সীমান্ত থেকে বাংলাদেশের দর্শনা হয়ে ইশ্বরদী, আব্দুলপুর, পার্বতীপুর, চিলাহাটি পর্যন্ত রেললাইন ব্যবহার করে উত্তরবঙ্গ পর্যন্ত ট্রেন চালাতে চায় ভারতীয় রেল। এতে একদিকে যেমন সময় বাঁচবে, তেমনই রেলের খরচও বাঁচবে বলে দাবি একাধিক রিপোর্টে। সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রস্তাব বাংলাদেশ রেলওয়ে বোর্ডের কাছে পাঠিয়েছে ভারতীয় হাইকমিশন। ভারতের এই প্রস্তাব গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছে বাংলাদেশ রেলওয়ে মন্ত্রক।

RelatedPosts

বাংলাদেশে শুরু হতে চলেছে Google pay! ক্ষতির মুখে পড়তে চলেছে কারা?

আন্দামানে ভারতের রত্ন ভাণ্ডার! অর্থনীতিতে এবার চিনকে টেক্কা দেবে ভারত

খেলা দেখাচ্ছে ভারত। দুর্ধর্ষ ব্রহ্মোস চুক্তি ভারতের। ঘুম উড়েছে শত্রু চিন-পাক এবং বাংলাদেশের

বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশের রেল নেটওয়ার্ক ব্যবহার করে ভারতীয় রেল ট্রেন চালাতে কয়েকটি প্রস্তাব দিয়েছে বলে জানা গিয়েছিল। যেমন, ভারত থেকে গেদে এবং বনগাঁ সীমান্ত হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরা পর্যন্ত ট্রেন চালানোর মতো প্রস্তাব রয়েছে। এর জন্য ভারতের আগরতলা স্টেশন থেকে বাংলাদেশের আখাউড়া সীমান্ত পর্যন্ত নতুন রেলপথের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার আরেকটি প্রস্তাবের খবর সামনে এল। সেটি হল নদিয়া জেলার গেদে সীমান্ত হয়ে আলিপুরদুয়ার জেলার ডালগাঁও স্টেশন পর্যন্ত চলাচলকারী ট্রেন এবার বাংলাদেশের মধ্যে দিয়ে চালাতে চায় ভারতীয় রেল। ভারতীয় হাইকমিশন বাংলাদেশ রেলওয়ে বোর্ডের কাছে যে প্রস্তাবটি পাঠিয়েছে সেটি হল, ভারতের গেদে সীমান্ত থেকে বাংলাদেশের দর্শনা হয়ে ইশ্বরদী, আব্দুলপুর, পার্বতীপুর, চিলাহাটি হয়ে ট্রেনগুলি ভারতের হলদিবাড়ি সীমান্ত স্টেশনে ফের ভারতে প্রবেশ করবে। এরপর নিউ জলপাইগুড়ি, ধুপগুড়ি, হাসিমারা হয়ে ট্রেন ভূটান সীমান্তের ডালগাঁও স্টেশন পর্যন্ত যাবে।  ভারতের প্রস্তাব খতিয়ে দেখা শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে মন্ত্রক।

বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র কালের কণ্ঠ এক প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতীয় ট্রেন চালানোর প্রস্তাবের আগে সম্প্রতি বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ট্রেনের ইন্টারচেঞ্জ বা সীমান্ত এলাকায় ট্রেনের পরিচয় পরিবর্তনের জায়গা ঘুরে দেখেছেন ভারতের প্রতিনিধি দল।

ভারতীয় রেল সূত্রে খবর, এই গোল্ডেন রুটে ট্রেন চালালে অন্তত ১০০ কিলোমিটার পথ কমে আসবে। তবে ভারতীয় হাইকমিশন এবং রেলমন্ত্রক বাংলাদেশ হয়ে যাত্রীবাহী নাকি মালবাহী ট্রেন চালাবে সেটা জানায়নি। তবে মনে করা হচ্ছে. বাংলাদেশ এই প্রস্তাবে রাজি হলে, আপাতত মালবাহী ট্রেনই বাংলাদেশ হয়ে উত্তরবঙ্গের দিকে চালানো হবে। যদিও বাংলাদেশ রেলমন্ত্রক সূত্র খবর, ইতিমধ্যেই ভারতের প্রস্তাব নিয়ে আলোচনা করছে সেই দেশের ট্যারিফ কমিশন।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: INDO-BANGLADESHINIDAN RAILWAYSTRAINS
Previous Post

বাগদা উপনির্বাচনে প্রার্থী করতে হবে মতুয়া সম্প্রদায়ের !

Next Post

শিয়ালদায় তৃতীয় ধাপের কাজ শেষ হলেই প্রত্যেক স্টেশনে ১২ কোচের ট্রেন

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

বাংলাদেশে শুরু হতে চলেছে Google pay! ক্ষতির মুখে পড়তে চলেছে কারা?

by Sumana Sarkar
June 19, 2025
0
13
বাংলাদেশে শুরু হতে চলেছে Google pay! ক্ষতির মুখে পড়তে চলেছে কারা?

বাংলাদেশে নাকি আসতে চলেছে google pay। যা ঘিরে দেশে এখন হইচই ব্যাপার। কি এই গুগল পে? বিকাশ, নগদ, রকেটের মতোই...

Read more

আন্দামানে ভারতের রত্ন ভাণ্ডার! অর্থনীতিতে এবার চিনকে টেক্কা দেবে ভারত

by Raja Majumder
June 18, 2025
0
89
আন্দামানে ভারতের রত্ন ভাণ্ডার! অর্থনীতিতে এবার চিনকে টেক্কা দেবে ভারত

আন্দামানে বঙ্গোপসাগরের অতলে যখের ধন পেল ভারত! যা ভারতীয় অর্থনীতিকে এক ধাক্কায় অনেকটাই উপরের দিকে ঠেলে দিতে পারে বলে মনে...

Read more

খেলা দেখাচ্ছে ভারত। দুর্ধর্ষ ব্রহ্মোস চুক্তি ভারতের। ঘুম উড়েছে শত্রু চিন-পাক এবং বাংলাদেশের

by Sumana Sarkar
April 18, 2025
0
41
খেলা দেখাচ্ছে ভারত। দুর্ধর্ষ ব্রহ্মোস চুক্তি ভারতের। ঘুম উড়েছে শত্রু চিন-পাক এবং বাংলাদেশের

ভারত, ভিয়েতনাম ৭০০ মিলিয়ন ডলারের ব্রক্ষমস চুক্তি করল। যেটা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করবে বলে...

Read more

ধানমন্ডির ঘটনায় মহা বিপদে ইউনূস, সেনাপ্রধান-হাসিনার পাতা ফাঁদে পা ইউনূসের

by Sumana Sarkar
February 11, 2025
0
87
ধানমন্ডির ঘটনায় মহা বিপদে ইউনূস, সেনাপ্রধান-হাসিনার পাতা ফাঁদে পা ইউনূসের

এইবার মহা বিপদে পড়লেন মোহম্মদ ইউনূস। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙাতে চরম সমস্যায় পড়লেন তিনি। হাসিনার গোপন ফাঁদে পা দিয়ে...

Read more

ইন্টারনেট ট্রানজিট চুক্তি বাতিলে ভারতের কতটা ক্ষতি, বাংলাদেশের কতটা লাভ হল?

by Raja Majumder
December 19, 2024
0
89
ইন্টারনেট ট্রানজিট চুক্তি বাতিলে ভারতের কতটা ক্ষতি, বাংলাদেশের কতটা লাভ হল?

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে দ্রুতগতির ইন্টারনেট পরিসেবা জন্য বাংলাদেশকে ব্যবহার করে ইন্টারনেট ট্রানজিট দেওয়ার যে চুক্তি হয়েছিল, তা বাতিল করেছে...

Read more

বিশ্বজুড়ে বাজার করতে বেরিয়ে বাংলাদেশের ব্যাগ এখনও খালি! কি এমন হল?

by Raja Majumder
December 18, 2024
0
97
বিশ্বজুড়ে বাজার করতে বেরিয়ে বাংলাদেশের ব্যাগ এখনও খালি! কি এমন হল?

বিশ্বজুড়ে বাজার করতে বেরিয়ে বাংলাদেশের ব্যাগ এখনও খালি। কেন এই কথা বলছি, সেটাই জানাব এই প্রতিবেদনে। গত সপ্তাহেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন...

Read more

প্রথম দশে নেই রোহিত, বিরাট ,নীরজ।সারাবছর গুগলের খোঁজ চলে কাদের?

by administrator
December 11, 2024
0
21
প্রথম দশে নেই রোহিত, বিরাট ,নীরজ।সারাবছর গুগলের খোঁজ চলে কাদের?

: এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। তারপর দল থেকে অবসর নেয়  রোহিত  এবং বিরাট।  অলিম্পিকে জ্যাভলিনে রূপো জিতেছে নীরজ...

Read more

বিশ্বসেরা একাদশ থেকে বাদ মেসি এবং রোনাল্ডো.

by administrator
December 10, 2024
0
41
বিশ্বসেরা একাদশ থেকে বাদ মেসি এবং রোনাল্ডো.

এ বছরের বিশ্বের সেরা একাদশে জায়গা হলোনা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর । প্রথমজন বিশ্বকাপ জয়ী অধিনায়ক দ্বিতীয় জন বিশ্ব...

Read more

২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তরুণদের উপর ভরসা ভারতীয় দলের

by administrator
December 6, 2024
0
33
২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তরুণদের উপর ভরসা ভারতীয় দলের

আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ই মার্চ পর্যন্ত পাকিস্তান আয়োজন করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ৫০ ওভারের টুর্নামেন্টের শেষ বার হয়েছিল...

Read more

by administrator
December 6, 2024
0
177

বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি ছিলেন তিনি স্যার ডন ব্র্যাডম্যান এবার তাঁর টুপি নিলামে উঠল। অনেকেরই হয়তো মনে নেই ১৯৪৭-৪৮ সালে স্বাধীন...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি