• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
চিন্ময় কৃষ্ণকে মুক্তির ইঙ্গিত? সর্বদল বৈঠকে ইউনূস

চিন্ময় কৃষ্ণকে মুক্তির ইঙ্গিত? সর্বদল বৈঠকে ইউনূস

Raja Majumder by Raja Majumder
1 year ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশ সন্মীলিত সনাতনী জোটের মুখপাত্র এবং পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় প্রভুর গ্রেফতারির পর প্রায় দু-সপ্তাহ অতিক্রান্ত হয়েছে! এর পর থেকে বাংলাদেশে উত্তরোত্তর অশান্তি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বাড়ছে আন্তর্জাতিক চাপও। প্রথমে ভারত, এরপর একে একে ব্রিটেন, আমেরিকা একযোগে সরব হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে। সব মিলিয়ে চিন্ময় প্রভুর গ্রেফতারি এবং সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে প্রবল চাপে পড়েছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। চাপের মুখে চিন্ময় মুক্তি নিয়ে সুর কিছুটা নরম করার ইঙ্গিত মিলছে। অন্তত ইউনুস প্রশাসনের তরফে এমনটাই ইঙ্গিত। কিন্তু সমস্যা হল জামাত, হেফাজতের মতো মৌলবাদী সংগঠনের কাছে ইউনুস সরকারের হাত-পা এমনভাবে বাঁধা, যে তাদের ইঙ্গিত ছাড়া ইচ্ছা থাকলেও চিন্ময় কৃষ্ণ প্রভুকে কারাগার ছাড়তে পারছে না ইউনুস সরকার।

ADVERTISEMENT

 

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ নিয়ে দেশে-বিদেশে লাগাতার সমালোচনার মুখে পড়েছে মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। এরপরই  জাতীয় ঐক্যকে ঢাল করতে চাইছে বাংলাদেশ। জানা যাচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনুস বুধবার ঢাকায় বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। তার আগে মঙ্গলবার রাতেই তিনি বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব এবং একাধিক ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন। এও জানা যাচ্ছে, মুহাম্মদ ইউনূস শনিবার পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক বলবেন। প্রধান উপদেষ্টার অফিস থেকে আমন্ত্রণ জানানো হয়েছে জামাত-ই-ইসলামি-সহ সমস্ত ইসলামি দল ও মুসলিম ধর্মীয় সংগঠনগুলিকেও। তবে এখনও পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের কোনও সংগঠনকে বৈঠকে ডাকা হয়নি বলেই খবর। ফলে ইউনূস প্রশাসনের বিরুদ্ধে সেই বিভাজনকে উসকানি দেওয়ার অভিযোগই উঠেছে।

 

চিন্ময় কৃষ্ণ প্রভুতে মঙ্গলবার আদালতে হাজিরই করানো হয়নি। বরং আরও কিছু সময় চেয়ে আদালতের কাছে আর্জি জানান সরকার পক্ষের আইনজীবীরা। কিন্তু এটা ছাপিয়ে যে বিষয়টি উঠে এসেছে তা হল আদালতে চিন্ময়ের তরফে কোনও আইনজীবী উপস্থিত না থাকার ঘটনা। যেখানে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের পর প্রথমবার আদালতে হাজির করানোর সময় তাঁর হয়ে প্রায় ৫১ জন আইনজীবী হাজির ছিলেন। কিন্তু পরের শুনানিতেই কাউকে পাওয়া গেল না। আবার চিন্ময় কৃষ্ণ প্রভুর প্রধান আইনজীবী হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে খবর। তাঁকে প্রবল মারধর করা হয়েছে। এমনকী বহু হিন্দু আইনজীবীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাতে আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে বাংলাদেশ সরকারের উপর।

 

অপরদিকে প্রথম থেকেই একজোট হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন সংখ্যালঘু হিন্দুরা। এতকিছুর পরও ইউনূস প্রশাসন দাবি করে আসছিল বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা নিরাপদ আছেন। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করছে পুলিশ-প্রশাসন। কিন্তু সে সমস্ত দাবি নস্যাৎ হয়েছে আন্তর্জাতিক মহলে। ব্রিটেনের সংসদে প্রবল সমালোচিত ইউনূস প্র্শাসন। এখন আমেরিকাও সুর চড়িয়েছে। ফলে পুরোপুরি বেকায়দায় মুহাম্মদ ইউনূস। এই পরিস্থিতিতে চিন্ময়কে কোনওভাবে মুক্তি দেওয়া যায় কিনা, ভেবে দেখার ইঙ্গিত দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে চিম্ময় কৃষ্ণকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেশের সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে আলোচনায় বসতে চায় অন্তর্বর্তী সরকার। বিএনপি যেমন এই আলোচায় থাকছে। তেমনই বৈঠকে বসবেন দেশের ধর্মীয় নেতাদের সঙ্গেও। অর্থাৎ, চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হেফাজত, জামাতের মতো ধর্মীয় মৌলবাদী সংগঠনের অনুমতিও নিতে হবে মুহম্মদ ইউনুসকে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: ALL PARTY MEETINGBANGLADESHCHINMAY KRISHNAMUHAMMAD YUNUS
Previous Post

ব্রিটেনে উঠল বাংলাদেশ বয়কটের ডাক, পর্যটকদের বাংলাদেশে যেতে মানা

Next Post

সার্জিক্যাল স্ট্রাইক! ভারত – বাংলাদেশ কে কোথায় দাঁড়িয়ে?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি