• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
‘যুদ্ধবিরতির থেকেও বড় কিছু হতে চলেছে’, ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য কি নিছকই মজার? নাকি এবার…

‘যুদ্ধবিরতির থেকেও বড় কিছু হতে চলেছে’, ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য কি নিছকই মজার? নাকি এবার…

Raja Majumder by Raja Majumder
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
37
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত দাবি করে চলেছেন তিনিই ভারত ও পাকিস্তানের মধ্যে সংগর্ষবিরতি করিয়েছেন। এবার ইজরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। ভারত পাকিস্তানের যুদ্ধ তিন দিনে খতম হলেও এই যুদ্ধ পাঁচ দিনে পড়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প রোজই হাঁকডাক করলেও, ইজরায়েল মানতে নারাজ, ইরানও মানতে নারাজ। উল্টে ইরান, মার্কিন সামরিক ঘাঁটি  দূতাবাস ও মার্কিন যুদ্ধ বিমানেও হামলা চালিয়ে যাচ্ছে। ফলে চরম অস্বস্তিতে ডোনাল্ড ট্রাম্প। কার্যত বাধ্য হয়েই তিনি এবার চরম হুঁশিয়ারি দিলেন। এবার যুদ্ধ থামানোর থেকেও বড় কিছু করতে চলেছেন তিনি। তবে কী পদক্ষেপ, তা স্পষ্ট করেননি ট্রাম্প। তাঁর পদক্ষেপের দিকে সকলকে নজর রাখার পরামর্শও দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট।

কানাডায় জি৭ সম্মেলনে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পশ্চিম এশিয়ার পরিস্থিতির জন্যই জি৭ সম্মেলনের সূচি সম্পূর্ণ না-করেই ফিরতে হচ্ছে ট্রাম্পকে। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও জানিয়েছেন, মঙ্গলবার রাতেই ওয়াশিংটনে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে জি৭ বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছেন তিনি। কী উদ্দেশ্য নিয়ে ট্রাম্প সফরসূচিতে কাটছাঁট করে আমেরিকায় ফিরছেন, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। যদিও হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জন্যই তিনি আমেরিকায় ফিরছেন। তবে পরবর্তী সময়ে স্বয়ং ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া একাউন্ট ট্রুথে পোস্ট করে জানিয়েছেন, বড় কিছু হতে চলেছে।

উল্লেখ্য, ইজ়রায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ মঙ্গলবার পঞ্চম দিনে পড়ল। দু’পক্ষই একে অন্যের উপর হামলা চালাচ্ছে প্রতিনিয়ত। এই পরিস্থিতে মার্কিন প্রেসিডেন্ট কানাডা ছাড়ার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ দাবি করেছিলেন, তিনি ইরান ও ইজরায়েলের মধ্যে মধ্যস্থতা করতে গিয়েছেন। যা সরাসরি খারিজ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সোশ্যাল মিডিয়ার ফরাসি প্রেসিডেন্টকে বোকা বলে একটি পোস্টে লিখেছেন, মাক্রোঁ ‘ভুল’ কথা বলছেন। আমি কেন ওয়াশিংটনে ফিরছি, সে বিষয়ে কোনও ধারণাই নেই তাঁর। আর যা-ই হোক, এর সঙ্গে সংঘর্ষবিরতির কোনও সম্পর্ক নেই। বিষয়টি এর থেকেও অনেক বড়। জানি না ইচ্ছাকৃত ভাবে কি না, কিন্তু ইমানুয়েল সবসময় বাজে বকেন। নজর রাখুন।

ডোনাল্ড ট্রাম্পের এহেন পোস্টের পরই বিশ্ব জুড়ে হইচই শুরু হয়ে গিয়েছে। তবে কি ইরানের ওপর এবার মার্কিন ক্ষেপনাস্ত্র আক্রমণ শুরু হবে? অনেকেই বলছেন, জি-৭ সম্মেলনে তাঁর সফরসূচি কাটছাঁটের খবর প্রকাশ্যে আসার কিছু সময় আগেই ট্রাম্প সমাজমাধ্যমে আরেকটা পোস্ট করেছিলেন। সেখানে তিনি লেখেন, তেহরান থেকে সকলকে অন্যত্র সরে যেতে। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ওই পোস্টে তিনি লিখেছিলেন, “আমি যে ‘চুক্তি’তে ইরানকে সই করতে বলেছিলাম, তা ইরানের করে নেওয়া উচিত ছিল। কী লজ্জার বিষয়, মানুষের জীবন কী ভাবে নষ্ট হচ্ছে! সহজ ভাষায় বলতে গেলে, ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না। আমি বার বার বলেছি!” এর পরের বাক্যেই তিনি লেখেন, “প্রত্যেকের অবিলম্বে তেহরান থেকে সরে যাওয়া উচিত”।

সূত্রের খবর, মাত্র দিন তিনেক আগে ইরানের নবনিযুক্ত সেনাপ্রধান আলি শাদমানি ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন। সোমবার রাতভর হামলায় নিহত হয়েছেন ইরানের নবনিযুক্ত সেনাপ্রধান। এর আগে, ইরান সেনাবাহিনীর কমান্ডার হোসেন সালামি এবং সশস্ত্র বাহিনীর প্রধান বা চিফ অফ স্টাফ মহম্মদ হোসেন বাগেরির মৃত্যুর পর তাঁকে ওই পদে বসানো হয়েছিল। এবার তাঁরও মৃত্যু হল ইজরায়েলের হামলায়। এই পরিস্থিতিতেইরানে বসবাসকারী ভারতীয়দের তেহরান ছাড়ার পরামর্শ দিল ভারতও। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে ইরানে বসবাস সংক্রান্ত নয়া নির্দেশিকা প্রকাশ করা হয়। সেখানে জানানো হয় যে, তেহরানের ভারতীয় দূতাবাসের সহায়তায় তেহরান থেকে ভারতীয় পড়ুয়াদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসের তরফে তিনটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলি হল +৯৮ ৯০১০১৪৪৫৫৭, +৯৮ ৯১২৮১০৯১১৫ +৯৮ ৯১২৮১০৯১৯০। যে কোনও পরিস্থিতিতে ওই নম্বরগুলিতে ফোন করতে বলা হয়েছে। উল্লেখ্য, ইরানের ওপর ‘অপারেশন রাইজ়িং লায়ন’ শুরুর চার দিনের মাথাতেই ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছিলেন ইরানে ক্ষমতার পালাবদলই তাঁর মূল লক্ষ্য। পাশাপাশি তিনি এও জানান, ইরান প্রেসিডেন্ট নন, তাঁর নিশানায় যে শিয়া মুসলিম রাষ্ট্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তাঁকেই ক্ষমতা থেকে সরাতে চান ইজরায়েলি প্রধানমন্ত্রী। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও একই অভিসন্ধি। ফলে বড় কিছু হতে চলেছে ইরানে। এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: DONALD TRUMPiran israel war
Previous Post

ধর্ম বেঁচেই মাননীয়া ‘নরম গরম’! গার্ডেনরিচ আর খিদিরপুরে মমতার আলাদা রূপ

Next Post

আপনার থেকে ইউনূসের শাসন অনেক ভালো! খিদিরপুরে বিস্ফোরক শুভেন্দু

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
2
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
10
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
9
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more

বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

by Rupendu Das
March 30, 2026
0
16
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

হাসিনা দিল্লিতে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তাঁর দলের কর্মীসমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনও...

Read more
Next Post
আপনার থেকে ইউনূসের শাসন অনেক ভালো! খিদিরপুরে বিস্ফোরক শুভেন্দু

আপনার থেকে ইউনূসের শাসন অনেক ভালো! খিদিরপুরে বিস্ফোরক শুভেন্দু

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি