• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পল কাপুর দিল্লিতে কী ডিল করলেন?  আওয়ামী লীগের লাভ হল কি….

পল কাপুর দিল্লিতে কী ডিল করলেন? আওয়ামী লীগের লাভ হল কি….

Raja Majumder by Raja Majumder
4 weeks ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
40
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভারত সফরে ছিলেন। এখন তিনি ঢাকায়। অর্থাৎ ভারত সফর সেরেই তিনি বাংলাদেশে গিয়েছেন। সেই দিক থেকে পল কাপুরের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতীয় বংশদ্ভুত পল কাপুর মার্কিন প্রশাসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। কারণ তাঁকে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলি দেখতে হচ্ছে। আর এই এলাকাই এখন ভূ-রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ। একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অন্যদিকে, মধ্যপ্রাচ্যে ইরান সংঘাত এবং পাকিস্তান-আফগানিস্তান সংঘাত। ফলে গোটা অঞ্চলেই একটা যুদ্ধের আবহ তৈরি হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে পল কাপুরের আগমন বাড়তি গুরুত্ব পাচ্ছে। কিন্তু দিল্লিতে অবস্থানকালে পল কাপুর কি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কোনও বৈঠক করেছেন? যদিও এমন দাবি করছে ভারত ও বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম।

তিন দিনের সফরে দিল্লি থেকে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। গত অক্টোবরে ডোনাল্ড লুর উত্তরসূরি হিসেবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই পল কাপুরের প্রথম বাংলাদেশ সফর। সূচি অনুষায়ী, বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের আয়োজনে সে দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গেও মতবিনিময় করেন। সফরের শেষ দিনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। আপাতত এই তালিকায় জামায়াত ও এনসিপি যেমন রয়েছে, তেমনই সরকারি দল বিএনপি রয়েছে। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের নাম নেই পল কাপুরের সঙ্গে বৈঠকের তালিকায়। তবে সরকারিভাবে এখনও জানা যায়নি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন কিনা। অপরদিকে, যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র জানান, পল কাপুরের সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে তিনি নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এই সমস্ত বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগীতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সবমিলিয়ে যা বোঝা যাচ্ছে, পল কাপুরের এই সফরে মার্কিন স্বার্থ নিয়েই বেশ আলোচনা হতে পারে। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক সহযোগিতা। বিশ্লেষকদের মতে, এই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে তাঁদের স্বার্থ রক্ষা আগে করতে। সে দিক থেকে আওয়ামী লীগ বা নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে খুব একটা মাথাব্যাথা থাকবে না ওয়াশিংটনের। সেটা পরবর্তী সময়ও হতে পারে। ঘটনা হল, ফেব্রুয়ারির শুরুতেই পল কাপুর চিনের বিরুদ্ধে আমেরিকার পদক্ষেপে ভারতকে একটি গুরুত্বপূর্ণ মিত্র বলে অভিহিত করেছিলেন। ভারত কীভাবে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকান প্রচেষ্টাকে সমর্থন করবে সে সম্পর্কে বলতে গিয়ে পল কাপুর, একটি শক্তিশালী ভারত কেবল চিনকে দূরে রাখে না বরং কোনও একক আধিপত্যকে এই অঞ্চল দখল করতে বাধা দেয়। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি ভারতে এলেন। ফলে পল কাপুরের এই সফর এবং সরকারি বৈঠকে যে আগাগোড়াই ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়েই বেশি আলোচনা হবে সেটা বলাই বাহুল্য।

আগামী ৮ মার্চ লন্ডনে কমনওয়েলথের ২৬তম পররাষ্ট্রবিষয়ক মন্ত্রীদের সভায় যোগ দিতে পাঁচ দিনের সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। ওই সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের যোগ দেওয়ার কথা রয়েছে। কয়েকটি সূ্ত্র দাবি করছে, কমনওয়েলথ বৈঠকের সাইডলাইনে খলিলুর ও জয়শঙ্করের মধ্যে একটি বৈঠক হতে চলেছে। কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশ-ভারত সম্পর্কের দূরত্ব কমাতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দীর্ঘসময় ধরে বন্ধ থাকা ভিসা কার্যক্রম সম্পূর্ণরূপে চালু করা, বাংলাদেশে বন্ধ হয়ে থাকা ভারতের একাধিক প্রকল্প চালু করার বিষয়েও তাঁদের মধ্যে আলোচনা হতে পারে। ওয়াকিবহাল মহলের অভিমত, দিন কয়েকের ব্যবধানে খলিলুরের সঙ্গে পল কাপুরের বৈঠক, অন্যদিকে এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক। বাংলাদেশের আগামীদিনের রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ইউনুসকে রাষ্ট্রপতি করতে প্রবল চাপ আসছে! তারেক কোন পথে হাঁটবেন?

Next Post

দিল্লির বার্তা নিয়ে ঢাকায় পল কাপুর। ইউনূসের চুক্তি বাতিল করবে আমেরিকা।

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
2
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
10
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
9
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more

ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

by Rupendu Das
March 30, 2026
0
14
ব্যর্থ ইউনূসের ভুল সিদ্ধান্তের বলি বাংলাদেশ।  স্বাস্থ্যমন্ত্রীর মিথ্যে তথ্য ফাঁস।

সমস্যা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। একের পর এক সমস্যায় দেশটি জড়িয়ে পড়ছে। নির্বাচনী ফলাফলের ট্রেন্ড দেখে যখন বোঝা যাচ্ছিল...

Read more

সুখবর আওয়ামী লীগের। শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই।

by Rupendu Das
March 30, 2026
0
12
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান। আর তার জন্য...

Read more

বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

by Rupendu Das
March 30, 2026
0
16
বিরাট শক্তিতে ফিরছে আওয়ামী লীগ। নেতৃত্ব দেবেন নতুন ৭ মুখ

হাসিনা দিল্লিতে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল। যদিও দলনেত্রী হাসিনা এবং তাঁর দলের কর্মীসমর্থকেরা মনে করেন ওই নিষেধাজ্ঞার কোনও...

Read more
Next Post
দিল্লির বার্তা নিয়ে ঢাকায় পল কাপুর।  ইউনূসের চুক্তি বাতিল করবে আমেরিকা।

দিল্লির বার্তা নিয়ে ঢাকায় পল কাপুর। ইউনূসের চুক্তি বাতিল করবে আমেরিকা।

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি