• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সন্নাসী গ্রেফতারে ভারতের হুঁশিয়ারি, পাল্টা ঢাকা জানাল ‘নিজের চরকায় তেল দাও’!

সন্নাসী গ্রেফতারে ভারতের হুঁশিয়ারি, পাল্টা ঢাকা জানাল ‘নিজের চরকায় তেল দাও’!

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
6
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

শেখ হাসিনার পতন পরবর্তী সময় থেকেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মানুষজন দাবি করে আসছেন লাগাতার তাঁদের উপর হামলা চলছে। বাংলাদেশের কট্টরপন্থী মুসলিম সংগঠনগুলি নানা রকম হুমকি দিয়ে আসছে। এমনকি ইসকনের মতো আন্তর্জাতিক ধর্মীয় সংগঠনকেও নিষিদ্ধ করার দাবি জানিয়ে হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশে। যা নিয়ে ভারত প্রথম থেকেই সরব। এই আবহেই ইসকনের সন্নাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়ে দু-দেশের সম্পর্ক নতুন করে তলানিতে এসে পৌঁছেছে।

ADVERTISEMENT

 

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এর আগে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হওয়া অত্যাচার নিয়ে ভারত সরকারের তরফে বাংলাদেশের তদারকি সরকারকে পদক্ষেপের আর্জি জানানো হচ্ছিল। এবার চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর ভারতের বিদেশমন্ত্রক কড়া প্রতিক্রিয়া জানাল। রীতিমতো ঝাঁঝালো ভাষায় লেখা সেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, উগ্রপন্থী শক্তিগুলি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের উপর লাগাতার হামলা চালাচ্ছে। কূটনৈতিক মহলের অভিমত, ভারতের বিদেশমন্ত্রক প্রথমবার “উগ্রপন্থী শক্তি”-র কথা উল্লেখ করে বাংলাদেশের ইউনূস প্রশাসনকে চাপে ফেলার কৌশল নিল। ভারতের মতো শক্তিশালী দেশের বিদেশ মন্ত্রক যখন সরাসরি এই ধরণের অভিযোগ করে, তখন বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলিও তাতে প্রভাবিত হয়। কিন্তু পুরো বিষয়টিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে পাল্টা বিবৃতি দিল বাংলাদেশ।

 

ঢাকা কার্যত নয়াদিল্লিকে বলতে চাইছে ‘নিজের চরকায় তেল দাও’। অর্থাৎ ইসকনের সাধু গ্রেফতার হওয়ার পর ভারতের দেওয়া বিবৃতিতে একেবারেই না খুশ বাংলাদেশ। তাঁদের দাবি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারির ঘটনাকে ভুল ভাবে তুলে ধরা হচ্ছে। বাংলাদেশের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের প্রকাশিত এক বিবৃতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। এরপরও অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার লক্ষ করছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির বিষয়টি ভুল ভাবে উত্থাপন করছে কেউ কেউ। ভারতের এই ধনের বিবৃতি সত্যিকে ভুল ভাবে তুলে ধরছে।

 

পাশাপাশি দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব ও বোঝাপড়ার পরিপন্থী এই বিবৃতি’। ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশ পরিস্কার বোঝানোর চেষ্টা করছে, ভারত ষেন বাংলাদেশের আভ্যন্তরীন বিষয়ে নাক না গলায়। ঢাকার দাবি, বাংলাদেশে দীর্ঘ সময় ধরে জনগণের উপরে যে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অপরাধ চলে আসছিল, বর্তমান সরকার তা শেষ করতে দৃঢ়প্রতীজ্ঞ। সংখ্যালঘুদেরও একই নজরে দেখা হয়। কিন্তু ভারতের বিবৃতিতে এই বিষয়টি উপেক্ষা করা হয়েছে বলেই আক্ষেপ প্রকাশ করেছে বাংলাদেশের তদারকি সরকার।

 

কূটনৈতিক মহলের মতে, মুহাম্মদ ইউনূস প্রশাসন চলছে কট্টরপন্থীদের অঙ্গুলীহেলনে। ফলে এখনও পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলা বা অত্যাচারের অভিযোগে কারও বিরুদ্ধে বড় কোনও পদক্ষেপ নেয়নি বাংলাদেশের পুলিশ বা সেনা। উল্টে সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধেই দায়ের হচ্ছে মামলা, গ্রেফতারও করা হচ্ছে। ভারত দেরীতে হলেও বাংলাদেশের উপর চাপ তৈরি করতে শুরু করল। আগামী বছরের গোড়াতেই আমেরিকার মসনদে বসছেন ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে আমেরিকায় বসবাসকারী ভারতীয় লবি এবং হিন্দু সমাজের প্রতিনিধিরা ইতিমধ্যেই মার্কিন প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা শুরু করেছেন বাংলাদেশের বিরুদ্ধে আর্থিক অবরোধ জারি করার জন্য।

 

জো বাইডেন প্রশাসন যদি এই আর্থিক অবরোধ জারি নাও করে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই তা করতে পারেন। এমনটাই মনে করছে কূটনৈতিক মহল। অপরদিকে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারির পর বিদেশ মন্ত্রক যে বিবৃতি জারি করেছে, সেটাকেই হাতিয়ার করে ভারত আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বিরুদ্ধে প্রচার করবে। আগামী ডিসেম্বরেই ভারত-বাংলাদেশের বিদেশসচিব পর্যায়ের যে বৈঠক হওয়ার কথা, সেখানেও পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। সবমিলিয়ে ভারত ইউনূস প্রশাসের উপর চাপ সৃষ্টি করতে শুরু করেছে। যদি তাঁরা ভারতকে পাত্তা না দেওয়ার নীতিতেই অনঢ় থাকে তবে আগামীদিনে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখী হতে হবে বাংলাদেশকে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHINDIA
Previous Post

সিবিআইকে প্যাঁচে ফেলতে বড় পদক্ষেপ গ্রেফতার হওয়া টালা থানার ওসির

Next Post

নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বঙ্গে, কোন কোন জেলা ভিজবে বৃষ্টিতে?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
6
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি