• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইন্টারনেট ট্রানজিট চুক্তি বাতিলে ভারতের কতটা ক্ষতি, বাংলাদেশের কতটা লাভ হল?

ইন্টারনেট ট্রানজিট চুক্তি বাতিলে ভারতের কতটা ক্ষতি, বাংলাদেশের কতটা লাভ হল?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, অর্থনীতি, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
89
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে দ্রুতগতির ইন্টারনেট পরিসেবা জন্য বাংলাদেশকে ব্যবহার করে ইন্টারনেট ট্রানজিট দেওয়ার যে চুক্তি হয়েছিল, তা বাতিল করেছে মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার। এখন প্রশ্ন হল, এই চুক্তি বাতিল হওয়ায় ভারতের কতটা ক্ষতি হল আর বাংলাদেশের কতটা লাভ হল?

ADVERTISEMENT

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি এবং মৌ সাক্ষর হয়েছিল। কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন ও দেশত্যাগের পর সে দেশে ক্ষমতায় আসে তদারকি সরকার। যার নেতৃত্বে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। তাৎপর্যপূর্ণভাবে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে একটা ভারতবিরোধী হাওয়া সৃষ্টি হয়েছে। এবং তার প্রভাবে ভারতের সঙ্গে হওয়া চুক্তিগুলি পূনর্মূল্যায়ণ করবে বলে জানিয়ে দেয় বাংলাদেশের তদারকি সরকার। এরমধ্যে অন্যতম হল বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ইন্টারনেট ট্রানজিট সুবিধা। গত মাসে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি জানিয়ে দেয়, এই প্রস্তাব রদ করা হল। তাঁদের যুক্তি ছিল, ভারতকে দেওয়া এই ট্রানজিট সুবিধা বাংলাদেশের পক্ষে ক্ষতিকর। তবে পরবর্তী সময় বোঝা গিয়েছে, ভারতকে এই ইন্টারনেট ট্রানজিট সুবিধা না দেওয়ার পিছনে রয়েছে অন্য উদ্দেশ্য। এখানে যতটা না ভারতবিদ্বেষী মনোভাব প্রকাশ পেয়েছে, তার থেকে বেশি কাজ করেছে আওয়ামী লিগের প্রতি ক্ষোভ।

RelatedPosts

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

 

জানা যাচ্ছে, সিঙ্গাপুর থেকে সমুদ্রের তলা দিয়ে কেবলের মাধ্যমে আসা ইন্টারনেট সংযোগ বাংলাদেশের কেবল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে পাঠানো হবে। এই হল ইন্টারনেট ব্যান্ডইউথ ট্রানজিট সুবিধা। এই চুক্তি ২০২৩ সালে হয়েছিল। সামিট কমিউনিকেশন এবং ফাইবার অ্যাট হোম বাংলাদেশের দুই সংস্থা ভারতের ভারতী এয়ারটেলের সঙ্গে হাত মিলিয়ে এই সংযোগ প্রদান করার কথা ছিল। বাংলাদেশের ওই দুই সংস্থা কেবল ল্যান্ডিং স্টেশন থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত ইন্টারনেট ব্যান্ডইউথ পৌঁছে দেবে এবং এরপর ভারতের এয়ারটেল তা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ছড়িয়ে দেবে।  শেখ হাসিনার আমলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এই তিন সংস্থাকে ভারতের সেভেন সিস্টার্সে ইন্টারনেট ব্যান্ডইউথ সরবরাহ করার অনুমোদনও দিয়েছিল। কিন্তু এখন জানা যাচ্ছে সামিট কমিউনিকেশনের চেয়ারম্যান হলেন মুহাম্মদ ফরিদ খান, যিনি আওয়ামী লিগের শীর্ষ নেতা ফারুক খানের ভাই। আবার ফাইবার অ্যাট হোম সংস্থার মালিকও শেখ হাসিনার অত্যন্ত ঘণিষ্ঠ। ভারতের সঙ্গে এই চুক্তির ফলে এই দুই সংস্থা সবচেয়ে বেশি লাভবান হতো। ফলে মূলত শেখ হাসিনা এবং আওয়ামী লিগের নেতাদের প্রতি বিদ্বেষ থেকেই বাংলাদেশের তদারকি সরকার এই চুক্তি বাতিলের ঝুঁকি নিচ্ছে।

 

অপরদিকে, এই চুক্তি যদি সত্যিই বাতিল হয় তাহলে ভারতের কতটা ক্ষতি হবে, পাশাপাশি বাংলাদেশের কতটা লাভ বা ক্ষতি হবে সেটা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষন। ভারতের বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ যদি ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যান্ডইউথ সংযোগ ভারতকে না দেয়, তাহলে ভারতের খুব একটা ক্ষতি হবে না। কারণ, ভারতের নিজস্ব ইন্টারনেট ব্যান্ডইউথ আছে। এই মুহূর্তে উত্তর-পূর্ব রাজ্যগুলিতে ইন্টারনেটের যা চাহিদা তাতে খুব প্রভাব পড়ার কথা নয়। কিন্তু মোদি সরকার উত্তরৃপূর্ব রাজ্যগুলিতে একাধিক তথ্যপ্রযুক্তি শিল্পতালুক এবং হাব তৈরির পরিকল্পনা নিয়েছে। যা আগামীদিনে ইন্টারনেটের চাহিদা ও গতি বৃদ্ধির প্রয়োজন পড়বে। কিন্তু ইতিমধ্যেই ভারত পশ্চিমবঙ্গের দিঘায় একটি কেবল ল্যান্ডিং স্টেশন তৈরির ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। যা আগামী বছরের শেষ দিকে পুরোপুরি কার্যকর হয়ে যাবে। ফলে এখান থেকেই আগামীদিনে উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে দিয়ে ইন্টারনেট ব্যান্ডউইথ দ্বিতীয় বিকল্প ছিল। কারণ বাংলাদেশের সঙ্গে ইন্টারনেট ব্যান্ডউইথ ট্রানজিটের প্রথম চুক্তিটি এখনও কার্যকর আছে ২০২১ সাল থেকে। আর এই দ্বিতীয় চুক্তিটি বাতিল হওয়ায় বাংলাদেশ বিপুল পরিমান শুল্ক হারাল। এবং আগামীদিনে দক্ষিণ এশিয়ায় ইন্টারনেট হাব হয়ে ওঠার একটা সুযোগও হারাল।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH ECONOMYINTERNET TRANSIT
Previous Post

ভারত-চিন গোপন বৈঠক, ডোভালের বিষাক্ত চালে প্যাঁচে বাংলাদেশ

Next Post

শীতের বিরতি, উর্ধমুখী তাপমাত্রা! আজ রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

by Raja Majumder
February 23, 2026
0
6
যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি?  যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক তিনদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি স্বাক্ষর নিয়ে আজও আলোচনা হচ্ছে। বাংলাদেশে গত...

Read more

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

by Raja Majumder
February 23, 2026
0
9
বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন!  এবার কী জেনারেল ওয়াকারের পালা?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে পালাবদল ঘটেছে। ২০২৪ সালের আগস্ট মাসে সেই তথাকথিত গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন নির্বাচিত...

Read more

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

by Raja Majumder
February 23, 2026
0
6
প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প,  এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগেই আন্তর্জাতিক বার্তা সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশের রাষ্ট্রপতি কয়েকটি ইঙ্গিত দিয়েছিলেন।...

Read more

বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

by Sumana Sarkar
February 23, 2026
0
11
বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের  ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

তিনি সংকটের সময় দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি সমস্ত সমালোচনা দূরে সরিয়ে রেখে, জনগণকে ভালো রাখার দায়িত্ব নিয়েছিলেন।...

Read more

সমস্ত কুকীর্তি ফাঁস! ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

by Sumana Sarkar
February 23, 2026
0
7
সমস্ত কুকীর্তি ফাঁস!  ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটেছে। মুহাম্মদ ইউনূস সরকারের বিদায় ঘটেছে সরকার থেকে। প্রশ্ন উঠছে, ইউনূসের সরকার কি করেছে এই ১৬ মাসে?...

Read more

ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

by Partha Hazra
February 23, 2026
0
6
ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে  রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হচ্ছে বাংলাদেশের রাজ্য...

Read more

চাকরি গেল ওয়াকারের? দিল্লি-ঢাকার নয়া সমীকরণে বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

by Partha Hazra
February 23, 2026
0
41
চাকরি গেল ওয়াকারের?  দিল্লি-ঢাকার নয়া সমীকরণে  বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই দেশের সেনাবাহিনীতে ক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেক সরকারের!ভারতই যে 'বন্ধু' বুঝিয়ে দিলেন একটি...

Read more

ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

by Susanta Khan
February 23, 2026
0
3
ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

তিনি হয়তো সব বলেননি, এখনও অনেক জানানোর বাকি। তিনি হয়তো মবের বিষ ধিরে ধিরে পান করেও, নিজেকে সংবিধানের শেষ রক্ষাকর্তা...

Read more

খুলে যাচ্ছে বন্ধ তালা! নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

by Gopa Dutta
February 23, 2026
0
2
খুলে যাচ্ছে বন্ধ তালা!  নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

বাংলাদেশিদের জন্য ভিসা আবার চালু করতে যাচ্ছে ভারত। বাংলাদেশ ভারত রেল যোগাযোগও শুরু হচ্ছে শীঘ্রই। এবার ঈদের শপিং করতে কলকাতার...

Read more

হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের! কি চলছে পর্দার আড়ালে?

by Gopa Dutta
February 23, 2026
0
4
হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের!  কি চলছে পর্দার আড়ালে?

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিলেন। বোন রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন, অর্থাৎ গণভবন ছেড়েছিলেন। তাকে কপ্টারে করে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি