• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সর্বোচ্চ সতর্কতায় বাংলাদেশের সেনাপ্রধান! এবার হুঁশিয়ারি মুহাম্মদ ইউনূসকে?

সর্বোচ্চ সতর্কতায় বাংলাদেশের সেনাপ্রধান! এবার হুঁশিয়ারি মুহাম্মদ ইউনূসকে?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
56
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

গত সাত মার্চ ভোর রাতে মধ্য আফ্রিকা সফর শেষে বাংলাদেশে ফিরেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। কিন্তু তাঁর ফেরাটা ছিল অপ্রত্যাশিত। কারণ, তাঁর মধ্য আফ্রিকা থেকে ফেরার কথা ছিল সাত মার্চ বিকেলের পর। কিন্তু তিনি তড়িঘড়ি সফরসূচি কাঁটছাঁট করে সময়ের অনেকটা আগেই ঢাকা ফেরেন। এমনকি তিনি সোজা পথে না এসে, অনেকটা ঘুরপথে ঢাকায় আসেন। ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর বিমান অবতরণ করেনি, বরং সেনা নিয়ন্ত্রিত তেজগাঁও বিমানবন্দরে তাঁর বিমান নামে। এই খবর ভারতীয় সংবাদমাধ্যমে প্রচার করা হলেও বাংলাদেশের সংবাদমাধ্যমগুলি কিছুই জানায়নি।

অপরদিকে বিভিন্ন সূত্রে মারফত পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর অন্দরে একটা বিদ্রোহের আঁচ করেই সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান অতি সতর্কতা অবলম্বন করে জরুরিকালীন তৎপরতায় ঢাকায় ফেরেন। তারপর তিনি কয়েকটি কড়া পদক্ষেপ নেন। জানা যাচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশ সেনার অন্দরে জেগে ওঠা বিদ্রোহের আঁচ তিনি নিভিয়ে ফেলেছেন। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, অথবা পুরোদস্তর নজরবন্দি করা হয়েছে প্রায় ১২ জন সেনাকর্তাকে। যারা বাংলাদেশ সেনার অভ্যন্তরে পাকিস্তান বা জামাতের প্রভাব বিস্তারে সাহায্য করছিল। ভারতীয় সংবাদমাধ্যম প্রথমেই এই খবর দিতে শুরু করলেও বাংলাদেশের সংবাদ মাধ্যম তেমন কিছু বলেনি। এমনকি বাংলাদেশের ইউটিউবাররাও এই খবরের সত্যতা স্বীকার করেননি। কিন্ত দিন কয়েক যেতেই বাংলাদেশের অভ্যন্তরেও জোরালো হচ্ছে গুঞ্জন। সেনাপ্রধান ওয়াকার উজ জামান যে বড় কোনও পদক্ষেপ নিয়েছেন, তিনি যে বিদ্রোহী সেনাকর্তাদের গ্রেফতার করেছেন এমন তথ্যও স্বীকার করতে শুরু করেছেন বাংলাদেশের ইউটিউবাররা।

দাবি করা হচ্ছে, ইতিমধ্যেই ১২ জন উচ্চপদস্থ সেনাকর্তাকে নজরবন্দি বা গৃহবন্দি করা হয়েছে। আরও ২৯ জন সেনাপ্রধানের টার্গেটে রয়েছেন বলেও দাবি করছেন বাংলাদেশের কয়েকজন সাংবাদিক। যাদের মধ্যে উল্লেখযোগ্য হল, লেফটান্যান্ট জেনারেল কামরুল হাসান এবং লেফটান্যান্ট জেনারেল ফইজুর রহমান। যারা বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে জামাত বা পাকিস্তানপন্থী হিসেবে স্বীকৃত। পাশাপাশি বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াও ইতিমধ্যে নজরবন্দি হয়েছেন। লেফটান্যান্ট কর্নেল হাসিনুর রহমানও নজরবন্দিতে রয়েছেন। এও জানানো হচ্ছে, গাজীপুরের অস্ত্র কারখানায় ক্ষেপণাস্ত্র তৈরির জন্য পাকিস্তানের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেটাও স্থগিত করেছেন জেনারেল ওয়াকার উজ জামান।

এই চুক্তির ব্যাপারে সবচেয়ে বেশি সচেষ্ট হয়েছিলেন লেফটান্যান্ট জেনারেল ফইজুর রহমান। তাঁরই মধ্যস্থতায় পাক সেনা কর্তা এবং আইএসআই কর্তারা গাজীপুর অস্ত্র কারখানা পরিদর্শন করেছিলেন বলে জানা যাচ্ছে। বাংলাদেশের সাভার ও মীরপুরে যে সেনাক্যাম্প রয়েছে, সেগুলির নিয়ন্ত্রণে ছিল লেফটান্যান্ট জেনারেল ফইজুর রহমানের। এখন সেগুলির নিয়ন্ত্রণ নিয়েছেন জেনারেল ওয়াকার উজ জামান। আরও জানা যাচ্ছে, মেজর পদমর্যাদার কয়েকজন আধিকারিক যারা এই মুহূর্তে বিদেশে কর্মরত রয়েছেন, তাঁরাও এই ষড়যন্ত্রে সামিল আছেন। জেনারেল ওয়াকার উজ জামান তাঁদেরও গ্রেফতার বা নজরবন্দি করার চেষ্টায় আছেন। ফলে বলাই যায়, যা রটে তার কিছুটা হলেও ঘটে। অর্থাৎ, বাংলাদেশের সেনাপ্রধান এই মুহূর্তে সেনাবাহিনীর সমস্ত কর্তৃত্ব নিজের হাতে নিয়ে নিয়েছেন। এবং আগামী কয়েকদিনের মধ্যেই আমরা তার ঝলক দেখতে শুরু করব।

বাংলাদেশে কিছু একটা যে হচ্ছে তার প্রমান আরও আছে। যেমন সম্প্রতি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলম একটা ফেসবুক পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, “গণ-অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম-যুদ্ধ চালাচ্ছে”। সেই দীর্ঘ পোস্টে তিনি এক জায়গায় লেখেন, “সরকার যুদ্ধ লড়ছে গণ-অভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী দেশি- বিদেশী জোটের বিরুদ্ধে। কিন্তু স্বার্থান্বেষী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে নস্যাত করতে উঠে পড়ে লেগেছে। সফল ও হচ্ছে। সেনাবাহিনী, রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখী না করাই আমাদের জন্য আখেরে ভালো হবে”।  স্বভাবতই প্রশ্ন উঠছে, তিনি কোন যুদ্ধের ইঙ্গিত করলেন? তিনি নিজেই ইঙ্গিত দিচ্ছেন, “আমাদের মনে রাখতে হবে, দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। একটা কন্ট্রোল রুম থেকে সে যুদ্ধের প্রতি সপ্তাহ ও দিনের কর্মসূচি চালু করা হয় ও মনিটর করা হয়। আমাদের সে যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে হবে”।

মাহফুজ আলম, যাকে বাংলাদেশের গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে চিহ্নিত করেছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। যাকে তদারকি সরকারের উপদেষ্টা পদে এনেও দীর্ঘদিন কোনও নির্দিষ্ট দফতর দেওয়া হয়নি। সেই মাহফুজ যে যথেষ্টই প্রভাবশালী এবং কুচক্রী সেটা বলে দেওয়ার প্রয়োজন নেই। ফলে তিনি এরকম ফেসবুক পোস্ট এমনি এমনি দেননি। ফলে ধরেই নিতে হবে তিনি বা তাঁর তদারকি সরকার কিছু একটা আঁচ করেছে। বিশেষ করে যখন তিনি বলছেন, “আমাদের মনে রাখতে হবে, দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে”। অর্থাৎ তাঁর ইঙ্গিতে একদিকে রয়েছে স্পষ্টতই ভারত ও আওয়ামী লীগ। অন্যদিকে দেশের মধ্যেও কেউ কেউ আছেন। সেটা সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান নয় তো? কারণ গত ২৫ ফেব্রুয়ারি সেনাপ্রধানই যে যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন, সেই যুদ্ধের কথাই এবার বলছেন মাহফুজ। কিন্তু সেনাপ্রধান দেশের অরাজক পরিস্থিতির জন্য সরাসরি দায়ী করেছিলেন বাংলাদেশের রাজনীতিবিদদের। যা কোনও ভাবেই মেনে নিতে পারেননি মুহাম্মদ ইউনূস এবং মাহফুজরা। সেনাপ্রধান যে শুধু মুখে বলেই থেমে যাননি, সেটাও এখন পরিস্কার। আর বিদেশ থেকে বলতে মাহফুজ ভারতের মদত বা উস্কানি বলতে চেয়েছেন সেটাও পরিস্কার। ফলে দুয়ে-দুয়ে চার করে নিতে অসুবিধা কোথায়?

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH ARMYBANGLADESH ARMY CHIEFBANGLADESH CRISIS
Previous Post

গ্রেপ্তার ফয়জুর রহমান, এবার ইউনূসকে গ্রেপ্তারের টার্গেট সেনাপ্রধানের?

Next Post

গোটা ট্রেন হাইজ্যাক! বাংলাদেশকে ফের “পূর্ব পাকিস্তান” বানাতে চাওয়া পাকিস্তান নিজেই ভেঙে দু-টুকরো হচ্ছে?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
0
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
9
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
5
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more

বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

by Rupendu Das
March 30, 2026
0
15
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

হাসিনা দিল্লিতে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তাঁর দলের কর্মীসমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনও...

Read more

গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

by Rupendu Das
March 30, 2026
0
13
গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

জুলাই সনদের ভূত এখন তাড়া করে বেডা়চ্ছে এনসিপি ও জামায়াতকে। আগে এই জুলাই সনদ তাদের তাড়া করত রাস্তায়। এবার সেখান...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি