• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সবদিক থেকে আওয়ামী লীগ ফেরানোর চাপ আসছে, যে কোনও সময় নতীস্বীকার করতে পারেন ইউনূস!

সবদিক থেকে আওয়ামী লীগ ফেরানোর চাপ আসছে, যে কোনও সময় নতীস্বীকার করতে পারেন ইউনূস!

Raja Majumder by Raja Majumder
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
5
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়েছিল। অর্থাৎ, আওয়ামী লীগ যাতে আসন্ন জাতীয় নির্বাচনে কোনও ভাবেই অংশগ্রহণ করতে না পারে তার ব্যবস্থা করতে তৎপর ইউনূসের সরকার। এই মুহূর্তে একটি মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, আরও দুটি মামলায় তাঁর যথাক্রমে ২১ ও ৭ বছরের কারাদণ্ড হয়েছে। অর্থাৎ হাসিনা দোষী সাব্যস্থ হয়েছেন। পাশাপাশি তাঁর দলের একাধিক নেতারও সাজা হয়েছে। ফলে ইউনূস সরকার সহজে আওয়ামী লীগের জন্য নির্বাচনের রাস্তা করে দেবে না, এটা বলাই বাহুল্য। কিন্তু যে ভাবে তাঁর এবং অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে, তাতে কতদিন তিনি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতির বাইরে রাথতে পারবেন সেটাই বড় প্রশ্ন।
সম্প্রতি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে দিল্লি গিয়েছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তার আগেই হাসিনার সাজা ঘোষণা হয়ে গিয়েছিল। ফলে মনে করা হচ্ছিল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরানোর ব্যাপারে ব্যাপক তদবির করবেন খলিলুর রহমান। কিন্তু উল্টোটাই হয়েছে বলে জানা গিয়েছে। ভারতই উল্টে বাংলাদেশকে একাধিক শর্ত চাপিয়ে দিয়েছে। যদিও খলিলুরের ভারত সফর নিয়ে মুখে কুলুপ এঁটেছে ইউনূসের সরকার। অন্যদিকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোহা উড়ে গিয়েছেন দিল্লির ধমক খাওয়ার পরই। সেখানে তিনি মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠক করে বিষয়টি সহজ করতে গিয়েছিলেন, কিন্তু সেখানেও তিনি চাপে পড়েছেন বলেই খবর। অন্যদিকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য প্রতিনিয়ত ইউনূস সরকারের উপর আন্তর্জাতিক চাপ বেড়ে চলেছে। সবমিলিয়ে সময়টা মোটেই ভালো যাচ্ছে না নোবেলজয়ী অর্থনীতিবিদের।
প্রথমে আসি জাতিসংঘের কথায়। ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছিলেন ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার সরকারের মানবতাবিরোধী অপরাধের তদন্ত করতে। তাঁরা রিপোর্টে জুলাই আন্দোলনে ১,৪০০ জন নিহত হওয়ার তথ্য রয়েছে। যদিও এতজনের মৃত্যুর খতিয়ান ইউনূস সরকার এখনও দিয়ে উঠতে পারেনি। তবে জাতিসংঘের রিপোর্টে অপরাধী ব্যক্তি এবং রাজনৈতিক দলকে আলাদা করা হয়েছিল। অর্থাৎ কেবলমাত্র আওয়ামী লীগের নামে বিচার নয়, ওই সময় সংগঠিক যাবতীয় অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার গ্রহণযোগ্য। পাশাপাশি জাতিসংঘ বলেছিল, একটি রাজনৈতিক দলকে অপরাধী ঘোষণা করা মানে তার রাজনৈতিক অধিকার ও গণতান্ত্রিক অস্তিত্বকে অস্বীকার করা, যা জাতিসংঘ সমর্থন করে না। কিন্তু আদতে দেখা গেল, মুহাম্মদ ইউনূস সরকার জাতিসংঘের আংশিক রিপোর্ট নিয়ে মাতামাতি করলো এবং আওয়ামী লীগ ও দলের নেতা-নেত্রীদের উপর রাজনৈতিক প্রতিহিংসাবশত কয়েকশো মামলা দায়ের করে একতরফা বিচার শুরু করে দিল। এটা নিয়ে এখন জাতিসংঘও অসন্তোষ প্রকাশ করছে।
বাংলাদেশে একটা ধারণা ছিল, মুহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নন, তিনি একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব। তাই তিনি বিশ্বনেতাদের কাছ থেকে বিশেষ অগ্রাধিকার পাবেন। কিন্তু একতরফা বিচারের মাধ্যমে ব্রিটিশ সাংসদ টিউলিপ সিদ্দিকের সাজা ঘোষণার পর ব্রিটেন সরকারও এবার চটেছে মুহাম্মদ ইউনূসের উপর। এমনকি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ইউনূসের প্রতি আগের সমর্থন থেকে দূরে সরে গেছেন। একাধিক ব্রিটিশ সাংসদ ও আইনজীবী আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে ফ্রান্স-সহ একাধিক দেশও মুহাম্মদ ইউনূসের প্রতি ক্ষুব্ধ ছিলেন। আওয়ামী লীগের নির্বাসন উঠিয়ে নিতে, আসন্ন নির্বাচনে শেখ হাসিনার দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া আর্জি জানিয়ে একের পর এক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউনূস সরকারের উপর চাপ বৃদ্ধি করছে। তাঁরা খোলা চিঠি দেওয়ার পাশাপাশি আরও চাপ বাড়াচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের বক্তব্য, যদি ‘বিচারাধীন’ হওয়ার যুক্তিতে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়, পশ্চিমাদের কাছে এর গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে হবে। আর তা কার্যত দিতে পারবে না ইউনূসের সরকার। এদিকে জানা যাচ্ছে, ভারত এবার অন্তর্বর্তী সরকারের উপর নজিরবিহীন চাপ বৃদ্ধি করতে চলেছে। হাসিনাকে আন্তর্জাতিক মিডিয়ার সামনে মুখ খোলার সুযোগ করে দেওয়াই নয়, জানা যাচ্ছে কূটনৈতিক মহলেও হাসিনার যোগাযোগের সুযোগ করে দিচ্ছে নয়া দিল্লি। যা ইউনূসের জন্য খুব একটা সুখকর নয়। রাজনৈতিক ও কূটনৈতিক মহলের মতে, যে কোনও সময় আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিতে পারেন মুহাম্মদ ইউনূস। চাপ বড় বালাই।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

সেনাপ্রধান বিশ্বাস ঘাতক হাসিনার পক্ষ্যে রায় সাধারণ মানুষের পাল্টা অভ্যুত্থানেই ফিরবে আঃলীগ

Next Post

ফেব্রুয়ারিতে হচ্ছে না বাংলাদেশের জাতীয় নির্বাচন! ইউনূসের ভাগ্য নির্বাচন হবে আগে

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
24
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
ফেব্রুয়ারিতে হচ্ছে না বাংলাদেশের জাতীয় নির্বাচন! ইউনূসের ভাগ্য নির্বাচন হবে আগে

ফেব্রুয়ারিতে হচ্ছে না বাংলাদেশের জাতীয় নির্বাচন! ইউনূসের ভাগ্য নির্বাচন হবে আগে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি