• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মিথ্যাচারের মাধ্যমেই ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছেন মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন তো?

মিথ্যাচারের মাধ্যমেই ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছেন মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন তো?

administrator by administrator
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বুধবার ঢাকায় তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে নির্বাচন নিয়ে একপ্রকার শেষ কথা বলে দিয়েছেন বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান জিয়া। লন্ডন থেকে তিনি ভার্চুয়াল ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি হুঁশিয়ারির সুরেই বলেছিলেন, ‘ভোট ডিসেন্বরেই হবে।’ অর্থাৎ বিএনপি ডিসেম্বরের মধ্যে ভোট করাতে সরকারকে বাধ্য করাবে, এমনই ইঙ্গিত দিয়েছেন খালেদা-পুত্র। ঠিক এর পর দিনই জাপানে দাঁড়িয়ে পাল্টা হুঙ্কার দিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামের সম্মেলনের বক্তব্যে রাখতে গিয়ে মুহাম্মদ ইউনূস বলেন, সব দল নয়, বাংলাদেশে একটি মাত্র দলই ডিসেম্বরে ভোটা চায়। অর্থাৎ, সরাসরি তিনি বিএনপিকে আক্রমণ করলেন, এবং নির্বাচন ইস্যুতে বিএনপি যে একঘরে, সেটাও বোঝাতে চাইলেন। এখন প্রশ্ন হল, মুহাম্মদ ইউনূস এমন কি পরিস্থিতির মুখে পড়লেন যে তাঁকে জাপানে দাঁড়িয়েই বিএনপিকে জবাব দিতে হল?

ADVERTISEMENT

উল্লেখ্য, বুধবার জাপানের টোকিওতে অন্য এক অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস বলেছিলেন, বাংলাদেশে ভোট হবে আগামী বছরের জুন মাসের মধ্যে। কেন তিনি এই দাবি করছেন তার ব্যাখ্যাও তিনি দিয়েছিলেন। অবশ্যই সেটা সংস্কার নিয়ে এটা বলাই বাহুল্য। এখন প্রশ্ন, মুহাম্মদ ইউনূসের নির্বাচন পিছনোর এত ইচ্ছা কেন? তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বাংলাদেশে এসেছিলেন, এবং বলেছিলেন, সুষ্ঠ ও অবাধ নির্বাচনের মাধ্যমে একটা যোগ্য মন্ত্রিসভার হাতে দেশকে ছেড়ে দিয়ে যাবেন। যারা গণতান্ত্রিক পদ্ধতিতে জিতে বাংলাদেশের ভবিষ্যত নির্ধারণ করবে। কিন্তু সময় যত গড়িয়েছে, মুহাম্মদ ইউনূসের মুখের কথা মিথ্যা বলেই প্রমানিত হচ্ছে। উল্টে তিনি যে ক্ষমতালোভী সেটাই যেন বারবার প্রমান হয়ে যাচ্ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী নেত্রী তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দাবিই করে আসছেন বিগত ৯ মাস ধরে। এখন একই সুর শোনা যাচ্ছে বিএনপির মুখেও। প্রসঙ্গত, বিগত কালের নির্বাচনের নিরীখে বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপির যৌথ ভোট ৮০ শতাংশের বেশি। বাকি ভোট জামাত-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি ভাগাভাগি করে নেয়। তাই নির্বাচন নিয়ে আওয়ামী ও বিএনপি যদি একই দাবি করে তাহলে মুহাম্মদ ইউনূসের পায়ের তলার মাটি সরে যাবে এটা বলাই বাহুল্য। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাও যে ইউনূসের চালে ভুল ছিল এটা এখন তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কারণ, যে রাষ্ট্রপুঞ্জকে তিনি সাদরে ডেকে এনে আওয়ামী লীগের অত্যাচার ও দুর্নীতি নিয়ে রিপোর্ট দিতে বলেছিলেন, সেই রাষ্ট্রপুঞ্জের রিপোর্টেই বলা ছিল পরবর্তী নির্বাচনে যেন কোনও রাজনৈতিক দলই বাদ না যায়। নির্বাচন হতে হবে সুষ্ঠ, অবাধ ও অন্তর্ভূক্তিমূলক। অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে নয় নির্বাচন। একই কথা ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বহু ইউরোপীয় দেশ বলেছে। কিন্তু ইউনূস সরকার অযাচিতভাবে জাতীয় নাগরিক পার্টির দাবি মেনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ফলে আন্তর্জাতিক মহলের চাপের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে।
অপরদিকে, বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ভোটের সময় নিয়ে প্রধান উপদেষ্টা এবং বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যানের পাল্টাপাল্টি বক্তব্য আগামী দিনে বাংলাদেশের রাজনীতিকে আরও জটিল করে তুলতে পারে। প্রতি বছর জুন, জুলাই মাস বাংলাদেশে বর্ষাকাল, সেই সময় বাংলাদেশের বহু অংশ জলের তলায় থাকে। ফলে ভোট করানোর আদর্শ সময় সেটা নয়। কিন্তু ইউনূস জেনে বুঝেই ওই সময়ের কথা বলছেন, যাতে হাতে আরও কয়েকমাস সময় নিতে পারেন। এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান রাজনৈতিক দল বিএনপি, দু’পক্ষের কথাতেই অবস্থানে অনড় থাকার ইঙ্গিত রয়েছে। আবার বাংলাদেশ সেনাপ্রধানও ডিসেম্বরে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে টাইমলাইন বেঁধে দিয়েছেন। সবমিলিয়ে ক্রমাগত মিথ্যাচার করে এবং সংস্কারের নামে বারবার নির্বাচন পিছিয়ে দিতে চেয়ে মুহাম্মদ ইউনূস আসলে ক্ষমতা দখলে রাখতে চাইছেন। এর পিছনে যে অন্য উদ্দেশ্য রয়েছে, সেটা বলাই বাহুল্য।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ইউনূস-ওয়াকার গৃহযুদ্ধ চরমে! এবার সরাসরি ঢুকে পরলো ভারত-রাশিয়া

Next Post

দেশে ফিরছে সেনাশাসন! মুক্তিযুদ্ধের চেতনায় সেনাপ্রধান, ঘোঁট পাকাচ্ছে ইউনূস বাহিনী

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
35
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
দেশে ফিরছে সেনাশাসন! মুক্তিযুদ্ধের চেতনায় সেনাপ্রধান, ঘোঁট পাকাচ্ছে ইউনূস বাহিনী

দেশে ফিরছে সেনাশাসন! মুক্তিযুদ্ধের চেতনায় সেনাপ্রধান, ঘোঁট পাকাচ্ছে ইউনূস বাহিনী

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি