• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনার ভাষণ নিয়ে যত আপত্তি ঢাকার?  ‘সুযোগ’ করে দেওয়ার জন্য ভারতকেই  দুষলেন ইউনূস!

হাসিনার ভাষণ নিয়ে যত আপত্তি ঢাকার? ‘সুযোগ’ করে দেওয়ার জন্য ভারতকেই দুষলেন ইউনূস!

administrator by administrator
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গত শুক্রবার দিল্লির ফরেন করেসপন্ডেন্ট্‌স ক্লাবে  ‘সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ নামে এক কর্মসূচিতে অডিও ভাষণ দিয়েছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ভাষণে তিনি কার্যত পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেন। তার অন্যতম হল মুহম্মদ ইউনুসের পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সংঘটিত হিংসা, মবসৃষ্টি, সংখ্যালঘুদের ওপর লাগাতার হিংসার ঘটনাবলীতে রাষ্ট্রসংঘের তদন্ত। ওই বক্তৃতার শুরুতেই তিনি বলেছিলেন, “বাংলাদেশ আজ এক গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে”। প্রায় এক  ঘণ্টার বক্তৃতায় হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে কখনও ‘খুনি ফ্যাসিবাদী’, কখনও ‘সুদখোর’, কখনও ‘টাকা পাচারকারী’, আবার কখনও ‘ক্ষমতালোভী বিশ্বাসঘাতক’ বলেও আক্রমণ শানিয়েছিলেন। দিল্লিতে ওই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন, বিগত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েক জন প্রাক্তন মন্ত্রী, সাংসদরাও। সেখানে দেওয়া দীর্ঘ বক্তৃতায় ইউনূসের সরকারকে ‘অবৈধ’ এবং ‘হিংসাত্মক’ বলেও দেগে দিয়েছিলেন শেখ হাসিনা। যা নিয়ে কার্যত তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশের রাজনৈতিক আঙ্গিনা। বাধ্য হয়েই মুখ খুলতে হল অন্তর্বর্তী সরকারকে। এক বিবৃতি জারি করে বাংলাদেশের বিদেশ মন্ত্রক হাসিনার বক্তৃতা নিয়ে এবার দিল্লির দিকেই আঙুল তুলল।

রবিবার ঢাকায় বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের তরফে সরকারিভাবে জারি করা বিবৃতিতে বলা হয়েছে,  মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনাকে একটি জনসমাবেশে বক্তব্যের সুযোগ দেওয়া হয়। হাসিনার বক্তব্যে তিনি প্রকাশ্যেই বাংলাদেশের সরকার উৎখাতের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচন ভণ্ডুল করতে তাঁর দলীয় অনুগতদের ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতে স্পষ্ট উসকানি দেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের দাবি,  প্রকাশ্যে হাসিনার বক্তৃতা বাংলাদেশের নিরাপত্তা এবং গণতন্ত্রের জন্য ‘হুমকি’। ইউনুস সরকারের আরও দাবি, দিল্লির মদতে এই ঘটনা সম্ভব হচ্ছে। দীর্ঘ বিবৃতিতে ঢাকা জানিয়েছে, দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনও সেই বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। বরং নিজ ভূখণ্ড থেকে এ ধরনের উসকানিমূলক বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, শান্তি ও নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে বলে মনে করছে ঢাকা।

মজার বিষয় হল, এই বিবৃতিতেও বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয় সেই বন্দি প্রত্যর্পণ চুক্তির বিষয়টি সামনে এনেছে। তাঁদের দাবি, দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনও সেই বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। বরং নিজ ভূখণ্ড থেকে এ ধরনের উসকানিমূলক বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, শান্তি ও নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে বলে মনে করছে ঢাকা। কার্যত সরাসরি নরেন্দ্র মোদি সরকারকে কাঠগড়ায় তুলে ইউনূসের সরকারের বক্তব্য, ভারতের রাজধানীতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের সুযোগ এবং একজন দণ্ডিত ব্যক্তিকে প্রকাশ্যে ‘বিদ্বেষমূলক বক্তব্যে’র অনুমতি দেওয়া রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্কের মৌলিক নীতিমালার বিরুদ্ধে। সুপ্রতিবেশীসুলভ আচরণের পরিপন্থী। এতে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক বার্তা যাচ্ছে বলেও দাবি করেছে ঢাকা।

ভারতের প্রতি বাংলাদেশের ইউনূস সরকারের এই কড়া বিবৃতি নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এর পাল্টা বিবৃতি দিতে পারে নয়া দিল্লি। সেটা কি ধরণের হয়, সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনেকে। সূত্রের খবর, শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনস্থাপন করার প্রচেষ্টায় রয়েছে ভারত। প্রথমে তারেক রহমানকে বাংলাদেশে প্রবেশে সুযোগ করে দেওয়া সেই প্রচেষ্টারই অঙ্গ। এর পরের পালা হাসিনা এবং তাঁর পরিবারের। বাংলাদেশ থেকে অপসারণের পর প্রথম ছয় মাস একেবারেই মুখ খোলেননি শেখ হাসিনা। তারপর ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় তিনি সরব হতে শুরু করেন। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক, ইউটিউব-সহ অন্যান্য প্ল্যাটফর্মগুলিতে হাসিনা পরস্পর বক্তব্য রাখতে শুরু করেন। তাতেই কার্যত হিলে যায় মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা। হাসিনার মুখ বন্ধ করার জন্য নয়া দিল্লি বরাবর একের পর এক চিঠি দেয় ঢাকা। কিন্তু ভারত সেই চিঠির জবাব তো দেয়নি, উল্টে কোনও ব্যবস্থাও নেয়নি। এরপর সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া শুরু করেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। তাতেও চাপে পড়েন ইউনূস সাহেব। এবারও ভারতকে চিঠি দেয় তাঁর অন্তর্বর্তী সরকার। কিন্তু কাকস্য পরিবেদনা, ভারত কোনও তাপ উত্তাপ দেখায়নি ঢাকার চিঠি পেয়ে, এমনকি প্রাপ্তিস্বীকারও করেননি। এবার তো প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে হাসিনার বিস্ফোরক অডিও বার্তা শোনানো হল। যা নিয়ে তোলপাড় ঢাকা। বিবৃতি জারি করে নয়া দিল্লিকে কাঠগ়ড়ায় তোলা হল। কিন্তু নিশ্চুপ মোদি সরকার। এবার কি তাহলে আরও বড় প্রত্যাঘাতের অপেক্ষা?

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

শেখ হাসিনার বক্তৃতায় বিএনপি-জামায়াতের যত মাথাব্যথা আসল ভয়টা কোথায়?

Next Post

ভারতকে প্যাঁচে ফেলতে গিয়ে এবার বড় বিপদে বাংলাদেশ!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
59
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
80
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
45
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
54
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
97
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভারতকে প্যাঁচে ফেলতে গিয়ে এবার বড় বিপদে বাংলাদেশ!

ভারতকে প্যাঁচে ফেলতে গিয়ে এবার বড় বিপদে বাংলাদেশ!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি