• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
শেখ হাসিনার বক্তৃতায় বিএনপি-জামায়াতের যত মাথাব্যথা আসল ভয়টা কোথায়?

শেখ হাসিনার বক্তৃতায় বিএনপি-জামায়াতের যত মাথাব্যথা আসল ভয়টা কোথায়?

Raja Majumder by Raja Majumder
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বলা যায় অন্তরালে থেকেই বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধারের শপথ নিলেন সে দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখন ভারতের রাজধানী দিল্লির কোনও এক অজ্ঞাত অথচ এক নিশ্ছিদ্র এবং নিরাপদ আশ্রয়ে রয়েছেন। ২৩ জানুয়ারি তিনি সেখান থেকেই এক অডিও বার্তার মাধ্যমে ভারতীয় এবং বিশ্বের গণমাধ্যমের সামনে তুলে ধরলেন ইউনূস জমানার হতশ্রী এবং নোংরা চেহারা। দিল্লিতে ‘সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি অডিও মাধ্যমেই ভাষণ দিলেন। বলা যায় শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই প্রথম কোনও প্রকাশ্য মঞ্চে ভাষণ দিলেন। ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে বিতাড়িত প্রাক্তন মন্ত্রী ও শিল্পীরাও। তাঁর অডিও ভাষণে শেখ হাসিনা কার্যত ধুঁয়ে দিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে এবং তাঁর অন্তর্বর্তীকালীন সরকারকে। কার্যত অন্তরালে থেকেই শেখ হাসিনা বলেছিলেন, “এখন গোটা দেশ একটা বিশাল কারাগারে পরিণত হয়েছে। একটা ভ্যালি অফ ডেথ্-এ পরিণত হয়েছে। এখন আমার দেশবাসীর ধ্বংসের মধ্যেই বেঁচে থাকার লড়াই চালাচ্ছেন”। হাসিনা আরও অনেক কথাই বলেছেন, অনেক অভিষোগ করেছেন এবং বাংলাদেশের ভয়াবহ করুণ চিত্র তুলে ধরেছেন। যা নিয়ে এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং তাঁদের ঘনিষ্টদের মধ্যে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তবে বাংলাদেশের ইউনূস সরকারের বিষয়টা হল, ভাঙবো তবু মচকাবো না। প্রবল চাপে থেকেও তাঁরা হাসিনার বক্তব্যের জন্য ভারতকেই দায়ী করতে ভুলল না। উল্টে বিবৃতি দিয়ে ভারতের বিরুদ্ধে প্রবল ক্ষোভ উগড়ে দিল। ওয়াকিবহাল মহলের মতে, এটা বাংলাদেশের এক শ্রেণির মানুষকে খুশি করতে ক্রমাগত প্রচেষ্টার অঙ্গ। ঠিক কি বলল বাংলাদেশ?
ভারতে বসে শেখ হাসিনা যে বক্তৃতা করেছেন, তা বাংলাদেশের নিরাপত্তা এবং গণতন্ত্রের জন্য ‘হুমকি’, এমনটাই দাবি করল সে দেশের বিদেশ মন্ত্রক। তাঁদের দাবি, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিয়ে ভারত আসলে বাংলাদেশকে হতাশ করেছে। এর জন্য নয়া দিল্লির মোদি সরকারকেই কাঠগড়ায় তুলছে ঢাকা। রবিবার সরকারিভাবে বিবৃতি দিয়ে ঢাকা জানাল, ‘‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার এবং আসন্ন নির্বাচনকে ব্যাহত করার জন্য আওয়ামী লীগের সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্যে বক্তব্য রাখার যে সুযোগ করে দেওয়া হয়েছে, তাতে বাংলাদেশের সরকার বিস্মিত এবং হতাশ হয়েছে। কেন দুদিন পর এই কড়া বিবৃতি? ওয়াকিবহাল মহলের মতে, শেখ হাসিনা দিল্লির ফরেন করেসপন্ডেন্ট্‌স ক্লাবের এক কর্মসূচিতে ভাষণ দেওয়ার পর আরও একটা অডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি ভোট বয়কটের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভ্য সমর্থকদের প্রতি।

ADVERTISEMENT

এরপরই বাংলাদেশের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। জামাত, বিএনপির মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। যদি আওয়ামী লীগের যে বিপুল সমর্থক রয়েছে বাংলাদেশে, তাঁদের একটা বড় অংশ যদি দলনেত্রীর আহ্বানে সাড়া দিয়ে সত্যিই ভোটকেন্দ্রমুখী না হন, তাহলে সব পরিকল্পনাই ভেস্তে যাবে। মনে করা হচ্ছে, তাঁদেরই চাপে অন্তর্বর্তী সরকার দিল্লির উদ্দেশ্যে কড়া বিবৃতি দিল। বাংলাদেশের দাবি, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী, তাঁকে প্রকাশ্য মঞ্চে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। বিবৃতিতে ঢাকা জানিয়েছে, ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুসারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও হাসিনাকে হস্তান্তরের বিষয়ে ভারত এখনও কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে ঢাকা যে ক্ষিপ্ত, সেটাও জানাতে ভোলেনি অন্তর্বর্তী সরকার।
ওয়াকিবহাল মহলের মতে, ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির কয়েকটি ধারা মেনেই নয়া দিল্লি শেখ হাসিনাকে ফেরাতে নারাজ। মোদি সরকার এ ব্যাপারে মুখে কিছু না বললেও হাবে-ভাবে এটা ঢাকাকে বুঝিয়ে দিয়েছে। আবার মোদি সরকার বিগত ১৭-১৮ মাসে এটাও বুঝিয়ে আসছে যে বাংলাদেশের এই অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের কোনও আলোচনা, পর্যালোচনা হবে না। যা হবে পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে। ভারত এটাও বারবার বলে আসছে, বাংলাদেশের আসন্ন নির্বাচন হোক অন্তর্ভূক্তিমূলক, অর্থাৎ আওয়ামী লীগ-সহ তাঁদের জোটের রাজনৈতিক দলগুলিকেও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হোক। কিন্তু ইউনূস সাহেব আওয়ামী লীগকে নির্বাচনের থেকে দূরে রাখতেই মরিয়া। এই আহবে ইউনূস চাইছেন, হাসিনা ইস্যুকে সামনে রেখেই ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এগিয়ে নিয়ে যেতে। এটাই তাঁর একমাত্র রাজনৈতিক প্রপাগান্ডা। হাসিনার ভাষণ নিয়ে ঢাকা যতই কড়া বিবৃতি জারি করুক, ভারত এখনও এর জবাব দেয়নি। যা নিয়েও কূটনৈতিক মহলে তৈরি হয়েছে কৌতুহল। এখন দেখার এই জল কতদূর গড়ায়।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

কী চলছে মিয়ানমার-বাংলাদেশ রামু সীমান্তে? যে কোনও সময় হা’ম’লার মুখে পড়তে পারে টেকনাফ!

Next Post

হাসিনার ভাষণ নিয়ে যত আপত্তি ঢাকার? ‘সুযোগ’ করে দেওয়ার জন্য ভারতকেই দুষলেন ইউনূস!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
21
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
14
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
27
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
25
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
12
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
8
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
10
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
17
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
28
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
9
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
হাসিনার ভাষণ নিয়ে যত আপত্তি ঢাকার?  ‘সুযোগ’ করে দেওয়ার জন্য ভারতকেই  দুষলেন ইউনূস!

হাসিনার ভাষণ নিয়ে যত আপত্তি ঢাকার? ‘সুযোগ’ করে দেওয়ার জন্য ভারতকেই দুষলেন ইউনূস!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি