• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইসকনকে চরম হুঁশিয়ারি বাংলাদেশে, নালিশ মোদি ও ট্রাম্পকে

ইসকনকে চরম হুঁশিয়ারি বাংলাদেশে, নালিশ মোদি ও ট্রাম্পকে

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গত ৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বাংলাদেশে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে বসবাসকারী সনাতন ধর্মাবলম্বীরা ক্রমাগত আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতনীদের বাড়িঘর, উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠছে। প্রসঙ্গত, বাংলাদেশে সনাতন হিন্দু, বৌদ্ধ ধর্মাবলম্বীরা সংখ্যালঘু। তাঁদের উপর এই হামলার ঘটনার তাই বারবার নিন্দা করে আসছে ভারত। এমনকি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের বর্তমান তদারকি সরকার এই বিষয়ে কার্যত নিরব দর্শকের ভূমিকা পালন করে আসছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশকে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় বারংবার ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।

ADVERTISEMENT

তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মাঝে একাধিক বার আশ্বাস দিলেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু সনাতনী হিন্দুদের একাধিক সংগঠন রাস্তায় নেমেছে। এরপরই আসল মুখোশ বেরিয়ে পড়ে বাংলাদেশের কট্টরপন্থী মুসলিম সংগঠনগুলির। রীতিমতো প্রকাশ্য সভা করে তাঁরা হুমকি দিচ্ছেন। সম্প্রতি কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার মধ্যে একটি ভিডিও নিজের এক্স হ্যন্ডলে পোস্ট করেছেন ইসকনের পূর্বাঞ্চলীয় মুখপাত্র রাধারমণ দাস মহারাজ। তিনি ওই ভিডিও পোস্ট করে ট্যাগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার সদ্য নিযুক্ত গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডকে। ওই পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন,  ‘মহম্মদ ইউনুসের সরকারকে বাংলাদেশি মুসলিমরা আল্টিমেটাম দিয়েছে যে ইসকনকে নিষিদ্ধ না করা হলে ভক্তদের ধরে ধরে খুন করতে শুরু করবে তারা।

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

SOS to dear @pmoindia @narendramodi ji & @TulsiGabbard,

Bangladeshi Muslims have given ultimatum to Md. Yunnus to ban ISKCON or they will start catching & brutally killing ISKCON devotees. The exact translation is: “We demand that government ban’s ISKCON. If ISKCON is not banned… pic.twitter.com/g0NOKzzF0i

— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) November 15, 2024

বাংলাদেশী সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যাচ্ছে, সম্প্রতি ঢাকা উলেমা ঐক্য পরিষদ ইসকনের বিরুদ্ধে মানববন্ধনের ডাক দিয়েছিল। সেখানেই ভাষণ দেওয়ার সময় এক বাংলাদেশি মৌলবাদী নেতা বলেন, ইসকনকে যদি বাংলাদেশে নিষিদ্ধ না করা হয়, তাহলে দেশের রাস্তা ঘাটে হত্যাযজ্ঞ পরিচালিত হবে। এরকম চরম হুমকি পাওয়ার পরই ইসকনের মুখপাত্র রাধারমণ দাস সরাসরি সেই ভিডিও ট্যাগ করে ভারতের প্রধানমন্ত্রী, মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট এবং হবু মার্কিন গোয়েন্দা প্রধানের কাছে সাহায্য চেয়েছেন। উল্লেখ্য, হবু মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ইসকনের সদস্য। ফলে খুব শীঘ্রই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমেরিকা এবং ভারত কোনও কড়া পদক্ষেপ নেবে বলেই আশা প্রকাশ করছে ইসকন কর্তৃপক্ষ।

এই ঘটনার পরই বাংবাদেশে অবস্থিত সংখ্যালঘু হিন্দু সংগঠনগুলির যৌথ মঞ্চ বাংলাদেশ সম্মিলিত সনাতন পরিষদ ঢাকাতে এক সাংবাদিক সম্মেলন করে। সেখানে সংগঠনটির নেতারা দাবি করেন, ধর্মীয় প্রতিষ্ঠান আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে বা ইসকন-কে নিষিদ্ধ করার কথা বলে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চলছে। কিছু ব্যক্তি এই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করছেন। তাঁদের আরও দাবি, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে ঢালাওভাবে সনাতন ধর্মাবলম্বীদের আওয়ামী লিগের সদস্য পরিচয় দেওয়ার চেষ্টা হচ্ছে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHISCONPM MODI
Previous Post

ট্যাব দুর্নীতির অভিযুক্তদের গুলি করার নিদান তৃণমূল সংসদের

Next Post

তলানিতে সম্পর্ক! কলকাতা বইমেলায় অনিশ্চিত বাংলাদেশ

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
21
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি