• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মিয়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তানের পর এবার বাংলাদেশ

মিয়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তানের পর এবার বাংলাদেশ

Raja Majumder by Raja Majumder
2 years ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
47
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বিগত দুই বছরে ভারতের তিন প্রতিবেশী দেশে গণঅভ্যুত্থানের ঘটনা ঘটেছিল। এবার চতুর্থ দেশ হিসেবে বাংলাদেশও সেই তালিকায় নাম লেখালো। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাপে পড়ে পদত্যাগ করলেন এবং সেনা কপ্টারে চেপে দেশ ছাড়লেন। বাংলাদেশের ক্ষমতা এখন সেনাবাহিনীর হাতে। অবশ্য সেনাপ্রধান জানিয়েছেন, খুব শীঘ্রই বিএনপি, জামায়েত ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টির মতো বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করে তদারকি সরকার গঠন করা হবে। এই বক্তব্য থেকে পরিস্কার, বাংলাদেশে আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনাকে হঠানোর পরিকল্পনাটি বেশ দীর্ঘমেয়াদী।

 

২০২২ সালের জুলাই মাসে এক গণবিক্ষোভ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্ষেকে উৎক্ষাৎ করেছিল। রাষ্ট্রপতি ভবনের দখল নিয়েছিল জনগণ। দেশ ছেড়েছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। অবশ্য সেই সময় শ্রীলঙ্কা এক ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিল। ব্ল্যাকআউট, তীব্র খাদ্য সংকট, জ্বালানীর ঘাটতি, মুদ্রাস্ফিতির মতো সমস্যা শ্রীলঙ্কার জনগণকে বাধ্য করেছিল গণভ্যুত্থানে যেতে।

 

২০২২ সালের এপ্রিল মাসে পাকিস্তানেও ইমরান খান সরকারের পতন হয়েছিল প্রায় একই কারণে এবং একইভাবে। অনাস্থা ভোটে হারতে হয়েছিল পাকিস্তানের তৎকালীন ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসানের নেতা প্রধানমন্ত্রী ইমরান খানকে। রাতারাতি নির্বাচিত সরকার পড়ে যায় তিনমাসের মধ্যে শেহবাজ খানের নেতৃত্বে জোট সরকার গঠিত হয়। এরপর ২০২৩ সালের মে মাসে পাকিস্তানের বিভিন্ন শহরে হয় গণবিক্ষোভ। হামলা হয়েছিল সেনা এবং আইএসআই সদর দফতরেও।

 

২০২১ সালে অভ্যুত্থান হয় মিয়ানমারেও। সেই সময় মিয়ানমারের রাষ্ট্রপতি ছিলেন অং সান সু চি। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থান ঘটায়। মিয়ানমার সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং ক্ষমতাসীন দলের প্রধান এবং অন্যান্যদের গ্রেফতার করেন। যা ভারতের পড়শি দেশটিতে গণভ্যুত্থানের পরিস্থিতি তৈরি করে। শুরু হয়েছিল এক নির্মম গৃহযুদ্ধ। এবার প্রায় একই কায়দায় বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচিত সরকারকে অপসারণে মদত দিল। তবে বাংলাদেশের প্রেক্ষাপট আলাদা।

 

বিগত একমাস ধরে বাংলাদেশের ছাত্রছাত্রীরা আন্দোলন চালাচ্ছিলেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের ডাক দিয়ে। চলতি বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহেই উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। রাস্তায় নামে লাখ লাখ ছাত্র-ছাত্রী। জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। মৃত্যু হয় প্রায় ৩০০-র অধিক। সেই আন্দোলন সুপ্রিম কোর্টের এক রায়ের পর স্থিমিত হয়ে আসছিল। কিন্তু আচকাই ছাত্ররা হাসিনা সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করে। যার তীব্রতা অল্প কয়েকদিনের মধ্যেই ভয়ানক আকার ধারণ করে। অহিংস আন্দলোন সহিংস হয়ে যায়। রবিবারই বাংলাদেশে বিভিন্ন সংঘর্ষে ১০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর আসে। আর সোমবারই হাসিনা সরকারের পতন হল। এই ধরণের ঘটনা একদিনে হয় না বলেই মনে করেন বিশেষজ্ঞমহল। কোটা আন্দোলনের সময় ছিল ৯ দফা দাবি। কিন্তু আন্দোলনকারীদের মাত্র এক দফা দাবি ছিল, সেটা হল হাসিনা সরকারের পতন। ফলে বোঝাই যাচ্ছে, আওয়ামী লিগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর তীব্র ক্ষোভ এই আন্দোলনকে বারুদে পরিনত করতে সাহায্য করেছে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Tags: BANGLADESHBANGLADESH PROTESTsaikh hasina
Previous Post

Bangladesh Issue: বাংলাদেশে গণঅভ্যুত্থান, পদত্যাগ করে দেশ ছাড়লেন হাসিনা

Next Post

দেশছাড়া  হাসিনা, কী বলছেন বাংলাদেশীরা?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
1
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
1
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
2
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
3
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি