• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনুসকে প্লেন পাঠাতে বলছেন হাসিনা!

ইউনুসকে প্লেন পাঠাতে বলছেন হাসিনা!

Raja Majumder by Raja Majumder
2 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
6
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে একটি মামলার রায়ে মৃত্যুদণ্ড হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আরেকটি মামলায় ২১ বছরের কারাদণ্ডের আদেশ হয়েছে তাঁর বিরুদ্ধে। অন্যদিকে ঢাকার একটি আদালতও তাঁকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে। এখনও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে বিচারাধীন কয়েকশো মামলা। ফলে তাঁর শাস্তির মেয়াদ এবং বহর কোথায় গিয়ে পৌঁছয় সেটা নিয়েই চর্চা চলছে বাংলাদেশের বিভিন্ন মহলে। কিন্তু শেখ হাসিনা গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের ঠিক প্রাক মুহূর্তে ঢাকার গণভবন থেকে পালিয়ে ভারতে চলে এসেছিলেন।

 

তারপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। ঢাকার ট্রাইবুনালে তাঁর সাজা ঘোষণার পরই মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা এবং তাঁর সহযোগী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে কড় চিঠি দিয়েছে ভারত সরকারকে। কিন্তু তাঁর বিষয়ে ভারতের তরফে সেরকম ইতিবাচক প্রতিক্রিয়া নেই। কেবলমাত্র জানানো হয়েছে ওই চিঠির আইনগত দিক খতিয়ে দেখা হবে। তবে বেসরকারি মহলে দাবি করা হচ্ছে, ভারত মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আদৌ ফেরত দেবে না তাঁর দীর্ঘদিনের বন্ধু শেখ হাসিনাকে। এই আবহেই হাসিনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত ভাইরাল হয়েছে। তাতে শোনা যাচ্ছে হাসিনা বলছেন, প্লেন পাঠান, আমি আসছি!

এখন প্রশ্ন হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা নানা কথা বলেন, এবার তিনি যা বললেন তা কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার সামিল। এই চ্যালেঞ্জ তিনি কাদের প্রতি ছুঁড়লেন?  ওয়াকিবহাল মহলের দাবি, যদি ভাইরাল হওয়া শেখ হাসিনার কথোপকথনটি সত্যি হয় তাহলে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, ভারত প্রথম থেকেই হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে একেবারেই চুপ। তবে নানা মহল সূত্রে যেটা জানা যাচ্ছে এ ক্ষেত্রে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তা হল, শেখ হাসিনা লুকিয়ে ভারতে আসেননি। তাঁকে বাংলাদেশের সেনাবাহিনীর হেলিকপ্টার ও পরিবহণ বিমানে ভারতে পাঠানো হয়েছিল। এবং এটা একমাত্র কোনও দেশের সরকার বা সেনাবাহিনীর প্রত্যক্ষ ইচ্ছাতেই হওয়া সম্ভব। ফলে হাসিনার ফেরত দেওয়া বা প্রত্যর্পণের বিষয়টি তখনই সম্ভব যখন সেই দেশের নির্বাচিত সরকার আর্জি জানাবে। এ ক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, যে সময় হাসিনা ভারতে এসেছিলেন তখনও সরকারিভাবে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু এখন বাংলাদেশে একটি অনির্বাচিত এবং অবৈধ সরকার ক্ষমতায় রয়েছে। যাদের কোনও জনমত নেই। তাই তাঁদের আর্জি পাত্তা দিতে নারাজ নয়া দিল্লি। এ ক্ষেত্রে শেখ হাসিনার এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

হাসিনা বলছেন, “আমি ঘটনাচক্রে বাংলাদেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছিল। তবে আমি বাংলাদেশে ফিরবোই। আর যদি সাহস থাকে তাহলে প্লেন পাঠান, দেখি কার ঘাড়ে কটা মাথা আছে”। হাসিনার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হতে শুরু হয়েছে বাংলাদেশ। জানা যাচ্ছে অন্তর্বর্তী সরকার, আন্তর্জাতিক আদালতের আইনজীবীদের মধ্যে এবং রাজনৈতিক কয়েকজন নেতার মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করেছে। কারণ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যত খোলা চ্যালেঞ্জ করেছেন। তিনি চ্যালেঞ্জ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তাঁর উপদেষ্টামণ্ডলীকে। অন্যদিকে তিনি ট্রাইবুনালের চেয়ারম্যান-সহ চিফ প্রসিকিউরেটর তাজুল ইসলামদেরও চ্যালেঞ্জ ছুঁড়েছেন। তাঁর প্রত্যর্পণের বিষয়টি যে এত সহজ নয়, সেটাই তিনি বোঝাতে চাইছেন।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

বিশ্বাস নেই সেনাপ্রধানকে তারেকের দেশে ফেরায় বাধা ওয়াকার

Next Post

হাসিনার দল না থাকলে মানুষ ভোট দেবেন না বাংলাদেশের সমীক্ষায় মহাবিপদে ইউনূস

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
22
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
হাসিনার দল না থাকলে মানুষ ভোট দেবেন না বাংলাদেশের সমীক্ষায় মহাবিপদে ইউনূস

হাসিনার দল না থাকলে মানুষ ভোট দেবেন না বাংলাদেশের সমীক্ষায় মহাবিপদে ইউনূস

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি