• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মালয়েশিয়ায় ধৃত বাংলাদেশি আইএস জঙ্গিদের অস্বীকার ঢাকার! নিজেদের বিপদ ডেকে আনছেন ইউনূস?

মালয়েশিয়ায় ধৃত বাংলাদেশি আইএস জঙ্গিদের অস্বীকার ঢাকার! নিজেদের বিপদ ডেকে আনছেন ইউনূস?

Raja Majumder by Raja Majumder
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
46
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

বাংলাদেশ কী ক্রমশ জঙ্গিরাষ্ট্রে পরিণত হচ্ছে? আন্তর্জাতিক মঞ্চে এই প্রশ্ন ইতিমধ্যেই ঘোরাফেরা করতে শুরু করেছে। কারণ, সম্প্রতি জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। এখানেই শেষ নয়, ক্রমাগত সাংবাদিক সম্মেলন করে মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ ইসমাইল বিভিন্ন তথ্য দিয়ে চলেছেন ধৃত বাংলাদেশিদের সম্পর্কে। অবশ্য তা নিয়ে নতুন বাংলাদেশের অন্তরবর্তী সরকারের কোনও তাপ উত্তাপ নেই। বরং সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন, বাংলাদেশে কোনও জঙ্গি নাই। ফলে বোঝাই যাচ্ছে, দায় অস্বীকার করে মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার জঙ্গি সংশর্ব লুকোতে চাইছে।

গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর বাংলাদেশের ক্ষমতায় বসেন মুহাম্মদ ইউনূস। যে গণ অভ্যেউত্থানের জেরে বাংলাদেশে পালাবদল হয়েছে, সেটা যে স্বতঃস্ফূর্ত নয়, সেটাও এখন স্পষ্ট। বিদেশী রাষ্ট্রের আর্থিক সাহায্য এবং মদতে এই অভ্যাউত্থান সৃষ্টি করা হয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর উদ্দেশ্যে। মার্কিন ডিপ স্টেট, ইউরোপীয়ো কয়েকটি দেশ এবং পাকিস্তানের আইএসআই এই পালাবদলের নেপথ্যে রয়েছে। যারা এখনও কিছু স্বার্থের জন্য বাংলাদেশকে অশান্ত রাখতে চায়। মুহাম্মদ ইউনূস তাঁদেরই হাতের পুলুল মাত্র। ফলে তিনি ক্ষমতায় এসেই বাংলাদেশের জেল থেকে শতাধিক শীর্ষ জঙ্গি নেতাকে ছেড়ে দিয়েছিলেন। পাশাপাশি গত বছর জুলাই-আগস্টে বাংলাদেশে ব্যপক অরাজকতা এবং বিশৃঙ্খলার সুযোগ নিয়ে একাধিক জেল ভেঙে পালিয়েছিল প্রায় ৭০০ জনের বেশি ভয়ানক অপরাধী। পলাতকদের মধ্যে ৮০ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ৭৮ জন জঙ্গি রয়েছে। তাঁরা এখনও ধরা-ছোঁয়ার বাইরে। এছাড়া, শেখ হাসিনা সরকারের পতনের দিন দায়িত্বরত স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ সদস্যরা নির্দিষ্ট ভল্টে তাঁদের অস্ত্র জমা রেখে গণভবন ছেড়ে চলে যান। পরে অভ্যুত্থানকারীরা গণভবনে ঢুকে ব্যাপক লুটপাটের সময় ওই ভল্টে রাখা ৩২টি অত্যাধুনিক অস্ত্রও লুট করে নিয়ে যায়। যার সন্ধান এখনও পাওয়া যায়নি। বাংলাদেশ পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, ওই সময় বিভিন্ন থানা, কারাগার ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৫ হাজার ৮২৯টি অস্ত্র এবং ৬ লক্ষ ৬ হাজার ৭৪২টি তাজা কার্তুজ লুট হয়৷ এর মধ্যে ১ হাজার ৫৪৬টি আগ্নেয়াস্ত্র, ২ লক্ষ ৬২ হাজার গোলাবারুদ আজও উদ্ধার করা যায়নি।
বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, মুহাম্মদ ইউনূস সরকারই জঙ্গি ও জিহাদিদের দ্বারাই ক্ষমতায় এসেছে, তাই শীর্ষ জঙ্গিনেতাদের জেল থেখে ছেড়ে দিতে সরকার বাধ্য হয়েছে। সেই কারণেই ইউনূস সরকার জেল ভেঙে পালানো জঙ্গি বা অপরাধীদের ধরার বিন্দুমাত্র চেষ্টা করেনি। এমনকি লুঠ হওয়া অস্ত্রশস্ত্রও উদ্ধারের কোনও চেষ্টা দেখা যায়নি। এর ফলই ভুগতে হচ্ছে বাংলাদেশকে। মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ ইসমাইল জানিয়েছেন, আটক ৩৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে মামলা হয়েছে। ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। বাকি ১৬ জন এখনও পুলিশি হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে। অপরদিকে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার হওয়া বাংলাদেশি শ্রমিকদের মধ্যে তিনজন ইতিমধ্যে দেশে ফেরত এসেছে। তাঁদের তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী অবশ্য কোনও বাংলাদেশির জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, মালয়েশিয়া সরকার আমাদের সেরকম কিছু জানায়নি। বাংলাদেশে কোনও আইএস জঙ্গি নেই।

মালয়েশিয়ায় ধৃত বাংলাদেশী জঙ্গিদের নিয়ে ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার মধ্যে মতপার্থক্য এটাই প্রমান করে যে কিছু একটা লুকোনোর চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। যে সরকার আন্তর্জাতিকভাবে ঘোষিত জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিতে পারে, তাঁরা যে জঙ্গিবাদকে সমর্থন করছে এটা পরিস্কার। পাশাপাশি বিগত ১০ মাসে বাংলাদেশে বিভিন্ন জঙ্গি সংগঠন ঢাকার রাস্তায় প্রকাশ্যে মার্চ ফর খিলাফৎ আয়োজন করেছে, হাত গুটিয়ে বসে ছিল পুলিশ ও সেনাবাহিনী। এখন মালয়েশিয়া সরকারের দাবিকেও অস্বীকার করছে অন্তর্বর্তীকালীন সরকার। বিশ্লেষকরা বলছেন, ইউনূস সরকার যে দাবিই করুক না কেন, আন্তর্জাতিক মহল সব দেখছে। যার ফল ভুগতে হবে বাংলাদেশকেই।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

বাংলাদেশে এবার সত্যিই গৃহযুদ্ধের পরিকল্পনা? কোটি কোটি মানুষের জন্য প্রস্তুত কারাগার

Next Post

তৃণমূল-বিজেপিকে লেজে খেলাচ্ছে দিলীপ ঘোষ? নজরে একুশের মঞ্চ…

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
2
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
10
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
9
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more

বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

by Rupendu Das
March 30, 2026
0
16
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

হাসিনা দিল্লিতে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তাঁর দলের কর্মীসমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনও...

Read more
Next Post
তৃণমূল-বিজেপিকে লেজে খেলাচ্ছে দিলীপ ঘোষ? নজরে একুশের মঞ্চ…

তৃণমূল-বিজেপিকে লেজে খেলাচ্ছে দিলীপ ঘোষ? নজরে একুশের মঞ্চ...

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি