• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কাছে, তবু যেন দূরে  ইউনূসের ‘আবদার’ রক্ষা করেও মোদির মুখ গম্ভীর!

কাছে, তবু যেন দূরে ইউনূসের ‘আবদার’ রক্ষা করেও মোদির মুখ গম্ভীর!

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের আর্জি মেনে বৈঠকে বসলেন বটে, তবে মোদীর মুখে নেই চওড়া হাসি। এমনকি শিষ্টাচার মেনে করলেন না আলিঙ্গনও। নরেন্দ্র মোদি যখন কোনও বিদেশী রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন, তখন প্রথম দর্শনেই বুকে জড়িয়ে নেন বিদেশী অভ্যাগতকে। থাইল্যান্ডের ব্যাঙ্কক শহরে বিমসটেক সম্মেলনের ফাঁকে পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলিঙ্গন করে থাকেন। তাৎপর্যপূর্ণভাবে এবার মুহাম্মদ ইউনুসের সঙ্গে তিনি আলিঙ্গন করেননি। শুধু নমস্কার এবং করমর্দন করেছেন।

ADVERTISEMENT

আরও উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের প্রধানমন্ত্রীর সফরসূচির মধ্যে ইউনুসের সঙ্গে বৈঠকের কোনও উল্লেখই করা হয়নি। এমনকী প্রধানমন্ত্রী মোদি বৃহস্পতিবার রাতে তাঁর শুক্রবারের কর্মসূচির কথা জানিয়ে এক্স হ্যন্ডলে যে পোস্ট করেছেন তাতেও বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখও করেননি। তবুও বৈঠকে বসলেন তিনি এবং তা বাংলাদেশের বারংবার করা আর্জি মেনেই। এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে। তবে ব্যাঙ্ককে মোদি-ইউনূসের এই বৈঠক ঘিরে বাংলাদেশের মিডিয়ায় ব্যপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। এমনকি বাংলাদেশের প্রেস সচিব আগ বাড়িয়ে জানিয়ে দিলেন, কি কি বিষয় নিয়ে দু-দেশের রাষ্ট্রপ্রধানের আলোচনা হয়েছে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের অস্থিরতা ও সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে বেশ কয়েক বার সুর চড়িয়েছে ভারত। এমনকি, সংখ্যালঘু নিরাপত্তার খাতিরে ঢাকায় বিদেশসচিব বিক্রম মিশ্রিকেও পাঠানো হয়েছিল নয়াদিল্লির তরফে। কিন্তু বাংলাদেশ ভারতের এই অভিযোগ বারবার অস্বীকার করে এসেছে। ফলে দুই দেশের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে গিয়েছে। অন্যদিকে, সাম্প্রতিক কালে মুহাম্মদ ইউনূস চিন সফরে যান, এবং সেখানে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেন। যা নিয়ে ভারতের বিভিন্ন মহলে ক্ষোভ চরম আকার ধারণ করে। অনেকেই দাবি তোলেন, এবার বাংলাদেশকে উচিৎ শিক্ষা দেওয়া উচিৎ। কিন্তু এই আবহেও ‘নৈরাজ্যপূর্ণ’ বাংলাদেশকে দূরে ঠেলে দেয়নি ভারত। বরং আর্জি মেনে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ঠিক কি কি বিষয়ে আলোচনা হল দুই দেশের রাষ্ট্র নেতার? ভারতের তরফে কিছু জানানো না হলেও বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু আছে, তার সব কটি বিষয় নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সব কটি বিষয় আলোচনায় তুলেছেন। আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে তিনি যেসব উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন সে প্রসঙ্গ, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন, তিস্তা চুক্তির প্রসঙ্গ এসেছে। দুই শীর্ষ নেতার আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে’।

বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব যাই দাবি করুক না কেন, এটা প্রকৃত তথ্য নাও হতে পারে বলেই মনে করছেন ভারতীয় কূটনৈতিক মহল। কারণ, বৃহস্পতিবার থ্যাইল্যান্ড সরকারের দেওয়া নৈশভোজে নরেন্দ্র মোদি এবং মুহাম্মদ ইউনূস পাশাপাশি বসেছিলেন। কিন্তু দেখা গেল, দুজনের মুখ গম্ভীর, হাসি নেই। এমনকি কেউ কারও দিকে চোখা-চুখি করলেন না। কিন্তু রাত পোহাতেই তাঁরা বসলেন বৈঠকে। বাংলাদেশের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়েছে এই বহু প্রতিক্ষিত বৈঠক নিয়ে। ইউনূস এদিন নরেন্দ্র মোদিকে একটি ছবি উপহার দিয়েছেন, যেখানে ২০১৫ সালে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি মুহাম্মদ ইউনূসকে স্বর্ণপদক পরিয়ে দিচ্ছেন। কূটনৈতিক মহলের মতে, ইউনূস বোঝাতে চাইলেন তাঁর সক্ষমতা। কিন্তু মোদি কি আদৌ সেরকম ভাবছেন? শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করেন ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি। তিনি ব্যাঙ্ককে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নানা প্রশ্নের উত্তর দেন। মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক প্রসঙ্গে তিনি যা বলেন সেটার অর্থ করলে দাঁড়ায় প্রধানমন্ত্রী মোদি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপুর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভূক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন ব্যক্ত করেছেন। তিনি আরও জানান, বাংলাদেশের সঙ্গে একটা ইতিবাতক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে ভারতের ইচ্ছা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এই পরিবেশ বিপর্যস্ত করে এমন যে কোনও মন্তব্য করার থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে বাংলাদেশে হিন্দু-সহ অন্যন্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ সরাসরি জানান মুহাম্মদ ইউনূসকে। সেই সঙ্গে তিনি স্বীকার করেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এ বিষয়ে আর কিছু বলা যাবে না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাইল্যান্ডের ব্যাঙ্ককে বিমসটেক সম্মেলনের নানান মুহূর্তের ছবি ও ভিডিও তাঁর সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশ করছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর বৈঠকের কোনও ছবি বা তথ্য তিনি শেয়ার করেননি। যেথানে ভূটানের রাষ্ট্রপ্রধান বা মিয়ানমারের বিতর্কিত সেনাশাসকের সঙ্গে তাঁর বৈঠকের ছবি শেয়ার করেছেন। ফলে বোঝাই যাচ্ছে, কাছাকাছি, তবুও যেন অনেক দূরে নরেন্দ্র মোদি ও মুহাম্মদ ইউনূস।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

কিভাবে চলবে স্কুলের পঠন পাঠন

Next Post

চাকরি হারাদের পাশে এস ইউ সি আই

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
21
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
53
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
চাকরি হারাদের পাশে এস ইউ সি আই

চাকরি হারাদের পাশে এস ইউ সি আই

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি