• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
অনেক হয়েছে আর না ইউনূসের বাংলাদেশের বিরুদ্ধে এবার সত্যিই অ্যাকশনে ভারত! তবে কি যুদ্ধ লেগেই গেল?

অনেক হয়েছে আর না ইউনূসের বাংলাদেশের বিরুদ্ধে এবার সত্যিই অ্যাকশনে ভারত! তবে কি যুদ্ধ লেগেই গেল?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
94
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

মুহাম্মদ ইউনূসের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একেবারেই তলানিতে এসে ঠেকেছে। এবার সেই সম্পর্ক পুরোপুরি ছিন্ন হওয়ার পরিস্থিতি তৈরি হল। বাংলাদেশ থেকে বিগত সাত মাসে বারংবার হুমকি, উস্কানি এসেছে। কখনও সরাসরি, কখনও ঘুরিয়ে। কিন্তু ভারত কূটনৈতিক স্তরে এর প্রতিবাদ জানালেও খুব একটা কড়া পদক্ষেপ গ্রহণ করেনি। সেই সঙ্গে মুহাম্মদ ইউনূসের এই অন্তরবর্তীকালীন সরকারকে যে ভারত মান্যতা দিচ্ছে না, সেটাও বোঝানো হয়েছে বিভিন্ন ভাবে। এবার বাংলাদেশকে চাপে ফেলতে কড়া পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত সরকার। সর্বভারতীয় কয়েকটি মিডিয়ার প্রতিবেদনে এমনটাই জানা যাচ্ছে। কি ধরণের পদক্ষেপের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার, সরাসরি যুদ্ধ নাকি অন্য কিছু? আসুন সেই বিষয়ে একটু আলোচনা করা যাক।

২৭ মার্চ লোকসভায় অভিবাসন এবং বিদেশি নাগরিক বিল, ২০২৫ পাশ হয়ে গেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিল সম্পর্কে লোকসভায় জবাবী ভাষণ দেন। সেখানে তিনি স্পষ্ট ভাষায় ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশী এবং রোহিঙ্গাদের প্রসঙ্গ তোলেন। তিনি এও বলেন, ভারত কোনও ধর্মশালা নয়। জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে, এমন কাউকে এই দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

অনুপ্রবেশ প্রসঙ্গে মন্তব্যের সময়ে অমিত শাহ তুলে ধরেন অসম এবং পশ্চিমবঙ্গের প্রসঙ্গও। ফলে বোঝাই যাচ্ছে কেন্দ্রীয় সরকার এবার অবৈধ বাংলাদেশী এবং রোহিঙ্গাদের চিহ্নিত করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে। উল্লেখ্য এই চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। এবার ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। আর এই বিষয়ে ভারতের হাতিয়ার হবে লোকসভায় সদ্য পাশ হওয়া অভিবাসন এবং বিদেশি নাগরিক বিল, ২০২৫। এ ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বেআইনি অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়টি মাথায় রাখতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত এটা করলে প্রবল চাপে পড়বে বাংলাদেশ।
২৬ মার্চ ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস। ওই দিনই ভারতীয় সংসদের বিদেশ বিষয়ক স্থায়ী কমিটির সাথে এক মতবিনিময় সভায় বসেছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ৩১ সদস্যের এই স্থায়ী কমিটিতে বিরোধী রাজনৈতিক দলের সাংসদরাও রয়েছেন। বিদেশ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান কংগ্রেস সাংসদ শশী থারুর। পাশাপাশি উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। এই সংসদীয় কমিটি ভারতের বিদেশ সচিবের সঙ্গে বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করে। এর মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্কও নিয়েও আলোচনা হয়েছে। সর্বভারতীয় কয়েকটি মিডিয়া দাবি করেছে, বাংলাদেশ নিয়ে ভারতে রাজনৈতিকভাবে ঐক্যমত তৈরি হয়েছে। বিরোধী সাংসদরাও এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়াচ্ছেন।

ADVERTISEMENT

কেন ভারত মুহাম্মদ ইউনূসকে বিশ্বাস করতে পারছে না? প্রথমেই উল্লেখ করা যায় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হয়ে চলা লাগাতার অত্যাচার। ভারত সরকার এই বিষয়ে বারবার ইউনূস সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে, উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছে। কিন্তু তা পাত্তা দেয়নি বাংলাদেশ। উল্টে তাঁদের দাবি, ভারত মিথ্যা প্রচার করছে। এবার ইউনূস সাহেব গিয়েছেন চিনে। সেখানে তিনি বেশ কয়েকটি মৌ স্বাক্ষর করতে পারেন বলেই জানা যাচ্ছে। যার মধ্যে অন্যতম তিস্তা নদী মহাপ্রকল্প, লালমনিরহাট বিমানঘাঁটি নির্মান প্রকল্প এবং মোংলা সমুদ্রবন্দর নির্মান। এই তিনটি প্রকল্পের ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। ২০২৪ সালের জুন মাসে ভারত সফরে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময়ই মোংলা এবং তিস্তা নদী প্রকল্প নিয়ে ভারতের সঙ্গে একটা মৌ স্বাক্ষর করে বাংলাদেশ। কিন্তু এর পরেই হাসিনা সরকারের পতন হয় এবং এই বিষয়গুলি চাপা পড়ে যায়। যদিও ভারতের সঙ্গে মৌ স্বাক্ষরের পর হাসিনা চিন সফরে যান এবং তিস্তা প্রকল্প নিয়ে প্রবল চটে গিয়ে চিন হাসিনাকে অপমানিত করে। যা সকলেরই জানা। এটা ইউনূস সাহেবও জানেন, তাই ভারতকে চাপে ফেলতে এবার চিনের সঙ্গেই এই চুক্তি নিয়ে এগোতে পারে। যা ভারত ভালোভাবে নিচ্ছে না। ফলে এবার ভারত সরাসরি বাংলাদেশকে শিক্ষা দিতে বধ্যপরিকর। এবং এটা নিয়ে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত গড়ে তুলেছে কেন্দ্রের বিজেপি সরকার। খুব শীঘ্রই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী ও রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও জারি করতে পারে ভারত। যা ইউনূস সরকারের কাছে খুব একটা সুখকর হবে না।

RelatedPosts

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

কি হচ্ছে বাংলাদেশের অন্দরে? আজ রাতেই ক্ষমতা বদল? বিস্তর গোলমেলে প্যাঁচ!

Next Post

স্বাস্থ্যকেন্দ্র না ড্রাম্পিং গ্রাউন্ড!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
0
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
9
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
5
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more

বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

by Rupendu Das
March 30, 2026
0
15
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

হাসিনা দিল্লিতে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তাঁর দলের কর্মীসমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনও...

Read more

গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

by Rupendu Das
March 30, 2026
0
13
গণভোট থেকে জুলাই সনদ। বাতিলের আতঙ্কে এনসিপি-জামায়াত

জুলাই সনদের ভূত এখন তাড়া করে বেডা়চ্ছে এনসিপি ও জামায়াতকে। আগে এই জুলাই সনদ তাদের তাড়া করত রাস্তায়। এবার সেখান...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি