বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস দেশের ক্ষমতা হাতে নেওয়ার পর একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে
বাংলাদেশে জারি নতুন নোট। নতুন নকশার ছয়টি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাঙ্ক। নোটগুলোর মধ্যে রয়েছে ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকার নোট। এবং ৫ টাকা ও ২ টাকার নোট জারি করা হয়েছে। এই সমস্ত নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটি নোটেই রয়েছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর। তবে কোনও নোটেই নেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি। তবে অনেকেই বলছেন, এটা খুব স্বাভাবিক একটি বিষয়। বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতিকে মুছে ফেলার জন্য সমস্ত ধরনের উদ্দ্যেগ নিয়েছে এই সরকার। তবে সবথেকে বেশি বিতর্ক ছড়িয়েছে ২০০ টাকার নোট নিয়ে। নতুন ২০০ টাকার ব্যাঙ্ক নোটের নকশা। তাতে এক পিঠে বাংলাদেশের একটি ম্যাপ ছাপা হয়েছে, যা মোটেই বর্তমান বাংলাদেশের ম্যাপ নয়। সেখানে রংপুর, সিলেট, চট্টগ্রাম রয়েছে ঠিকই। তারমধ্যে ওই দেশের কিছু অংশকে ভারতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে, ওই ম্যাপে যুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটা রাজ্য বা সেভেন সিস্টার্সকে। এছাড়াও আসল বাংলাদেশের ম্যাপ রংপুর অনেকটা বড় অংশ জুড়ে রয়েছে। কিন্তু নোটে দেখানো হয়েছে ছোট করে। এমনকি সিলেট ও চট্টগ্রামের ক্ষেত্রেও একই বিষয়। ম্যাপ অনুযায়ী সিলেটের উপরে রয়েছে ভারতের মেঘালয় এবং নিচ অংশে রয়েছে ভারতের ত্রিপুরা। তবে কি বাংলাদেশই নিজেদের কিছু অংশ ম্যাপের মাধ্যমে ভারতে ঢুকিয়ে দিল? অন্যদিকে ৫০০ টাকার নোটে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি। বাগেরহাটের ৬০ গম্বুজের ছবি রয়েছে। ১০ টাকার নোটে রয়েছে ঢাকার বায়তুল মোকারমের মসজিদের ছবি। এছাড়াও ৫ টাকা ও ২ টাকার নোট জারি হয়েছে। কিন্তু কোনও নোটেই নেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি।
এদিকে বারে বারে বাংলাদেশের অচল অবস্থার মধ্যে উঠে এসেছে চিকেন নেকের কথা। আর এই নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ঠিক কি বলেছিলেন, শুনুন
এই বিষয় নিয়ে এর আগেও তিনি মুখ খুলে ছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশের নিজের অবস্থাটা চিন্তা করা উচিত। আমাদের একটা চিকেন নেক রয়েছে। ওদের কিন্তু দুটো রয়েছে। তবে যে বিষয়টি সামনে এসেছে, তাতে এদিকে বলাই যায়, নিজেদের ম্যাপের কিছুটা অংশ ভারতের মধ্যে ঢুকিয়ে দিল বাংলাদেশ।












Discussion about this post