• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পাকিস্তানে হামলা তালিবানের, বাংলাদেশের আকাদের চাপ বাড়ল

পাকিস্তানে হামলা তালিবানের, বাংলাদেশের আকাদের চাপ বাড়ল

Raja Majumder by Raja Majumder
1 year ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
23
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গত শনিবার পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান সীমান্তে পাকিস্তানি সেনার উপর বড়সড় হামলা চালিয়েছিল আফগানিস্তানের তেহরিক-ই-তালিবান। তাতে ১৬ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছিল। এরই বদলা হিসেবে পাকিস্তের বিমানবাহিনী হামলা চালায় আফগানিস্তানের পূর্ব পাকতিকা প্রদেশে। সেখানে পাক সেনাবাহিনীর বোমাবর্ষণে অন্তত ৪৬ জনের প্রাণহানী হয়েছিল বলে দাবি তালিবান প্রশাসনের। তাঁদের আরও দাবি, এই হামলায় মৃতদের বেশিরভাগই মহিলা ও শিশু। যদিও পাক সেনাবাহিনী এই হামলার কথা অস্বীকার করেছে। এরপরই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বাড়তে শুরু করে উত্তেজনা। তালিবানও হুমকি দেয় তাঁরা পাকিস্তানের এই হামলার বদলা নেবে। শনিবারই আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের এয়ারস্ট্রাইকগুলোর প্রতিশোধ নিতে আফগান তালেবান বাহিনী পাকিস্তানের কয়েকটি স্থানে আক্রমণ চালিয়েছে। তালিবানের দাবি, প্রায় ১৫ হাজার সেনা এই ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে পাক সীমান্তে। কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, আফগানিস্তানের কাবুল, কান্দাহার, হিরাটসহ আফগানিস্তানের নানা প্রদেশ থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সংলগ্ন মির আলি সীমান্তের দিকে রওনা দিয়েছেন প্রায় ১৫ হাজার তালিবান যোদ্ধা। যদিও সরকারি ভাবে এখনো বিষয়টি নিশ্চিত করেনি কোনো পক্ষই।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, রীতিমতো যুদ্ধপরিস্থিতি তৈরি হয়েছে পাক-আফগান সীমান্তে। শনিবারই বেশ কয়েকটি পাকিস্তানি সেনা ছাউনিতে হামলা চালায় তালিবানি সেনা। তাতে একাধিক পাক সেনার মৃত্যুর খবর সামনে আসছে। যদিও পাকিস্তানের কোন কোন এলাকায় তালিবানি সেনা হামলা চালিয়েছে সেটা অবশ্য কোনও পক্ষই স্বীকার করেনি। তালিবান প্রশাসনের তরফে হামলার কথা জানানো হলেও নি্র্দিষ্ট কোনও এলাকার নাম জানানো হয়নি। অপরদিকে পাকিস্তানের পক্ষ থেকেও এখনও কোনও তথ্য জানানো হয়নি। তবে পাক-আফগান সীমান্তে পরিস্থিতি অতি ভয়াবহ। সংবাদ সংস্থা জানাচ্ছে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যবর্তী কিছু এলাকায় বিতর্কিত সীমান্ত রয়েছে। তালিবান প্রশাসন এর মধ্যে বেশ কিছু এলাকা তাঁদের বলে দাবি করে আসছিল। মূল গোলমাল এই এলাকাগুলি নিয়েই। ফলে সেখানেই প্রথম সেনা ছাউনিতে হামলা চালিয়েছিল তেহরিক-তালিবান। পরে আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান সেনা। এবার রীতিমতো সমরসজ্জা নিয়ে পাকিস্তানের দিকে এগিয়ে আসছে তালিবান।

আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তালিবান সরকার এখন অনেকটাই ভারতের কাছাকাছি এসেছে। কারণ, তালিবানরা কাবুল দখল করার পর ভারত আফগানিস্তানের পুনর্গঠনের জন্য প্রচুর অর্থ সাহায্য করেছে। সেই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রচুর বিনিয়োগ করেছে। ফলে তালিবানরা ভারতকে বন্ধু বলেই মনে করে। অপরদিকে, সীমান্ত বিবাদ নিয়ে তালিবানদের সঙ্গে পাকিস্তানের বিবাদ প্রথম দিন থেকেই চলে আসছে। ফলে এবার যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেল। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত সরকার। অপরদিকে পাকিস্তান এখন বাংলাদেশকে নতুন বন্ধু হিসেবে পেয়েছে। পাকিস্তান এখন সরাসরি বাংলাদেশকে সাহায্য করছে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করাতে। করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সরাসরি জাহাজ পরিষেবা শুরু করেছে। সম্প্রতি সেই জাহাজের দুটি কন্টেনারে উচ্চ মাত্রায় বিস্ফোরক পাওয়া গিয়েছে বলেই দাবি। ফলে যেখানে পাকিস্তান ভারতের সীমান্তে উত্তেজনা তৈরির পরিকল্পনা করছিল, সেখানে এখন তাঁদের নিজেদের সীমান্তই বিপদের মুখে পড়ল।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Tags: PAKISTANTALIBANS
Previous Post

মধুময় সম্পর্কে ভারত-আমেরিকা, আরও এক ভারতীয়কে প্রশাসনে নিলেন ডোনাল্ড ট্রাম্প

Next Post

রাতারাতি যুদ্ধবিমান পাঠাল আমেরিকা, ভারত আমেরিকা জোড়া ফলায় বিপাকে ইউনূস

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
1
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
2
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
2
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
3
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি