• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ফেব্রুয়ারিতে হচ্ছে না বাংলাদেশের জাতীয় নির্বাচন! ইউনূসের ভাগ্য নির্বাচন হবে আগে

ফেব্রুয়ারিতে হচ্ছে না বাংলাদেশের জাতীয় নির্বাচন! ইউনূসের ভাগ্য নির্বাচন হবে আগে

Raja Majumder by Raja Majumder
2 weeks ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
6
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

হাদির শুটাররা এখন কোথায়! তারা কি পাড়ি জমিয়েছে ভারতে? সব ধোঁয়াশা পরিষ্কার!

ইউনূসের বিরুদ্ধে মুখ খোলায় সাংবাদিক আনিস আলমগীর অভিনেত্রী শাওনের বিরুদ্ধে মামলা!

হাসিনা থেকে ভারত বিরোধী সুর ইনকিলাব মঞ্চের কে এই ওসমান হাদি?

মুহাম্মদ ইউনূস আগেই ঘোষণা করেছেন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মতো যদি নির্বাচন হয়, তাহলে হাতে আর মাত্র আড়াই মাস বাকি। ফলে এই মুহূর্তে গোটা বাংলাদেশের মানুষই কৌতুহলি দৃষ্টিতে তাকিয়ে আছেন, কবে ঘোষণা হবে নির্বাচনের নির্ঘণ্ট। কিন্তু আদৌ কি নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি মাসে? এই বিষয়ে তীব্র সন্দেহ তৈরি হয়েছে। কারণ, সাধারণত নির্বাচনের তহশীল ঘোষণা মাস দুই আগেই হয়ে যায়। তবে এবারের ব্যাপারটা আলাদা, তাই এই নির্বাচনের নির্ঘণ্ট বা দিনক্ষণ অনেক আগেই ঘোষণা হয়ে যাওয়ার কথা। কিন্তু না অন্তর্বর্তী সরকার, না জাতীয় নির্বাচন কমিশন এই বিষয়ে মুখ খুলছে না। অন্তত ২ ডিসেম্বরও নির্বাচনের বিষয়ে কোনও নির্দেশিকা আসেনি। অনেকগুলি ফ্যাক্টর নিয়ে আলোচনা করে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন, ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর এখন-তখন অবস্থা। এই আবহেই বাংলাদেশের এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আচমকাই দাবি করলেন, ‘খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার অবনতির কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে না। তবে যেহেতু তাঁকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে, এ জন্য বিএনপি চাইলে কমিশনের কাছে নির্বাচন কিছুদিন পিছিয়ে দেওয়ার আবেদন করতে পারে। এবি পার্টি আদতে জামাতের বি টিম হিসেবেই পরিচিত। তাঁদের একক ক্ষমতা কতটা সেটা নিয়ে সন্দেহ থাকলেও এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর বক্তব্যের গুরুত্ব আছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। কারণ বিএনপি আগেভাগেই খালেদা জিয়ার জন্য একটি-দুটি নয় কার্যত তিনটি আসন বরাদ্দ করে রেখেছে। বিএনপির তরফে জানানো হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ এবং ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও তখন তিনি এতটা অসুস্থ ছিলেন না। কিন্তু আশ্চর্যের বিষয় হল, বিএনপির চেয়ারপার্সন খালেদা অসুস্থ হওয়ায় নির্বাচন পিছিয়ে যেতে পারে বলে এবি পার্টি কেন দাবি করছে! যেখানে বিএনপি এখনও কিছু বলেনি।
বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, এবি পার্টি হল জামায়তে ইসলামী বাংলাদেশের ছায়া দল। তাঁরা রয়েছে কেবলমাত্র জামাতের ছায়া হয়েই। ফলে এবি পার্টির কোনও মন্তব্য আসলে জামাতেরই কথা। ওয়াকিবহাল মহলের মতে, জামাত এখনও বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় না। এটা জামাত বহুবার হাবে ভাবে বা প্রকাশ্যেই বলেছে। ওয়াকিবহাল মহলের দাবি, এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কার্যত জামাতের অঙ্গুলিহেলনেই চলছে। ফলে তাঁরা কোনও ভাবেই চাইবে না তাঁদের দখলদারি সরকার সরে যাক। যদিও জামাত বাংলাদেশে নিজেদের রাজনৈতিক জমি অনেকটাই পুনরুদ্ধার করেছে, কিন্তু এথনও অনেকটা পথ তাঁদের যেতে হবে। এই পরিস্থিতিতে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য কোনও সুযোগই হারাতে নারাজ জামাত বা তাঁদের সহযোগী সংগঠনগুলি।
বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা এখনও মনে করছেন, লন্ডনে তারেক রহমানের সাথে মুহাম্মদ ইউনূসের বৈঠক ছিল আসলে একটা পাতা ফাঁদ। যাতে পা দিয়েছেন তারেক রহমান। এখন শত ইচ্ছা থাকলেও তিনি দেশে ফিরতে পারছেন না। তাঁর মা তথা বিএনপির সর্বোচ্চ নেত্রী খালেদা জিয়া মরণাপন্ন হলেও ছেলে হিসেবে তারেক বাংলাদেশে পা রাখতে ভয় পাচ্ছেন। নেপথ্যে আসল কারণটা কি সেটা অনেকেই জানেন। জামাতপন্থী সেনা আধিকারিক এবং জামাতের শীর্ষ নেতৃত্বই তারেকের দেশে না ফেরার কারণ। অপরদিকে, মুহাম্মদ ইউনূসের প্রতিও দেশে ও বিদেশে একটা অনাস্থা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রও কার্যত ইউনূসের মাথার উপর থেকে হাত তুলে নিয়েছেন। দোহায় খলিলুর রহমানের সাথে মার্কিন ও ভারতের উচ্চ পর্যায়ের বৈঠকে অনেকগুলি সিদ্ধান্ত হয়েছে বলেই কেউ কেউ দাবি করছেন। যা মোটেই মুহাম্মদ ইউনূসের জন্য সুখকর নয়। ফলে আসন্ন নির্বাচন আদৌ ইউনূসের সরকারের নেতৃত্বে হবে কি না, সেটাই এখন দেখার। এমনও হতে পারে নির্বাচন আরও কিছুটা পিছল, আর সেটা হল একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই নির্বাচনে আওয়ামী লীগও অংশগ্রহণ করবে। ফলে তখন বিএনপি ও জামাতের পরিস্থিতি অনেকটাই খারাপ হবে সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে পরিস্থিতি যা ইঙ্গিত করছে, তা হল আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে না। যেটা হবে সেটা হল ইউনূসের পতন।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

সবদিক থেকে আওয়ামী লীগ ফেরানোর চাপ আসছে, যে কোনও সময় নতীস্বীকার করতে পারেন ইউনূস!

Next Post

ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে ইউনূস তলে তলে ঘুঁটি সাজাচ্ছেন জেনারেল ওয়াকার!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

হাদির শুটাররা এখন কোথায়! তারা কি পাড়ি জমিয়েছে ভারতে? সব ধোঁয়াশা পরিষ্কার!

by Rupendu Das
December 16, 2025
0
2
হাদির শুটাররা এখন কোথায়! তারা কি পাড়ি জমিয়েছে ভারতে? সব ধোঁয়াশা পরিষ্কার!

প্রকাশ্যে গুলি। একবার নয়, একাধিকবার। বলা হচ্ছে গুলি মাথার এফোঁড় ওফোঁড় করে বেরিয়ে গিয়েছে। যারা গুলি চালিয়েছে, তারা এসেছিল বাইকের...

Read more

ইউনূসের বিরুদ্ধে মুখ খোলায় সাংবাদিক আনিস আলমগীর অভিনেত্রী শাওনের বিরুদ্ধে মামলা!

by Rupendu Das
December 16, 2025
0
3
ইউনূসের বিরুদ্ধে মুখ খোলায় সাংবাদিক আনিস আলমগীর অভিনেত্রী শাওনের বিরুদ্ধে মামলা!

দায়িত্বের সঙ্গে তিনি গণতন্ত্রকে কবরে পাঠিয়েছিলেন। জনগণের শাসন শুধুমাত্র খাতা-কলমে সীমাবদ্ধ ছিল। এবার সেই খাতা আর কলমটি কেড়ে নিলেন শান্তির...

Read more

হাসিনা থেকে ভারত বিরোধী সুর ইনকিলাব মঞ্চের কে এই ওসমান হাদি?

by Rupendu Das
December 16, 2025
0
3
হাসিনা থেকে ভারত বিরোধী সুর ইনকিলাব মঞ্চের কে এই ওসমান হাদি?

দিনের আলোয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর গুলি। আর ওই গুলি তাঁর মাইলেজ আরও বহুগুন বাড়িয়ে দিল। মিডিয়ার সব...

Read more

‘ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করব…’ একযোগে হুঙ্কার হাসনাত-মাহফুজের

by Raja Majumder
December 16, 2025
0
1
‘ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করব…’  একযোগে হুঙ্কার হাসনাত-মাহফুজের

সোমবার ঢাকার শহীদ মিনারে একটি সমাবেশের আয়োজন করেছিল এনসিপি। সেথানে উপস্থিত একাধিক নেতার মধ্যে ছিলেন এনসিপি-র দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত...

Read more

হাদির জন্য কুমিরের কান্না হাসনাতের দিশাহীন রাজনীতি বাংলাদেশে

by Susanta Khan
December 16, 2025
0
1
হাদির জন্য কুমিরের কান্না হাসনাতের দিশাহীন রাজনীতি বাংলাদেশে

বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলির অবস্থা এমন হয়েছে যে পুরো বাংলাদেশটাই সাপের ব্যঙ গেলার মত অবস্থা। জনপ্রিয় হওয়ার জন্য ভারত বিরোধীতা...

Read more

ভেঙে টুকরো টুকরো হবে  ভারতের সেভেন সিস্টার্স! সরাসরি হাসনাত আব্দুল্লাহর হুমকি

by Rani Chakraborty
December 16, 2025
0
1
ভেঙে টুকরো টুকরো হবে  ভারতের সেভেন সিস্টার্স! সরাসরি হাসনাত আব্দুল্লাহর হুমকি

নানান ধরণের কথা বলে বহুবার সমালোচিত হয়েছেন হাসনাত আব্দুল্লা। আবারও আলোচনার কেন্দ্র বিন্দুতে হাসনাত। এবার তার মুখে শোনা গেল ভারতের...

Read more

হাসিনাকে দেশে ফেরাবে সেনাপ্রধান! দোলাচলে জেনারেল ওয়াকার

by Rani Chakraborty
December 16, 2025
0
4
হাসিনাকে দেশে ফেরাবে সেনাপ্রধান! দোলাচলে জেনারেল ওয়াকার

মানুষের মনে বহু চর্চিত একটাই প্রশ্ন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা দুঁদে রাজনীতিবিদ শেখ হাসিনা কি দেশে ফিরবেন এক কোথায় উত্তর...

Read more

‘ভারতের সেভেন সিস্টার্স টুকরো টুকরো হবে”! ইউনূস আশ্রয়ে হুমকিতে পারদর্শী হাসনাত

by Partha Hazra
December 16, 2025
0
2
‘ভারতের সেভেন সিস্টার্স টুকরো টুকরো হবে”! ইউনূস আশ্রয়ে হুমকিতে পারদর্শী হাসনাত

২০২৪ বাংলাদেশের পালা বদলের পর পদ্মা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় প্রধান উপদেষ্টা ইউনূস। বরাবরই তিনি ভারত...

Read more

বাংলাদেশের ডন দাউদ কে এই ফয়সাল মাসুদ করিম?

by Sumana Sarkar
December 16, 2025
0
1
বাংলাদেশের ডন দাউদ কে এই ফয়সাল মাসুদ করিম?

বাংলাদেশের ডন দাউদ। হাদি-কাণ্ডে নাম উঠে এসেছে ফয়সাল মাসুদ করিমের। জানেন কে এই দাউদ খান? এক সময় করতেন ছাত্রলীগ। এখন...

Read more

ঢাকার খবরে স্তব্ধ বাংলাদেশ মুক্তিযোদ্ধার জামায়াত শিবিরে যোগদান! মাথায় হাত বিএনপি’র

by Sumana Sarkar
December 16, 2025
0
6
ঢাকার খবরে স্তব্ধ বাংলাদেশ মুক্তিযোদ্ধার জামায়াত শিবিরে যোগদান! মাথায় হাত বিএনপি’র

ঢাকার খবরে স্তব্ধ বাংলাদেশ। মুক্তিযোদ্ধার জামায়াত শিবিরে যোগদান! ২০২৪-এর ৫ই অগাস্টের পর থেকে বাংলাদেশ যে অশান্ত হয়ে উঠেছে, সেটা আর...

Read more
Next Post
ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে ইউনূস তলে তলে ঘুঁটি সাজাচ্ছেন জেনারেল ওয়াকার!

ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে ইউনূস তলে তলে ঘুঁটি সাজাচ্ছেন জেনারেল ওয়াকার!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি