• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূস-ওয়াকার গৃহযুদ্ধ চরমে! এবার সরাসরি ঢুকে পরলো ভারত-রাশিয়া

ইউনূস-ওয়াকার গৃহযুদ্ধ চরমে! এবার সরাসরি ঢুকে পরলো ভারত-রাশিয়া

Raja Majumder by Raja Majumder
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
42
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশে অবিলম্বে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় ভারত। বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এমনই মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের পররাষ্ট্র মন্ত্রক এই কথা এর আগে বহুবার বলেছে। কিন্তু একই দিনে রাশিয়া থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে বড় বার্তা এল। যা বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় বলেই মনে করছে কূটনৈতিক মহল।
বৃহস্পতিবারই ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যেন নিজেদের ব্যর্থতার দায় ভারতের উপর না চাপায়। বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বক্তব্য, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যাগুলি সেখানকার বর্তমান সরকারকেই সমাধান করতে হবে। অজুহাত তৈরি করে সমস্যার সমাধান করা যায় না।

ADVERTISEMENT

রাশিয়ার সরকারি গণ মাধ্যম আরটি মিডিয়া এক প্রতিবেদনে ভারতের পক্ষ নিয়েই মন্তব্য করেছে। ঘটনার সূত্রপাত বাংলাদেশের নির্বাচন নিয়ে অন্তরবর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিরোধ নিয়ে ভারতীয় গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা ভুল ও বিভ্রান্তিকর বলে দাবি করেছিল বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টার এক্স হ্যান্ডেলে পোস্ট করে এহেন দাবি করা হয়েছিল। সেই পোস্ট শেয়ার করে রাশিয়ার সরকারি গণমাধ্যম লিখছে, ইউনূস ভারতীয় গণমাধ্যমকে “ভুল তথ্য ছড়ানোর” জন্য অভিযুক্ত করলেও , তার এবং সেনাবাহিনীর মধ্যে ক্রমবর্ধমান বিভেদ, সেইসাথে দেশের রাজনৈতিক দলগুলির মধ্যে ক্রমবর্ধমান বিভেদ সম্পর্কে জল্পনা প্রাথমিকভাবে বাংলাদেশী গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি প্রকাশ করেছিল। প্রতিবেদনগুলি ইঙ্গিত দেয় যে নির্বাচন অনুষ্ঠিত হতে বিলম্বের কারণে অসন্তোষ রয়েছে। ইউনূস বারবার বলেছেন যে ২০২৬ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে, কারণ দেশে প্রথমে সংস্কার প্রয়োজন। পাশাপাশি রাখাইন মানবিক করিডোর নিয়েও যে সেনাবাহিনী ও অন্তর্বর্তীকালীন প্রশাসনের মধ্যে উত্তেজনা রয়েছে সেটাও বলা হয়েছে সেই প্রতিবেদনে। আর মুহাম্মদ ইউনূসের দাবি নস্যাৎ করতে রাশিয়ার মিডিয়া হাতিয়ার করেছে বাংলাদেশের ডেইলি ষ্টার ও অন্যান্য সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরগুলি। ফলে ইউনূস প্রশাসন যে মিথ্যাচার করছে সেটা স্পষ্ট করে দিল রাশিয়া।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কূটনৈতিক মহলের মতে, আরটি মিডিয়া রাশিয়ার সরকারি গণমাধ্যম। ফলে এখানকার প্রতিবেদনে ক্রেমলিনের সায় রয়েছে। আর ভারত যেদিন বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলল, সেদিনই রাশিয়া ইউনূসের মুখোশ খুলে দিল। কূটনৈতিক মহল মনে করছে, মুহাম্মদ ইউনূস ও তাঁর প্রশাসন কথায় কথায় ভারত বিরোধিতা করেন, কিন্তু এই বিষয়ে এতদিন আন্তর্জাতিক মহল থেকে কেউ মুখ খোলেনি। কিন্তু এবার রাশিয়া খোলাখুলি বাংলাদেশ ইস্যুতে ভারতের সাথ দিল। সেই সঙ্গে মুখোশ খুলল ইউনূসের মিথ্যাচারের। ফলে বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ। কারণ দীর্ঘ সময় ধরেই ভারত ও রাশিয়া খুব ভালো বন্ধু। একে অপরকে সবসময় সহযোগিতা করে আসছে। এবার মিয়ানমারের রাখাইন প্রদেশে আরাকান আর্মিকে সাহায্য করার জন্য যে মানবিক করিডোর দিতে চাইছে, সেটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি করতে দেওয়ার আছিলা মাত্র। এটা যেমন বাংলাদেশ সেনাবাহিনী বুঝতে পেরেছে, তেমনই আন্তর্জাতিক মহলের বুঝতেও সমস্যা হচ্ছে না। যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে সামরিক ঘাঁটি তৈরি করে নেয়, তাহলে তা যেমন ভারতের জন্য মাথাব্যাথা হবে, তেমনই মিয়ানমার, চিন ও রাশিয়ার কাছেও চিন্তার কারণ হবে। কূটনৈতিক মহলের মতে, এতদিন বাংলাদেশ ইস্যুতে কেউ সেভাবে মন্তব্য না করলেও, এবার সরাসরি ভারতের পাশে দাঁড়িয়ে মুহাম্মদ ইউনূসকে বড় বার্তা দিয়ে রাশিয়া বুঝিয়ে দিল এবার অন্য খেলা শুরু হবে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ভারতের দিকে যেটা “পুশ-ব্যাক”, বাংলাদেশের চোখে সেটাই “পুশ-ইন”! কেন বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে বিএসএফ?

Next Post

মিথ্যাচারের মাধ্যমেই ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছেন মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন তো?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
মিথ্যাচারের মাধ্যমেই ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছেন মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন তো?

মিথ্যাচারের মাধ্যমেই ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছেন মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন তো?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি